Author: Jewel 007

নিজস্ব প্রতিবেদক: কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা এর সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের আগ্রহের কথাও জানান মন্ত্রী। বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়। কসোভোর রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের…

Read More

নিজস্ব প্রতিবেদক: রমজানের কেনাকাটার চাপ শুরুর আগেই জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুরের সরবারহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সাশ্রয়ী দামে সরবরাহ নিশ্চিত করতে আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়ে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে আলোচনা করেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির বলেন, ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি। রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ায় এখন খেজুরের ভরা মৌসুম। দেশটিতে বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব এরই মধ্যে পাঠিয়েছে আলজেরিয়ার কৃষি…

Read More

রাজশাহী সংবাদদাতা: বুধবার (১৮ নভেম্বর) নাটোরে হারভেষ্ট গ্লাস সল্যুশন এর মিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড “মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’’প্রকল্প এর আওতায় নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের সুলতানপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে নাটোর সদর, নাটোরে জিংক বায়োফর্টিফাইড বিনাধান-২০ এর নমুনা শস্য কর্তন প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিদ খন্দকার ফরিদ ,উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর সদর, নাটোর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেষ্ট গ্লাস সল্যুশন এর মিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড “মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’’প্রকল্পের প্রজেক্ট অফিসার…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষকের মাঝে ডালফসলের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর খামারবাড়ির চত্বরে মেট্টোপলিটন কৃষি অফিসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। সদরের নির্বাহী অফিসার মোছা. ফরিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার মো. রিয়াজ উল্লাহ বাহাদুর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মামুনুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) চপল কৃষ্ণ নাথ, মেট্টোপলিটন কৃষি অফিসার সানজিদা আহমেদ শাওন, কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দা ফারহিন তামান্না, কৃষি…

Read More

রাজশাহী সংবাদদাতা: কৃষকের স্বার্থ সুরক্ষা এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার বিতরণ ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতি, অনিয়ম কিংবা অবহেলা বরদাশত করা হবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি বলেন, সঠিক সময়ে সঠিক পরিমাণে সার কৃষকের হাতে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে পারলেই আমাদের দায়িত্ব সফলভাবে পালন করা হবে। সার বিতরণ ব্যবস্থাপনায় কোনো ডিলার দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়ম করলে তাৎক্ষণিকভাবে তার ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এনডিসির সভাপতিত্বে রাজশাহী অঞ্চলে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা ও পর্যালোচনা সভায়…

Read More

সিলেট সংবাদদাতা: মাটি পরীক্ষা করি, মাটির স্বাস্থ্য গড়ি; SRDI-এর পরামর্শে, টেকসই কৃষি গড়ার লক্ষ্যে বুধবার (১৮ নভেম্বর) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (SRDI) ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ‘সুরমা’-এর উদ্যোগে ৫০ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা এবং ফসলভিত্তিক সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে। কৃষকদের মধ্যে মাটি পরীক্ষাভিত্তিক সুষম সার ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মাটির স্বাস্থ্য সংরক্ষণের লক্ষ্যে এ বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রমের আওতায় উপজেলার ৫০ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা করে মাটিতে বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদানের অবস্থা নিরূপণ করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কৃষকদের ফসলভিত্তিক সুষম সার ব্যবহারের সুপারিশসংবলিত সার সুপারিশ কার্ড…

Read More

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমান ফিড পিএলসি-এর উদ্যোগে ভৈরবে “আধুনিক খামার ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পোল্ট্রি ও মৎস্য খামারিদের আধুনিক ও লাভজনক উপায়ে খামার পরিচালনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির এক্সক্লুসিভ এজেন্ট মেসার্স শাওরিন পোল্ট্রি-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে ভৈরব ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪ শতাধিক খামারি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভৈরব অঞ্চলে ক্রমবর্ধমান পোল্ট্রি শিল্পের বিকাশে এবং খামারিদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এই সেমিনারটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। আমান ফিড পিএলসি এবং মেসার্স শাওরিন পোল্ট্রি-এর এমন সময়োপযোগী উদ্যোগ স্থানীয় খামারিদের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে এই…

Read More

সিরাজগঞ্জ সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, দেশের কৃষিকে খোরপোষের পর্যায় থেকে লাভজনক ও বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে হবে। এ জন্য কৃষিকে আরও জনপ্রিয়, আধুনিক ও লাভজনক করার পাশাপাশি দেশের প্রতিটি আবাদযোগ্য জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো জমি যেন পতিত পড়ে না থাকে, সে বিষয়ে কৃষক, গবেষক ও সম্প্রসারণকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আজ বুধবার (১৮ নভেম্বর) ব্রির রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আদাচাকি গ্রামে আমন ধান অন্তর্ভুক্তির মাধ্যমে প্রচলিত সরিষা-বোরো-পতিত-রোপা আমন শস্য বিন্যাসকে তিন ফসলী শস্য বিন্যাসে উন্নয়ন প্রদর্শনীর মাঠদিবস, কৃষক সমাবেশ ও…

Read More

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক (গবেষণা) পদে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ধান প্রজননবিদ ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা। আজ বুধবার (১৮ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত এক অফিস আদেশে তাঁকে এ পদে রুটিন দায়িত্ব প্রদান করা হয়। পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা ১৯৯৮ সালের ২০ আগস্ট ব্রিতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পর্যায়ক্রমে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ৯ ডিসেম্বর থেকে তিনি উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ধান গবেষণা ও…

Read More

আসাদুল্লাহ (ফরিদপুর): সরকারি কর্মচারীদের চাকরি বিধিমালা, শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে ১০ম–২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), ফরিদপুরের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ফরিদপুরের অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর।প্রশিক্ষণে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯, ছুটি বিধিমালা, ১৯৫৯, সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯, পেনশন সংক্রান্ত বিধিবিধান, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশসহ চাকরিসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে…

Read More