পবিপ্রবি সংবাদদাতা : জেএসপিএস- ইউজিসি বাই লেটারাল রিসার্চ প্রোগ্রাম এর আওতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেএসপিএস প্রজেক্ট এর সদস্য ও উক্ত প্রকল্পের গবেষক পবিপ্রবি এর উপ-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং পবিপ্রবি এর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক জেএসপিএস প্রকল্পের সদস্য ও গবেষক ড. হাচিব মোহাম্মদ তুষার জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। গবেষকবৃন্দকে গিফু বিশ্ববিদ্যালয়ের এডভান্স স্টাডি ইন্সটিটিউট এর ভেটেরিনারি টিচিং হসপিটালসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন উক্ত ইনস্টিটিউটের এর প্রধান ও গিফু বিশ্ববিদ্যালয় এর সহযোগী অধ্যাপক ড. মাসাকি তাকাছু। ড. মাসাকি তাকাছু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে এম ও ইউ(MoU) ও রিসার্চ কোলাবরেশন…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি ও ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘শিশুখাদ্য হিসেবে দুধের কোনো বিকল্প নেই। অথচ সেই দুধে ভেজাল মিশিয়ে শিশুদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য এমন ক্ষতিকর কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা যায় না।’ বুধবার (১৪ অক্টোবর) পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভেজাল দুধ প্রতিরোধে দুগ্ধ খামারি, উৎপাদক, সরবরাহকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে এবং…
মো. খোরশেদ আলম জুয়েল: কৃষিতে জৈব সারের ব্যবহার বাড়িয়ে বছরে প্রায় ৬ হাজার থেকে ৭ হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সম্ভাবনা দেখছে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (FIAB)। এ লক্ষ্যে কৃষকদের জৈব সার ব্যবহারে উৎসাহিত করতে প্রতি কেজিতে ১০ টাকা করে ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেছে সংগঠনটি। FIAB-এর হিসাব অনুযায়ী, বছরে ১.৮ মিলিয়ন মেট্রিক টন জৈব সার ব্যবহারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারের প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হবে। একই পরিমাণ রাসায়নিক সারে ভর্তুকি দিতে যেখানে প্রায় ৫ হাজার ১৮৪ কোটি টাকা প্রয়োজন হতো, সেখানে জৈব সারে ভর্তুকির পরিমাণ হবে অনেক কম। জৈব সার শিল্পের উন্নয়নে সরকারের নীতিগত সহায়তা,…
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ’ (এফআইভিডিবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এম ও ইউ) স্বাক্ষরিত হয়েছে। ১৪ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল হোসেন কনফারেন্স রুমে “দি গ্রীন ইভোলিউশন: পাথওয়েজ টু ট্রান্সফরমিং ফুড সিস্টেমস ইন ইন্ডিয়া, বাংলাদেশ অ্যান্ড নেপাল” শীর্ষক বৈশ্বিক গবেষণা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, বর্তমান বিশ্বের আবহাওয়া পরিবর্তন ও জলবায়ু ঝুঁকির মধ্যে টেকসই কৃষি এবং নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তোলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।…
রাজশাহী সংবাদদাতা: নাটোরে (১৩ অক্টোবর) মঙ্গলবার বেলা ১১.০০ টায় নাটোর জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে আয়োজিত এ কর্মশালার আয়োজন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ‘‘Inclusion of Biofortified Crops in Government Programs”প্রকল্পের অর্থায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ‘‘হারভেষ্ট গ্লাস সল্যুশন এর নেটওয়ার্ক অংশীদার মিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’’ প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট মোছাঃ সুমনী আক্তার। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর জেলার উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, নাটোর জেলার সির্ভিল…
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্লান্ট হেলথ ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের আওতায় ‘এনহান্সিং দ্য প্লান্ট হেলথ ক্লিনিক ইন দ্য ডিপার্টমেন্ট অব প্ল্যান্ট প্যাথলজি অ্যান্ড সিড সায়েন্স ফর কাটিং-এজ রিসার্চ, কোয়ালিটি এডুকেশন অ্যান্ড স্ট্রেনথেন্ড আউটরিচ একটিভিটিজ’ শীর্ষক সাব-প্রজেক্টের মাধ্যমে এই প্রতিষ্ঠা করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ৩টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৪র্থ তলায় অবস্থিত ‘প্লান্ট হেলথ ক্লিনিক’র উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার। উদ্বোধন শেষে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রথমেই আমি এই প্রকল্পের উদ্যোগ গ্রহণকারী এবং…
নিজস্ব প্রতিবেদক: সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। শিশুদের সুস্থ বিকাশ, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সিসা দূষণ প্রতিরোধে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এ লক্ষ্যে সরকার অনুমোদিত ‘সিসামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতীয় কৌশল ও বহুবর্ষমেয়াদি কর্মপরিকল্পনা ২০২৬–২০৩৫’ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক সিসা বিষক্রিয়া প্রতিরোধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘সিসামুক্ত বাংলাদেশের পথে…
ফরিদপুর সংবাদদাতা: বুধবার (১৪ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসনে “বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)”-এর আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চরভদ্রাসনের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের আয়োজন করা হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা আরও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (পিপি), আবুল হোসেন মিয়া; চরভদ্রাসন উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ ইমরান বিন ইসলাম; অতিরিক্ত কৃষি অফিসার, সানজিদা সুলতানা এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা, আসাদুল্লাহ। প্রশিক্ষণ সেশনগুলোতে বিষয়াভিত্তিক বিস্তারিত আলোচনা করা হয়। ১. ফসল নিবিড়তা ও উৎপাদন বৃদ্ধি: চরাঞ্চলে ফসলের…
সিলেট সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উদ্যোগে এবং কেয়ার বাংলাদেশ নবপল্লব প্রকল্পের অর্থায়নে “কৃষি যান্ত্রিকীকরণ ” শীর্ষক কর্মশালা সিলেট এর অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ কেয়ার বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. মঈন উদ্দিন আহমেদ; কেয়ার বাংলাদেশ নবপল্লব প্রকল্পের আঞ্চলিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম। প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে হাওড় অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি ও কৃষি যান্ত্রিকীকরণকে জোরদার করতেই এই নেটওয়ার্কিং বিষয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধিসহ, কৃষকদের জন্য ৭০%…
বিশেষ সংবাদদাতা: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ আয়োজনে সার্কভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের পরিচালনা পর্ষদের সদস্যরা সশরীরে উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সার্ক কৃষি কেন্দ্রের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন এবং নেপালের প্রতিনিধি শবনাম শিবাকোটি উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। তিনি দক্ষিণ এশিয়ার মানুষের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে খাদ্য, পশুখাদ্য ও আঁশজাতীয় পণ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু…

