
আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা আজ বুধবার (২৮ অক্টোবর) এডিএই, ফরিদপুরের সম্মেলন কক্ষে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যেগে সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল,ফরিদপুর
সভায় ফরিদপুর অঞ্চলের আওতাধীন বিভিন্ন জেলার কৃষি কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার ও সম্প্রসারণ, কৃষকদের মাঝে কৃষক কার্ডের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং সার ব্যবস্থাপনা ও মনিটরিং জোরদার করতে মোবাইল কোর্ট পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি সেবা পৌঁছে দিতে এবং সারের বাজারমূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে তদারকি আরও বাড়াতে হবে। এছাড়া চলমান কৃষি মৌসুমের লক্ষ্যমাত্রা অর্জন ও বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি দপ্তরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় কর্মকর্তারা নিজ নিজ এলাকার কৃষি পরিস্থিতির ওপর প্রতিবেদন পেশ করেন এবং বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ২৬ জন কর্মকর্তা এবং কৃষক প্রতিনিধিসহ বীজ ডিলার প্রতিনিধি অংশগ্রহণ করেন

