নিজস্ব প্রতিবেদক: শস্য, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ও সুদ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের জানান, কৃষি ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হবে। এর মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর আজ (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত সুদসহ কৃষকদের কাছে পাওনা রয়েছে প্রায় ১ হাজার…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক : কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে কৃষি সম্ভাবনা অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে ৪৪তম বিসিএস (প্রাণিসম্পদ) -এর নবনিযুক্ত ক্যাডার কর্মকর্তাদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পৃথিবীর বহু দেশ বছরে চার থেকে আট মাস পর্যন্ত তুষারাচ্ছন্ন থাকে। সীমিত কৃষি…
গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর নব যোগদানকৃত ৯ম ও তদুর্ধ্ব গ্রেডের বিজ্ঞানী/কর্মকর্তাদের ইনডাকশন ট্রেনিং (পরিচিতিমূলক প্রশিক্ষণ) আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ব্রির প্রশিক্ষণ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম, ধান-ভিত্তিক খামার বিন্যাস বিভাগের প্রধান ও ব্রি বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. ইব্রাহিম, বিভাগীয় প্রধানদের পক্ষে কৃষিতত্ত্ব বিভাগের চীফ সাইন্টিফিক অফিসার এবং বিভাগীয় প্রধান ড. মো. আবু বকর সিদ্দিক সরকার, ফলিত গবেষণা বিভাগের সিনিয়র সাইন্টিফিক অফিসার এবং ব্রি বিজ্ঞানী সমিতির…
নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) হর্টিকালচার উইংয়ের পরিচালক ড. হজরত আলী বলেছেন, খাদ্যাভাসে অর্ন্তভুক্ত হলেই মাশরুমের বাজার সৃষ্টি হবে। চাষে উৎসাহিত হবেন কৃষক। তিনি ২৪ জানুয়ারি মঙ্গলবার বরিশাল সদর উপজেলার পতাং নামক গ্রামে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, মাশরুম এক ধরনের ছত্রাক। যদিও গ্রামাঞ্চলে কেউ কেউ ব্যাঙের ছাতা মনে করেন। আসলে তা কিন্তু নয়। বনে-জঙ্গলে জন্মানো ছত্রাক অবশ্যই খাওয়ার অযোগ্য। তবে চাষকৃত মাশরুম হালাল সবজি। রয়েছে পুষ্টি আর ভেষজগুণে ভরপুর। তাই মাশরুমের আবাদ ও উৎপাদন বাড়াতে পারলে চাষিরা লাভবান হবেন। হবে জীবনমানের উন্নয়ন। পাশাপাশি ভোক্তার পুষ্টি নিরাপত্তা…
International Desk: SAARC Agriculture Centre (SAC) inaugurated Book Corner at National Agriculture Training Academy (NATA) in Gazipur on Tuesday (24 February 2026) marking a fresh step towards strengthening regional knowledge exchange in the agriculture sector. The SAC Book Corner was formally inaugurated by Md. Abdur Rahim, Director General of the Department of Agricultural Extension (DAE) and Md. Saiful Azam Khan, Director General of NATA. Senior officials from both organizations attended the ceremony. Representing SAC were Dr. Md. Younus Ali, Senior Program Specialist (Livestock); Dr. Raza Ullah Khan, Senior Program Specialist (Natural Resource Management); Dr. Sikander Khan Tanveer, Senior Program Specialist…
কৃষিবিদ অঞ্জন মজুমদার : বাংলাদেশে উন্নয়ন, নগরায়ন ও ভোক্তা অর্থনীতির প্রসারের সাথে সাথে সবচেয়ে দ্রুত যে সংকটটি দৃশ্যমান হয়ে উঠছে তা হলো বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিন শহর-গ্রাম মিলিয়ে বিপুল পরিমাণ কঠিন বর্জ্য, খাদ্য বর্জ্য, প্লাস্টিক, কৃষি ও প্রাণিসম্পদ বর্জ্য উৎপন্ন হচ্ছে। এগুলোর একটি বড় অংশ উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে, খালে-বিলে জমছে বা পুড়িয়ে ফেলা হচ্ছে। ফলে মাটি, পানি ও বায়ু দূষণ বাড়ছে, জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে এবং জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও তীব্র হচ্ছে। এই প্রেক্ষাপটে শুধু পৌরসভা বা সিটি কর্পোরেশন নির্ভর বর্জ্য ব্যবস্থাপনা আর কার্যকর নয়। প্রয়োজন সমবায়ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং তার সঙ্গে সংযুক্ত সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতি যার মাধ্যমে…
রাজশাহী সংবাদদাতা: রাজশাহীর বরেন্দ্র অঞ্চল পানি সংকটময় অঞ্চল সকলের জানা। পানি সংকটময় বরেন্দ্র অঞ্চলে বোরো ধান চাষে যদি পানি কম ব্যবহার করে ধান চাষ কার যায় তাহলে পানির অপচয় হতে রক্ষা পাওয়া যায় এবং সেচ খরচ কম হয়। বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র (ব্রি) আঞ্চলিক কার্যালয়, রাজশাহী এর সহযোগীতায় দক্ষ সেচপ্রযুক্তি (AWD) এর মাধ্যমে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল জাতের ব্রি ধান১০৪ ও ব্রি ধান১০৫ বোরো মৌসুমে (২০২৫-২৬) গোদাগাড়ী উপজেলার নাজিরপুর গ্রামে ২৫ জানুয়ারি রোপণ করা হয়। কৃষক মো. শফিকুল ইসলাম ও মো. আলাউদ্দীন বলেন, বোরো ধান এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় আছে। ফলন ভাল হবে বলে তারা আশাবাদি। আগামীতে এ প্রযুক্তিতে নিজে…
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর মৎস্য বীজ উৎপাদন খামারের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএইর হর্টিকালচার উইংয়ের পরিচালক ড. হজরত আলী। বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মামুন অর রশীদ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান। কী-নোট পেপার উপস্থাপন করেন মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্যহ্রাসকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোছা. আখতার জাহান কাঁকন। বরিশাল…
আসাদুল্লাহ (ফরিদপুর) : মসলা ফসলের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হলো রসুন চাষ বিষয়ক মাঠ দিবস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ৩নং নর্থচ্যানেল ইউনিয়নের আব্দুর রশিদ মুন্সির ডাঙ্গীতে এ মাঠ দিবসের আয়োজন করে হর্টিকালচার সেন্টার ভাজনডাঙ্গা। অনুষ্ঠানে অর্থায়ন করে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর এবং উদ্যান উন্নয়ন কর্মকর্তা শাহ মো. ইমরান হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন, রসুন চাষ দুইভাবে করা যায়—বিনা চাষে ও চাষের…
চট্টগ্রাম সংবাদদাতা: ঢাকার মৌলভীবাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রমে বাধা প্রদানের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগীয় কমিটি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন-এর মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার মৌলভীবাজার এলাকায় বাজার তদারকির সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান, হট্টগোল সৃষ্টি এবং মার্কেট বন্ধের হুমকির মতো অনভিপ্রেত ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়। এ ঘটনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের জন্য গভীর…



