শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ‘সুরমা’-এর উদ্যোগে আজ রবিবার (২২ নভেম্বর) ৫০ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা করে ফসলভিত্তিক সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে। কৃষকদের মাটি পরীক্ষাভিত্তিক সুষম সার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা এবং মাটির স্বাস্থ্য ও উর্বরতা সংরক্ষণের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রমের আওতায় ৫০ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা করে এতে বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদানের মাত্রা ও অবস্থা নিরূপণ করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট কৃষকদের ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহারের সুপারিশসংবলিত কার্ড বিতরণ করা হয়। এসআরডিআই সংশ্লিষ্টরা জানান, মাটি পরীক্ষার…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মৎস্যসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। তিনি এ খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আজ রবিবার (২২ নভেম্বর) মৎস্য ভবনে ওয়ার্ল্ড ফিশারিজ ডে ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে। একসময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রপ্তানি আয় ছিল উল্লেখযোগ্য।…
নাহিদ বিন রফিক (বরিশাল): ভোলার সার ডিলারদের নিয়ে অবহিতকরণ সভা গত ১৯ নভেম্বর ভোলার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সভার আলোজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বেলাল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. বাহাউদ্দিন সেক, ভোলা সদরের উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস, পুলিশ পরিদর্শক মো. মাছুম তালুকদার, ভোলা জেলার কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু…
এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান ফিড পিএলসি’র ৪০ জন সফল ডিলার সম্প্রতি মালয়েশিয়ায় এক আনন্দঘন ও সফল সফর সম্পন্ন করে দেশে ফিরে এসেছেন। প্রতি বছরের ন্যায় এবারও যে সকল সম্মানিত ডিলার নির্ধারিত সময়ে তাদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা (সেলস টার্গেট) সফলভাবে অর্জন করতে সমর্থ হয়েছেন, তাদের কাজের স্বীকৃতিস্বরূপ কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে এই বিশেষ আন্তর্জাতিক সফরের আয়োজন করা হয়। সফরকালে ডিলারবৃন্দ মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ, নৈসর্গিক সৌন্দর্য উপভোগ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এক স্মরণীয় সময় অতিবাহিত করেন। আমান ফিড পিএলসি বিশ্বাস করে, কোম্পানির সামগ্রিক অগ্রগতি ও সাফল্যের পেছনে মাঠপর্যায়ের ডিলারদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা এবং আন্তরিকতা সবচেয়ে বড়…
বাকৃবি সংবাদদাতা : ফসলের বালাই দমনে বালাইনাশকের অনিরাপদ ও অযাচিত ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব বিকল্প পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতন করতে ময়মনসিংহে ৩২টি প্রচার কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সম্প্রসারণ কেন্দ্র। সামাজিক ও আচরণগত পরিবর্তন যোগাযোগ কার্যক্রমের আওতায় পরিচালিত এসব কর্মসূচিতে অংশ নেন ৬৪০ জন কৃষক। গত ১০ থেকে ১৭ নভেম্বর ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন কৃষিপ্রধান এলাকায় এসব সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে বয়রা, সুতিয়াখালী, ভাবখালী, চর ঈশ্বরদয়া ও চর নলিকৃষিয়াসহ আশপাশের অঞ্চল উল্লেখযোগ্য। প্রতিটি কার্যক্রমে ২০ জন করে কৃষক অংশ নেন। সেন্টার ফর এগ্রিকালচার বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (ক্যাবি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সহযোগিতায় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়…
মো.গোলাম আরিফ (পাবনা) : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্প জীবনকালীন আমন ধানের উন্নত জাত বিনা ধান২৬, বিনা ধান২৭ ও বিনা ধান২৮-এর সম্প্রসারণ ও জনপ্রিয়করণের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঈশ্বরদীর অরণকোলা গ্রামে বিনা উপকেন্দ্র, ঈশ্বরদীর উদ্যোগে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মুহাম্মদ ফেরদৌস ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিন। বৈজ্ঞানিক সহকারী হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল আলম, উপসহকারী…
নিজস্ব প্রতিবেদক: কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা এর সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের আগ্রহের কথাও জানান মন্ত্রী। বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়। কসোভোর রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের…
নিজস্ব প্রতিবেদক: রমজানের কেনাকাটার চাপ শুরুর আগেই জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুরের সরবারহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সাশ্রয়ী দামে সরবরাহ নিশ্চিত করতে আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়ে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে আলোচনা করেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির বলেন, ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি। রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ায় এখন খেজুরের ভরা মৌসুম। দেশটিতে বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব এরই মধ্যে পাঠিয়েছে আলজেরিয়ার কৃষি…
রাজশাহী সংবাদদাতা: বুধবার (১৮ নভেম্বর) নাটোরে হারভেষ্ট গ্লাস সল্যুশন এর মিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড “মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’’প্রকল্প এর আওতায় নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের সুলতানপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে নাটোর সদর, নাটোরে জিংক বায়োফর্টিফাইড বিনাধান-২০ এর নমুনা শস্য কর্তন প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিদ খন্দকার ফরিদ ,উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর সদর, নাটোর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেষ্ট গ্লাস সল্যুশন এর মিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড “মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’’প্রকল্পের প্রজেক্ট অফিসার…
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষকের মাঝে ডালফসলের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর খামারবাড়ির চত্বরে মেট্টোপলিটন কৃষি অফিসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। সদরের নির্বাহী অফিসার মোছা. ফরিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার মো. রিয়াজ উল্লাহ বাহাদুর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মামুনুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) চপল কৃষ্ণ নাথ, মেট্টোপলিটন কৃষি অফিসার সানজিদা আহমেদ শাওন, কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দা ফারহিন তামান্না, কৃষি…

