
রাজবাড়ী সংবাদদাতা: ২০২৫-২০২৬ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায়, ১৪ মার্চ শনিবার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোয়ালন্দের আয়োজনে দেবগ্রাম ইউনিয়নে, তেনা পচা গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, মো. আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়, পিপিসি উইং এর যুগ্মসচিব, কামরুল হাসান; রাজবাড়ী জেলা উপপরিচালক, মো. শহিদুল ইসলাম।
মাঠ দিবসে দেড় শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পরবর্তীতে কৃষক কার্ড প্রবর্তনের নিমিত্ত প্রি – পাইলটিং এর আওতায় তথ্য সংগ্রহের অগ্রগতি পর্যালোচনার জন্য মতবিনিময় করেন।



