Author: Jewel 007

বাকৃবি সংবাদদাতা: হাওরাঞ্চলের কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, পরিবেশ ও মানুষের জীবিকার নানা সংকট মোকাবিলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রিসার্চ সিস্টেমের (বাউরেস) উদ্যোগে পরিচালিত তিন বছর মেয়াদি গবেষণা প্রকল্পের চূড়ান্ত পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটির আওতায় দেশের হাওরবেষ্টিত সাত জেলায় ২২টি উপ-প্রকল্প পরিচালিত হয়েছে। এতে সিটি ব্যাংক চার কোটি টাকা অর্থায়ন করেছে এবং গবেষণার মাধ্যমে সরাসরি উপকৃত হয়েছেন ৯০৪ জন কৃষক। সোমবার (৩১ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ফাইনাল রিভিউ ওয়ার্কশপ অব সিটি ব্যাংক’স এগ্রিকালচারাল রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন ইন দ্য অ্যাগ্রো-ইকোলজিক্যাল রিজিয়ন অব বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. শামসুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক…

Read More

এবি খান : নগরজীবনে খোলা জায়গার স্বল্পতা দিন দিন বাড়ছে। অথচ একটু পরিকল্পনা ও যত্ন নিলে বাড়ির ছাদকেই পরিণত করা যায় ছোট্ট একটি সবজি বাগানে। ছাদে টব, ড্রাম, বালতি কিংবা গ্রো-ব্যাগ ব্যবহার করে মরিচ, বেগুন, টমেটো, ঢেঁড়স, শসা, করলা, লাউ, বরবটি, পুঁইশাক, লালশাক ও ধনেপাতাসহ বিভিন্ন সবজি চাষ করা সম্ভব। এতে পরিবারের চাহিদার কিছুটা পূরণ হওয়ার পাশাপাশি নিরাপদ ও সতেজ সবজি পাওয়ার সুযোগ তৈরি হয়। শুরুতেই প্রয়োজন সঠিক পরিকল্পনাছাদে বাগান করার আগে ছাদের ভার বহনক্ষমতা, পানি নিষ্কাশন এবং পর্যাপ্ত আলো-বাতাসের বিষয়টি নিশ্চিত করতে হবে। ভারী মাটির বড় টবের পরিবর্তে হালকা গ্রো-ব্যাগ বা উপযুক্ত প্লাস্টিকের পাত্র ব্যবহার করা যেতে পারে। পাত্রের…

Read More

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ফলাফলভিত্তিক (ওবিই) মূল্যায়নে গুণগত মান নিশ্চিতকরণ, সহায়ক উপাদান, পরিমাপক দণ্ড, সমন্বয়করণ ও পরিমাপক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. নেছারউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন,…

Read More

কুনমিং (চীন) : কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “পঞ্চম বাংলাদেশ মেডিকেল ও স্বাস্থ্য পেশাজীবী প্রশিক্ষণ কর্মসূচি”-এর আজ সোমবার (৩১ আগস্ট) উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে কুনমিং-এ নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ আক্তার রানু যোগদান করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব সুদৃঢ়করণে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্যের ওপর কনসাল জেনারেল আলোকপাত করেন। শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের পাশাপাশি এই কর্মসূচির আওতায় প্রতিনিধিদলের জন্য কুনমিংয়ের স্বনামধন্য স্থানীয় হাসপাতাল ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে, যার মাধ্যমে অংশগ্রহণকারীগণ উন্নত চিকিৎসা পদ্ধতি, স্বাস্থ্যসেবা স্থাপনা ব্যবস্থাপনা এবং ওষুধ উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। ৩০ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ১৪ দিনব্যাপী…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ৬৩ ব্যাচের শিক্ষার্থী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র মুবিন খান গৌরবের বিরুদ্ধে হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভকারীরা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ক্যাম্পাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এসময় কৃষি অনুষদের চতুর্থ বর্ষের…

Read More

পাবনা সংবাদদাতা: “বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বগুড়া’র পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) এর অডিটোরিয়ামে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প ও বিনা উপকেন্দ্র ঈশ্বরদী এ প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য। বগুড়া অঞ্চলের আবহাওয়া ও মাটি উপযোগী বিনার আধুনিক ও উচ্চ ফলনশীল জাত ও প্রযুক্তিসমূহ মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারন করা…

Read More

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশের লবণাক্ততাপ্রবণ উপকূলীয় অঞ্চলের কৃষি ব্যবস্থার রূপান্তর, ফসলের নিবিড়তা বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়নে এক দশকের সমন্বিত গবেষণার চূড়ান্ত ফলাফল, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)- মিলনায়তনে সোমবার (৩১ আগস্ট) একটি সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘Transforming Agriculture in the Salt-Affected Coastal Zone of Bangladesh: A Decade of Integrated Research on Cropping System Intensification’  শীর্ষক কর্মশালাটি ACIAR, Australia, এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)-এর অর্থায়নে এবং CSIRO এবং Murdoch University, Australia-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত এক দশকব্যাপী গবেষণা কার্যক্রমের সমাপনী আয়োজন। গবেষণা কার্যক্রমের আওতায় বাংলাদেশের উপকূলীয় বরিশাল ও খুলনা অঞ্চলে পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষাপটে পানি ও মাটির…

Read More

নিজস্ব প্রতিবেদক: গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং একটি সুস্থ সমাজ গঠনে সমন্বিত উদ্যোগ জরুরি। ঢাকা জেলা আইন-শৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিস্তারের…

Read More

রাজশাহী সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সম্মেলন কক্ষে রবি/২০২৬-২৭ মৌসুমের মৌসুমের কর্মপরিকল্পনা নিয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আতিকুর রহমান । এতে চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ও অন্যান্য অংশীজন সভায় উপস্থিত ছিলেন। সভায় উল্লেখিত জেলার রবি/২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনায় বিস্তারিত আলোচনা করা হয়। এতে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ, কৃষি গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএমডিএ, হর্টিকালচার সেন্টার, বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ, সুগারক্রপ ইনস্টিটিউট, রাজশাহী, গম…

Read More

Special Correspondent : Kemin Animal Nutrition and Health organized ‘IH Impressions’ in Dhaka on Sunday (August 30), bringing together leading poultry experts, veterinarians, nutritionists, feed industry professionals and other key stakeholders to discuss scientific and practical approaches to intestinal health and resilient poultry production. Held at Le Méridien Dhaka, the programme focused on the growing importance of intestinal health in improving bird performance, nutrient utilization, feed efficiency, disease resilience and sustainable poultry production. The event opened with a welcome address by Mr. Sushanta Dey, Vice President, Kemin South Asia, who welcomed industry stakeholders and set the tone for the knowledge-sharing…

Read More