
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমান ফিড পিএলসি-এর উদ্যোগে ভৈরবে “আধুনিক খামার ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পোল্ট্রি ও মৎস্য খামারিদের আধুনিক ও লাভজনক উপায়ে খামার পরিচালনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির এক্সক্লুসিভ এজেন্ট মেসার্স শাওরিন পোল্ট্রি-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে ভৈরব ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪ শতাধিক খামারি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ভৈরব অঞ্চলে ক্রমবর্ধমান পোল্ট্রি শিল্পের বিকাশে এবং খামারিদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এই সেমিনারটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। আমান ফিড পিএলসি এবং মেসার্স শাওরিন পোল্ট্রি-এর এমন সময়োপযোগী উদ্যোগ স্থানীয় খামারিদের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে এই অঞ্চলের পোল্ট্রি খাতকে আরও বেশি লাভজনক ও টেকসই করতে বিশেষ ভূমিকা রাখবে।

