নাটোর সংবাদদাতা: মেসার্স একতা এন্টারপ্রাইজ -এর সার্বিক সহযোগিতায় গুরুদাসপুরের চাঁচকৈর বাজারে আয়োজিত এই বিশেষ সেমিনারে এলাকার ১২০ জনেরও বেশি সফল ও উদ্যমী ব্রয়লার ও মৎস্য খামারি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল (রাজশাহী ও রংপুর ডিভিশন)-এর জোনাল হেড, ডিজিএম ডাঃ জাহিদুজ্জামান সিদ্দিকী। এছাড়াও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রাজশাহী, রংপুর ও খুলনা ডিভিশনের ফিশারিজ এক্সপার্ট ও ম্যানেজার বাকিবিল্লাহ খান এবং রাজশাহী জোনের সেলস ইনচার্জ, ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম। ব্রয়লার খামার লাভজনক করার আধুনিক কৌশল ও ব্যবস্থাপনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমান ফিড পিএলসি এর টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার ডাঃ মোঃ শাহরিয়ার মাহবুব। সঠিক ব্রুডিং, বায়োসিকিউরিটি এবং উন্নত এফসিআর (FCR)…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ডিম ও ব্রয়লার মুরগির দামে সাম্প্রতিক সময়ে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক মাসে খুচরা পর্যায়ে ডিমের দাম কমেছে ৭ দশমিক ৬২ শতাংশ। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকা দরে। একই সময়ে ব্রয়লার মুরগির দাম কমেছে ২ দশমিক ৬৩ শতাংশ; বর্তমানে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। দাম কিছুটা কমলেও উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পোল্ট্রি খাতের প্রতিনিধিরা। তাঁদের মতে, বর্তমানে খামার পর্যায়ে ডিম ও মুরগির উৎপাদনে বড় ধরনের কোনো সংকট নেই। পাশাপাশি খামারে রোগবালাইয়ের উল্লেখযোগ্য প্রকোপ…
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সঙ্গে হংকংয়ের পরিবেশ ও প্রতিবেশবিষয়ক মন্ত্রী টিএসই চিন-ওয়ান (TSE Chin-wan)-এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) হংকং স্কাই সিটি মেরিওট হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, পানিদূষণ নিয়ন্ত্রণ, শব্দদূষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা হয়। বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও নিরাপদ নিষ্পত্তির প্রতিটি পর্যায়ে সক্ষমতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে হংকংয়ের অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। বৈঠকে পানিদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়ও উঠে আসে। দূষণের প্রভাব থেকে জনস্বাস্থ্য…
এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: বাংলাদেশের মৎস্য ও পোল্ট্রি খাদ্যশিল্পে উৎপাদিত ফিডের বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় টেকনাফ স্থলসীমান্ত দিয়ে মিয়ানমারে রপ্তানি হচ্ছে এসবি ফিস ফিড মিলসের উৎপাদিত ফিড। দেশের বাজারের পাশাপাশি প্রতিবেশী দেশের বাজারে প্রবেশের এ উদ্যোগকে বাংলাদেশের ফিডশিল্পের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের একটি সম্ভাবনাময় দিক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এসবি ফিস ফিড মিলস, এসবি গ্রুপের ফিড ব্যবসার অংশ। প্রতিষ্ঠানটির উৎপাদিত ফিডের মধ্যে মৎস্য ও পোল্ট্রি খাতের জন্য বিভিন্ন ধরনের খাদ্য রয়েছে। ২০২০ সালের সরকারি আমদানি-সংক্রান্ত নথিতেও S.B. Poultry & Fish Feed Mills, জশ্বর বাজার, শিবপুর, নরসিংদীর নামে ফিড উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল ও প্রিমিক্স আমদানির তথ্য পাওয়া যায়। ওই নথিতে…
বাংলাদেশের অন্যতম কিংবদন্তি উদ্যোক্তা, আধুনিক কৃষি, আবাসন, ব্যাংকিং, সমন্বিত পোল্ট্রি শিল্প, ঔষুধ শিল্প, দেশ-বিদেশে বৃহৎ অবকাঠামো বিনির্মাণ, অটোমোবাইলস ও পরিবহন শিল্পের পথিকৃৎ, সম্পূর্ণ প্রচারবিমুখ, মহৎ চরিত্রের অধিকারী, আল্লাহর সন্তুষ্টির জন্য দান ও সাদকা প্রদানকারী, অত্যন্ত ধার্মিক ব্যক্তিত্ব এবং ইসলাম গ্রুপ-এর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব জহুরুল ইসলাম সাহেব আজ থেকে ৩১ বছর আগে, ১৯৯৫ সালের ১৯ অক্টোবর পৃথিবী ছেড়ে পরলোকগমন করেন। আমরা উনার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।তিনি দেশের সকল স্তরের ব্যবসায়িক উদ্যোক্তাদের কাছে অত্যন্ত বরেণ্য এবং অনুসরণীয় একজন ব্যক্তিত্ব। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও তিনি অসামান্য অবদান রাখেন। শিক্ষার প্রসার ও স্বাস্থ্যসেবা খাতে তাঁর ভূমিকা সুদূরপ্রসারী। বিশেষ করে ৬০ এর দশকের…
নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণ এবং লেবেলবিহীন সয়াবিন ও পাম তেল বিক্রির দায়ে রাজধানীর তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগরীর শাহ আলী ও মিরপুর এলাকার বিভিন্ন বাজারে খোলা ভোজ্যতেল বিক্রয় কার্যক্রম তদারকির সময় এসব অনিয়ম শনাক্ত করা হয়। অভিযানে তিন প্রতিষ্ঠানকেই তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। রাজধানীর শাহ আলী বাজার, মিরপুর-১ ও কল্যাণপুরের নতুন বাজার এলাকায় এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘Digitization of Fortification of Edible Oil for Improved Monitoring, Quality Control and Capacity Building’ প্রকল্পের আওতায় এ অভিযান…
বাদল চন্দ্র সরকার (পাবনা) : খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন কর্মসূচিতে জিংক বায়োফর্টিফাইড ধানসহ পুষ্টিসমৃদ্ধ ফসল অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে পাবনায় সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসলের অন্তর্ভুক্তি বিষয়ক দিনব্যাপী এক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (MAIN) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), পাবনার উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন হারভেস্টপ্লাস সল্যুশনসের প্রোগ্রাম ম্যানেজার মো.…
নিজস্ব প্রতিবেদক : পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অধীনস্ত সকল কার্যালয়কে শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় নির্দেশিকা অনুসরণ করে ধূমপানমুক্ত এলাকা হিসেবে সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব কার্যক্রম পরিচালিত হবে। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে ঢাকা আহছানিয়া মিশন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল কার্যালয়কে শতভাগ তামাক ও ধূমপান মুক্ত ঘোষণা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘোষণা দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো শফিকুল ইসলাম ।…
নিজস্ব প্রতিবেদক : খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ)-এর খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ৬ষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ক্যাম্পাস অডিটোরিয়ামে বিশ্ব ডিম দিবস ২০২৬ ও বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। ক্যাব ইন্টারন্যাশনাল (CAB International—CABI) এতে কো-অর্গানাইজার হিসেবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন…
মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনায় “বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় তেল জাতীয় ফসলের জাত সমূহের পরিচিত, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ” বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, ঈশ্বরদী’র উদ্যোগে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা’র সম্মেলন কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। বিনা উপকেন্দ্র ঈশ্বরদী’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ফেরদৌস ইকবালের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লামেইট অ্যান্ড নেচারাল রিসোর্সেস, কেজিএফ এর সিনিয়র স্পেশালিস্ট ড. মো. মনোয়ার করিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্পের প্রকল্প…

