নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনারদের স্বাক্ষর হালনাগাদ করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। কাউন্সিল জানিয়েছে, ভেটেরিনারিয়ানদের সনাক্তকরণের ক্ষেত্রে পূর্বে দাখিলকৃত ও সংরক্ষিত স্বাক্ষরের সঙ্গে বর্তমান স্বাক্ষর মিলিয়ে দেখা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে নিবন্ধন গ্রহণের সময় দেওয়া স্বাক্ষর পরবর্তীতে পরিবর্তিত হলেও তা হালনাগাদ করা হয়নি। এ অবস্থায়, যেসব ভেটেরিনারিয়ান তাদের পুরোনো স্বাক্ষরের পরিবর্তে বর্তমান স্বাক্ষর সংরক্ষণ করতে চান, তাদের আগামী ৪ জুন ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আবেদনপত্রটি ই-মেইলের মাধ্যমে election@bvc.gov.bd ঠিকানায় পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত আবেদন ফরম কাউন্সিলের ওয়েবসাইট www.bvc.gov.bd- এর “কাউন্সিল নির্বাচন” সেবা থেকে সংগ্রহ করা যাবে। এ…
Author: Jewel 007
মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা সদর উপজেলায় ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এ উপকরণ বিতরণ করা হয়। আজ (২৭ এপ্রিল) কর্মসূচির উদ্বোধন করেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ শৈলেন কুমার পাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পাবনা সদরের সাবেক সভাপতি এ কে এম মূসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) ও সিকৃবি রিসার্চ সিস্টেম (সাউরেস) এর যৌথ উদ্যোগে মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সিকৃবি শিক্ষকদের চার দিন ব্যাপি ‘বিডি-পেডাগোজিক্যাল ট্রেনিং ফর দ্যা ইয়াং টিচার অব সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি-এওএল’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল ) সিকৃবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় ও সাউরেসের পরিচালক প্রফেসর…
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় আজ (২৭ এপ্রিল) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে কৃষি পণ্য আমদানি-রপ্তানি, শিক্ষা ও গবেষণা এবং পারস্পরিক সহযোগিতার নানা দিক উঠে আসে। শুরুতে মন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের কৃষিখাতে বহু মিল রয়েছে এবং বাংলাদেশ কৃষিকে রপ্তানিমুখী করতে কাজ করে যাচ্ছে। তিনি জানান, উচ্চ ফলনশীল ফসল ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্প্রসারণে সরকার অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশের আনারসের গুণগত মানের কথা তুলে ধরে…
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাণিসম্পদ খাতে অভিজ্ঞতা, নেতৃত্ব এবং উদ্ভাবনী উদ্যোগের সমন্বয়ে সুপরিচিত পেশাজীবী ডা. সমলেন্দু সাহা সম্প্রতি দেশের অন্যতম স্বনামধন্য কৃষি ও প্রাণিসেবাভিত্তিক শিল্পগোষ্ঠী নাফকো গ্রুপের (Naafco Group) অঙ্গ প্রতিষ্ঠান নাফকো এগ্রোভেট লিমিটেড -এর হেড অব বিজনেস অপারেশন পদে যোগদান করেছেন। তাঁর এই যোগদানকে প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ভবিষ্যতে কোম্পানির ব্যবসায়িক সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর সেবা এবং টেকসই প্রবৃদ্ধিকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে। ডা. সমলেন্দু সাহা দীর্ঘদিন ধরে দেশের পোল্ট্রি, লাইভস্টক ও অ্যানিম্যাল হেলথ সেক্টরে দক্ষতা ও সাফল্যের সঙ্গে কাজ করে আসছেন। প্রায় দুই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি বিভিন্ন বহুজাতিক ও…
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর নোটিফিকেশন সংক্রান্ত বাধ্যবাধকতা যথাযথভাবে পালনের জন্য সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সোমবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত “ন্যাশনাল ট্রেনিং অন ডব্লিউটিও নোটিফিকেশন রিকয়ারমেন্টস” শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ডব্লিউটিও-এর নিয়ম মেনে চলতে, হালনাগাদ থাকতে এবং বৈশ্বিক অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে হলে নোটিফিকেশন একটি অপরিহার্য উপাদান। তিনি উল্লেখ করেন, নোটিফিকেশন ডব্লিউটিও-এর টুলবক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ—এটি সঠিকভাবে বজায় রাখতে পারলেই আমরা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় আরও কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারব।…
আজ (সোমবার) বিকেলের মধ্যে দেশের বিভিন্ন বিভাগে দফায় দফায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টীম লি. আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বিকালের মধ্যে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ-এর বেশকিছু জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগ-এর বিভিন্ন এলাকায় আরও ১ থেকে ২ দফা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসব এলাকায় বজ্রবৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা জনজীবন ও কৃষি কার্যক্রমে সাময়িক বিঘ্ন সৃষ্টি করতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে…
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত Reto Renggli বৈঠক করেছেন। আজ (২৬ এপ্রিল) রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে এবং জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশ সুইস বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ভোগ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ সুইস পণ্যের উচ্চ গুণগতমান সম্পর্কে অবহিত।বাংলাদেশের জনসংখ্যার একটি উল্লেখ যোগ্য অংশ মধ্যবিত্ত শ্রেণির উল্লেখ করে তিনি বলেন, সুইস পণ্যের দাম প্রতিযোগিতামূলক হলে তাঁরা বেশি…
ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের বিভাগীয় মাসিক সভা রবিবার (২৬ এপ্রিল) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উদ্যোগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক, কৃষিবিদ মো. শাহাদুজ্জামান। সভার শুরুতেই উপজেলা ভিত্তিক এজেন্ডা উপস্থাপনা করা হয়। উপস্থাপনা করেন অতিরিক্ত উপপরিচালক (পিপি), আবুল হোসেন মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার, মো. জাহীদুল আলম। অতিরিক্ত উপপরিচালক, (শস্য) মো. রইচ উদ্দিন সভায় সিদ্ধান্তসমুহ: সারের বরাদ্দ, উত্তোলন ও মজুদ পরিস্থিতির রিপোর্ট যথাসময়ে প্রেরণ করতে হবে। ভেজাল সারের নমুনা সংক্রান্ত রিপোর্ট জমা প্রদান। ইউরিয়া নন ইউরিয়া সারের মূল্য, মনিটরিং সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা করতে নির্দেশ…
রাজশাহী সংবাদদাতা: গত সোমবার (২০ এপ্রিল) নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো মৌসুমে নলডাঙ্গা উপজেলার হালতি বিল মাঠে নমুনা শস্য কর্তনের বোরো ধান কাটা মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, নাটোর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান। সভাপতি হিসেবে ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আল এমরান খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সবুজ আলী ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোস্তাক আহম্মেদ। তাঁরা আনুষ্ঠানিকভাবে পাকা সোনালী ধান কেটে মৌসুমের শুভ সূচনা করেন এবং কৃষকদের উৎসাহ প্রদান করেন। উদ্বোধনকালে তিনি বলেন, কৃষকরা হচ্ছেন দেশের প্রাণ। তাদের শ্রমের বিনিময়ে দেশ…



