
গাজীপুর সংবাদদাতা: যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে সকালে গাজীপুরস্থ ব্রি সদর দপ্তরের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচীর উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। এরপর সেখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক।
ব্রির কৃষি অর্থনীতি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান জনাব মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।
এছাড়াও, আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান এবং ব্রিসার সভাপতি ড. মো. ইব্রাহিম, ফলিত গবেষনা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ব্রিসার সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ কর্মকর্তা, কর্মচারি এবং শ্রমিক প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিশেষ মোনাজাত করা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। এরপর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে ব্রির বিভাগীয় ও শাখা প্রধানগণ, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন এর প্রতিনিধি, সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয়, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয়, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বহিরাঙ্গণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ; শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ; ব্রি জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এবং ব্রি হেফজখানায় উন্নতমানের খাবার পরিবেশন। এছাড়াও, দিবসটি উপলক্ষে প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়। ব্রির অফিস এলাকা রংবেরংয়ের পতাকা দিয়ে সজ্জিত করা হয়।
ক্যাপশন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বহিরাঙ্গণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।



