Author: Jewel 007

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভ্যাট ও ট্যাক্সেশন বিষয়ক ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচির ২য় প্রশিক্ষণ কর্মসূচি শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় । বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২-এর কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-এ-এলাহী, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌল্লাহ এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর…

Read More

বাকৃবি সংবাদদাতা: মাটি, পানি, উদ্ভিদ ও বিভিন্ন প্রাণীদেহে টিকে থাকতে সক্ষম ‘বারখোল্ডেরিয়া সেপাসিয়া কমপ্লেক্স’ (Burkholderia cepacia complex) ব্যাকটেরিয়া বাংলাদেশের ছাগলের মধ্যে প্রথমবারের মতো শনাক্ত করার দাবি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। বিশ্বের বিভিন্ন দেশে ঘোড়া, কুকুর, বিড়াল, পাখি, ভেড়া ও অন্যান্য প্রাণীর মধ্যে এ ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত হলেও বাংলাদেশের ছাগলের মধ্যে এর উপস্থিতি আগে বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘পিএলওএস ওয়ান’-এ প্রকাশিত বাকৃবির এ গবেষণায় দেশের ছাগলের মধ্যে ব্যাকটেরিয়াটির উপস্থিতির প্রথম বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেছে। গবেষক দলের বরাতে জানা যায়, ব্যাকটেরিয়াটির কিছু প্রজাতি মানুষের শরীরে গুরুতর সংক্রমণ ঘটাতে পারে। বিশেষ করে রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকা ও…

Read More

সিকৃবি সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, উষ্ণ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আপনার দীর্ঘ বর্ণিল রাজনৈতিক জীবন, সততা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক আন্দোলনের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আপনার এই গৌরবময় নির্বাচন সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আপনার সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শান্তি, সাম্য, প্রগতি এবং সুশাসনের পথে আরও বহুদূর এগিয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা আপনার ও আপনার পরিবারের সদস্যদের…

Read More

এগ্রিনিউজ২৪ ডেস্ক: চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে শুক্রবার (২১ আগস্ট) শুরু হচ্ছে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল ২০২৬। মেকং-লানচান অঞ্চলের অন্যতম বৃহৎ এ ফল উৎসবে এবার দ্বিতীয়বারের মতো কো-অর্গানাইজার (সহ-আয়োজক) হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। দেশের ফল ও কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এবারের আয়োজনেও অংশ নিচ্ছে বাংলাদেশি কয়েকটি প্রতিষ্ঠান। উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলো মেলায় বাংলাদেশের তাজা ও শুকনো ফলসহ বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শন করবে এবং চীনা ক্রেতা ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে। মেকং-লানচান অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি বাণিজ্য সম্প্রসারণ, ফল উৎপাদন ও রপ্তানি সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ উৎসবে থাকবে বিভিন্ন দেশের ফল প্রদর্শনী, পণ্য বিক্রয়, আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্কিং…

Read More

পবিপ্রবি সংবাদদাতা: ২ দিনব্যাপী ‘Developing the Mindset for successful journey’, বা ” সফল জীবনের জন্য মানসিকতা তৈরী ”শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আজ তোমাদের জীবনের এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। বিশ্ববিদ্যালয় জীবন কেবল একটি ডিগ্রি অর্জনের যায়গা নয়,এটি নিজেকে নতুন করে আবিস্কার করার এবং ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠ সময়। আমাদের জীবনে দু’ধরনের মাইন্ড সেট দেখা যায়। ফিক্সড মাইন্ডসেট(Fixed Mindset) এবং…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০টি আবাসিক হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক আদেশনামায় এ নিয়োগ দেওয়া হয়। আদেশ অনুযায়ী, ছাত্রদের ছয়টি হলে নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ভাসানী হলে অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী, শহীদ শামসুল হক হলে অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ফজলুল হক হলে অধ্যাপক ড. রায়হান হাবিব, আশরাফুল হক হলে অধ্যাপক ড. মোহা. কামরুল হাছান এবং শহীদ জামাল হোসেন হলে অধ্যাপক ড. মোছাব্বির আহাম্মদ। ছাত্রীদের চারটি হলে নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতানা…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক পদগুলোতে এসেছে বড় রদবদল। ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহকারী প্রক্টর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) পরিচালক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) পরিচালক এবং প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের বিষয়টি নিশ্চিত করেন। আদেশ অনুযায়ী, নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা হয়েছেন ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন পোল্ট্রি…

Read More

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার টেকসই কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নাইট্রোজেন ব্যবস্থাপনা বিষয়ে “দক্ষিণ এশিয়ার কৃষিতে নাইট্রোজেন পরিস্থিতি: ক্ষয়, ব্যবহার দক্ষতা এবং নাইট্রোজেন অপচয় অর্ধেকে নামিয়ে আনার সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার বুধবার (১৯ আগস্ট) গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সভাপতি ড. মো. মনোয়ার করিম খানের সভাপতিত্বে সেমিনারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম, দেশের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. এম. জহিরউদ্দীন, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম আলোচনায় অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন…

Read More

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপ সাক্ষাৎ করেছেন। বুধবার (১৯ আগস্ট) মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা এবং শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিসহ অপরিহার্য সামাজিক সেবাগুলোকে জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মন্ত্রী বলেন, শিশু ও তরুণেরাই আজ ও আগামী দিনের জলবায়ু-সহনশীল বাংলাদেশের কারিগর। তাই, জলবায়ু কর্মপরিকল্পনায় শিশু ও তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দিতে হবে। তিনি জানান, এ সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুসারে মন্ত্রণালয় কাজ করছে। ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপ ‘সীসামুক্ত…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন ও বিভিন্ন ভাতা প্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে অটোমেশন পদ্ধতি চালুর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত কমিটি। মঙ্গলবার (১৮ আগস্ট) কমিটির প্রতিবেদন ও সুপারিশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী, পেনশন, উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতা প্রদানের পুরো প্রক্রিয়া অনলাইন বা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হবে। এতে পেনশনভোগীদের প্রতি মাসে আলাদাভাবে বিল ফরম হিসাব শাখায় জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অনেকে দেশের বিভিন্ন জেলা এবং…

Read More