
ডেস্ক রির্পোট: সাংবাদিক আবারার আহমেদ মাহিরের বাবার মৃত্যুতে ঢাকা সাংবাদিক ফোরামের শোক ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) সদস্য ও আরটিভির নিউজরুম এডিটর আবারার আহমেদ মাহির বাবা হাজী আমজাদ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
আজ শনিবার (০৩ অক্টোবর) রাত ১১টায় দক্ষিণ দনিয়া শাহী মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হবে। তার মৃত্যুতে ডিএসএফ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিএসএফ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



