
ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের বিভাগীয় মাসিক সভা রবিবার (২৬ এপ্রিল) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উদ্যোগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক, কৃষিবিদ মো. শাহাদুজ্জামান।
সভার শুরুতেই উপজেলা ভিত্তিক এজেন্ডা উপস্থাপনা করা হয়। উপস্থাপনা করেন অতিরিক্ত উপপরিচালক (পিপি), আবুল হোসেন মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার, মো. জাহীদুল আলম। অতিরিক্ত উপপরিচালক, (শস্য) মো. রইচ উদ্দিন
সভায় সিদ্ধান্তসমুহ: সারের বরাদ্দ, উত্তোলন ও মজুদ পরিস্থিতির রিপোর্ট যথাসময়ে প্রেরণ করতে হবে। ভেজাল সারের নমুনা সংক্রান্ত রিপোর্ট জমা প্রদান। ইউরিয়া নন ইউরিয়া সারের মূল্য, মনিটরিং সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা করতে নির্দেশ প্রদান করেন। সার ডিলার নিয়োগ সংক্রান্ত যাচাই বাছাই করা। নার্সারি রেজিষ্ট্রেশন হালনাগাদ করতে হবে। এয়ার ফ্লো মেশিন কৃষক পর্যায়ে দ্রুত স্থাপন করতে হবে।
উপজেলার সকল কার্যক্রম বৃদ্ধিসহ কৃষককে তেল পাওয়ার বিষয়ে উপজেলা কৃষি অফিসারদের সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় ফরিদপুরের সকল উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, কৃষি তথ্য সার্ভিসের অফিসারসহ ২২ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।



