
নিজস্ব প্রতিবেদক: শনিবার (১৩ জুন) বাংলাদেশ কৃষি প্রশিক্ষণ একাডেমিতে বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট কর্তৃক আয়োজিত ১৭ তম বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয়েছে।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড রফিকুল ই মোহামেদ। উপস্থিত ছিলেন BKGET এর বোর্ড অব ট্রাস্টিজ ড. লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক, কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ড. মো.হাবিবুর রহমান, ডেপুটি গভর্ণর, বাংলাদেশ ব্যাংক,প্রধান কার্যালয়, মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, ব্যবস্থাপনা পরিচালক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ড. আলহাজ উদ্দিন আহম্মেদ, সাবেক নির্বাহী পরিচালক, তুলা উন্নয়ন বোর্ড, ড. নাথুরাম সরকার, নির্বাহী পরিচালক, কৃষি গবেষণা ফাউন্ডেশন, মো. সাইফুল আজম, মহাপরিচালক, নাটা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ১৭ টি দপ্তর সংস্থার সংস্থাপ্রধান, ড. জি কে এম মুস্তাফিজুর রহমান, ভিসি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ড. রাশিদা ফেরদৌস এনডিসি, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয় এবং নাটার অনুষদবৃন্দ।
উক্ত সভায় BKGET এর ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব বিবরনী, ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন সহ নানাবিধ বিষয় আলোচনা করা হয়।



