
রাজশাহী সংবাদদাতা: বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গড়মাটি ব্লকের গড়মাটি গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ও রিয়েন্টেশন অনুষ্ঠিত হয় ।
কৃষক কৃষাণীদের মাঝে কমিউনিটি বীজ উৎপাদনে জাত ও প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ কর্মকতা কৃষিবিদ হুসনিয়ারা খাতুন তিনি বলেন, গড়মাটি ব্লকের কৃষক মো. আতিকুল ইসলাম ২ একর জমিতে ব্রি ধান১০৩ রোপা আমন উচ্চফলনশীল উফশী ধানের জাত করেছেন।
এই জাতটির বিশেষ আকর্ষণ হলো লম্বা ও চিকন দানা এবং ভালো ফলন। গাছের গড় উচ্চতা প্রায় ১২৫ সেমি জীবনকাল প্রায় ১৩২ দিন গড় ফলন প্রায় ৬.২ টন/হেক্টর। উপযুক্ত পরিচর্যা করলে ফলন প্রায় ৮.০ টন/হেক্টর। এ ধানে রোগ বালাইয়ের আক্রমণ কম হয়। তাই উন্নত বীজ, সঠিক বয়সের চারা রোপণ, সুষম সার প্রয়োগ, পানি ব্যবস্থাপনা এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করলে কৃষক এ জাত থেকে ভালো ফলন ও আয় পেতে পারেন। উন্নত প্রযুক্তিতে ব্রি ধান১০৩ চাষ করে আমন মৌসুমে উচ্চ ফলন ও কৃষকের আয় বৃদ্ধি করা সম্ভব।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বড়াইগ্রাম উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা তারেক বিন আমিন, গোপালপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া হোসেন । এছাড়াও ৫৩ জন কৃষক- কৃষানী উপস্থিত ছিলেন।



