
বগুড়া সংবাদদাতা: বীজ ব্যবসায়ী ডিলারদের সাথে সরাসরি সংযোগ বৃদ্ধি, উন্নত মানের বীজ সম্পর্কে সচেতনতা এবং বিক্রয় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে “সুপ্রীম সীড কাস্টমার ডে” অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় কাস্টমারদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় কালাই-গোমস্তাপুর জোনের অধীন ক্ষেতচাঁচিয়া রিজিওনের বগুড়া জেলার দুপচাঁচিয়া ও গাবতলী এলাকায় উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই আগত সুপ্রীম সীড ডিলারদের সঙ্গে একান্ত (ওয়ান-টু-ওয়ান) আলোচনা করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাস্টমার মেহেদী হাসান এবং পবিত্র গীতা পাঠ করেন কৃষিবিদ মিল্টন চন্দ্র বাইন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো. হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজ আলুর ক্রপ কমান্ডার কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, এজেডএম কৃষিবিদ দেবদাস মোহন্ত এবং সবজি বিভাগ থেকে আগত মো. সিহাব হোসেন। এছাড়াও বিভিন্ন এলাকার কাস্টমারবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সিডিউল ও গাইডলাইন উপস্থাপন করেন এজেডএম কৃষিবিদ দেবদাস মোহন্ত। কোম্পানির পরিচিতি, কার্যক্রম এবং বিভিন্ন জাতের বীজের বৈশিষ্ট্য তুলে ধরেন কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, মিল্টন চন্দ্র বাইন এবং এআরএম মামুনুর রশিদ। কোম্পানির বিক্রয় নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডিজিএম মো. মনির হোসেন।
পরবর্তীতে কাস্টমারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ফসলভিত্তিক সর্বোচ্চ বিক্রয়কারী কাস্টমারদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি মূল্যায়ন পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শীর্ষ তিনজনকেও সম্মাননা প্রদান করা হয়।
আপ্যায়নের পর সভাপতি সুপ্রীমের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করে “সুপ্রীম সীড কাস্টমার ডে”-এর সমাপ্তি ঘোষণা করেন।



