
সিলেট সংবাদদাতা: টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে বাংলাদেশ ব্যাংক, সিলেটের উদ্যোগে আজ সোমবার (২৩ নভেম্বর) ‘কৃষক-ব্যাংক সংযোগ সম্মেলন-২০২৬ এর আয়োজন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সম্মেলনে কৃষকদের তথ্য প্রাপ্তির সুবিধার্থে বিভিন্ন ব্যাংক সহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের স্টল স্থাপন, প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ, ব্রোশিয়র প্রকাশ এবং সিলেট বিভাগের সফল কৃষকদের ওপর ভিত্তি করে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
দেশের কৃষিজীবিদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি করতে বাংলাদেশ ব্যাংক, সিলেট এ কার্যক্রম হাতে নেয়।
অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট কর্তৃক কৃষি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন, লিফলেট ও কৃষি কল সেন্টার-১৬১২৩ লেখা সংবলিত চাবির রিং প্রদান করা হয় এবং সমসাময়িক কৃষি তথ্য জানতে কৃষি তথ্য সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেইজ Agriculture Information Service এ যুক্ত হওয়ার প্রচারণা করা হয়, উপস্থিত অনেককে QR code স্ক্যান করার মাধ্যমে ফলোয়ার করা হয়।

