Author: Jewel 007

নিজস্ব প্রতিবেদক: আজ (২৯ এপ্রিল) কৃষি খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত হয়। আলোচ্যসূচিতে জাপান আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করে। একইসাথে, জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানায়। আলোচনায় জাপানের ওয়াগিউ গরুর মাংস রপ্তানি ও হালাল খাদ্য খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ও আলোচনায় উঠে আসে। এছাড়া, জাপান টেকসই কৃষি উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে এবং যৌথ ঋণ ব্যবস্থা (জয়েন্ট ক্রেডিট মেকানিজম) এর মতো কাঠামোর আওতায় সহযোগিতা জোরদারের কথাও উল্লেখ করে। আলোচনায় বাংলাদেশ উন্নত কৃষি গবেষণায় সহযোগিতা বৃদ্ধির ওপর…

Read More

বাকৃবি সংবাদদাতা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, সার্ককে শক্তিশালী করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার কৃষিকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি বলেন, কৃষি এ অঞ্চলের অর্থনীতির মূলভিত্তি এবং এর টেকসই উন্নয়নে আধুনিকায়নের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এ খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। বর্তমানে নির্বাচিত বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দক্ষিণ এশিয়াসহ বিশ্বের সকল দেশের সাথে সম্পর্ক জোরদার করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবন্ধ। তারই অংশ হিসাবে সা কার্যক্রম পুনরিজ্জীবিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার…

Read More

নিজস্ব প্রতিবেদক: অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো বেসরকারি খাতের বিকাশের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় যেমন: স্বর্ণ ও হীরা শিল্প খাতকেও তৈরি পোশাক শিল্পের সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। ​আজ বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির ৪৬ তম সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ​মন্ত্রী বলেন, বাংলাদেশের গার্মেন্টস খাত দারুণ সফল হলেও স্বর্ণ বা হীরা শিল্পের মতো অন্যান্য খাতগুলো পিছিয়ে রয়েছে।…

Read More

যশোর সংবাদদাতা: আমান ফিড পিএলসি’র উদ্যোগে আজ বুধবার (২৯ এপ্রিল) যশোরের কায়েমকোলায় স্থানীয় খামারিদের অংশগ্রহণে “আধুনিক খামার ব্যবস্থাপনা” শীর্ষক একটি তথ্যবহুল ও প্রাণবন্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, সঠিক পুষ্টি এবং টেকসই উৎপাদন পদ্ধতি নিয়ে সচেতনতা বাড়াতেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে মেসার্স মা এন্টারপ্রাইজ। মেসার্স মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিডের জোনাল হেড ডা. চিন্ময় মৈত্র। তিনি তাঁর বক্তব্যে বলেন, খামারের উৎপাদনশীলতা বাড়াতে মানসম্মত ফিড এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে টেকনিক্যাল হেড ডা. মোনায়েম হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে খামারিদের বাস্তবভিত্তিক বিভিন্ন…

Read More

নিজস্ব প্রতিবেদক : “Aquatic Veterinary Medicine” কোর্স প্রসঙ্গে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সাম্প্রতিক এক স্মারক জারিকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত গত ওই বিজ্ঞপ্তিতে (স্মারক নম্বর:০৪.০০০০.১০৪.৩৪.৫৮) দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রণীত কারিকুলামে জলজ প্রাণীস্বাস্থ্য বিষয়ক কোর্স অন্তর্ভুক্তির হার জরুরি ভিত্তিতে জানাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯ অনুযায়ী “প্রাণী” বলতে মানুষ ব্যতীত সকল প্রাণীকে বোঝায়। একইসঙ্গে বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (WOAH)-এর Aquatic Animal Health Code অনুসারে মাছসহ সব ধরনের প্রাণীর স্বাস্থ্যসেবা প্রদানে ভেটেরিনারি প্র্যাকটিশনারদের ভূমিকা তুলে ধরা হয়। আন্তর্জাতিক মান বজায় রাখতে দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে BVC Standard for Veterinary Education…

Read More

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১২টা থেকে আগামী ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে তীব্র বজ্রপাত, কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তবে, প্রাকৃতিক কারণে ঝড়-বৃষ্টির সময় ও স্থান কিছুটা আগে বা পরে পরিবর্তিত হতে পারে – জানিয়েছন তারা। পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে এই আবহাওয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। এসব বিভাগের অধিকাংশ জেলাতেই তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ,…

Read More

মো. গোলাম আরিফ (পাবনা)  : পাবনা’র আটঘরিয়া উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্পসারণ অধিদপ্তর আটঘরিয়া’র আয়োজনে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্পসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। কংগ্রেসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হটিকালচার সেন্টার টেবুনিয়া, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ এএফএম গোলাম ফারুক; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ নুরে আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য)…

Read More

নিজস্ব প্রতিবেদক: কৃষি যান্ত্রীকীকরণে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে বেলারুশ। আজ মাননীয় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সাথে তাঁর  সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বেলারুশ রাষ্ট্রদূত মিখাইল কাসকো (Mikail Kasko) সৌজন্য সাক্ষাৎ এর সময় এ আগ্রহ প্রকাশ করেন তিনি। সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত মিখাইল কাসকো বলেন, বেলারুশ কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন। বাংলাদেশ আগ্রহী হলে কৃষি যান্ত্রিকীকরণে তাঁর দেশ সহযোগিতা করতে আগ্রহী। বিশ্বের অন্যতম পটাশ সার উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশে সার সরবরাহে বেলারুশ আগ্রহী বলেও রাষ্ট্রদূত জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি প্রধান অর্থনীতির দেশ। দেশের…

Read More

রাজশাহী সংবাদদাতা: সোমবার (২৭ এপ্রিল) নাটোরে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প এর আওতায় নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া নতুন বাজার এলাকায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে নাটোর সদর, নাটোরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মো. হারিজ উদ্দিন দেওয়ান, সমাজ সেবক, কাঁঠারবাড়িয়া, নতুন বাজার, নাটোর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নীলিমা জাহান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর সদর, নাটোর। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মাশরুম পুষ্টিগুণ ও ঔষধি গুনাগুন সম্পন্ন। মাশরুম চাষ বাড়ালে বাড়বে…

Read More

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে রপ্তানি বহুমুখীকরণ, বাজার প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিনিয়োগ প্রবাহ জোরদার করা প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার হোটেল শেরাটনে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত “যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারকরণ” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেলেও রপ্তানি খাতে এখনও একমুখী নির্ভরতা রয়ে গেছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের ওপর অতিনির্ভরতা দেশের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণের ওপর জোর দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে ওষুধশিল্প,…

Read More