
বাংলাদেশের অ্যানিম্যাল হেলথ সেক্টরের অন্যতম প্রতিষ্ঠান আবেদিন এগ্রোভেট লিমিটেডের একটি প্রতিনিধিদল সম্প্রতি থাইল্যান্ড সফর করেছে। প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আফজালুল হক চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ডা. কাজী মো. সাইফ গত ৯ মার্চ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভ্রমণ করেন।
সফরের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অ্যানিম্যাল হেলথ ও ফিড ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ প্রদর্শনী VICTAM Asia 2026-এ অংশগ্রহণ করা। এই আন্তর্জাতিক মেলায় বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় কোম্পানি, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং শিল্প উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
মেলায় অংশগ্রহণের মাধ্যমে আবেদিন এগ্রোভেট লিমিটেডের প্রতিনিধিদল অ্যানিম্যাল হেলথ পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি, নতুন ফর্মুলেশন এবং বৈশ্বিক বাজারের সর্বশেষ উদ্ভাবন সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির সাথে সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং ভবিষ্যৎ বাজার সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে অংশগ্রহণের ফলে অ্যানিম্যাল হেলথ সেক্টরের নতুন প্রযুক্তি ও উন্নতমানের পণ্যের সাথে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। এসব অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশের অ্যানিম্যাল হেলথ খাতে আধুনিক ও কার্যকর পণ্য সরবরাহে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, VICTAM Asia 2026 হলো ফিড, ফিড অ্যাডিটিভ, অ্যানিম্যাল হেলথ এবং সংশ্লিষ্ট প্রযুক্তি শিল্পের একটি আন্তর্জাতিক প্রদর্শনী ও বৈজ্ঞানিক সেমিনার, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। – সংবাদ বিজ্ঞপ্তি



