Author: Jewel 007

সিলেট সংবাদদাতা: টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে বাংলাদেশ ব্যাংক, সিলেটের উদ্যোগে আজ সোমবার (২৩ নভেম্বর) ‘কৃষক-ব্যাংক সংযোগ সম্মেলন-২০২৬ এর আয়োজন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সম্মেলনে কৃষকদের তথ্য প্রাপ্তির সুবিধার্থে বিভিন্ন ব্যাংক সহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের স্টল স্থাপন, প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ, ব্রোশিয়র প্রকাশ এবং সিলেট বিভাগের সফল কৃষকদের ওপর ভিত্তি করে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দেশের কৃষিজীবিদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি করতে বাংলাদেশ ব্যাংক, সিলেট এ কার্যক্রম হাতে নেয়। অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট কর্তৃক কৃষি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন, লিফলেট ও কৃষি কল সেন্টার-১৬১২৩ লেখা…

Read More

করাচি (পাকিস্তান) : পাকিস্তানের করাচিতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী ২০২৬’। দেশটির বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) উদ্যোগে করাচি এক্সপো সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও রপ্তানিমুখী পণ্যের অংশগ্রহণ দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকে আরও জোরালো করেছে। ‘Harvesting Innovation, Cultivating Sustainability’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশ উপ-হাইকমিশন, করাচির ব্যবস্থাপনায় এতে অংশ নিচ্ছে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সমিতি (BAPA) এবং দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান প্রাণ। বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মানসম্পন্ন চা প্রদর্শন করা হচ্ছে।…

Read More

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস ফেডারেশনের (বিএএইচএসএফ) ১৫৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মো. মিরাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ ইনান আহমেদ। রোববার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের (বাহা) সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাশেম। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফাহিমুল ইসলাম ও মো. আল আরাবী মাদানী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন জাহিদ হাসান, সাকিব ইফতেখার ইসলাম, মারিশা জামাত অনন্যা, আনিকা রোদসীসহ ১৭ জন। কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি…

Read More

মো. গোলাম আরিফ (পাবনা) : শিশুদের সুস্থ-সবলভাবে বেড়ে ওঠা, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে শিশুদের নিরাপদ খাদ্য ও পুষ্টিবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এনায়েতপুরের গার্ডেন্স হাই স্কুলে এ আলোচনা সভার আয়োজন করেন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মন্ডল। সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্যানিটারি ইন্সপেক্টর এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, শিশুর…

Read More

পটুয়াখালী সংবাদদাতা : বাংলাদেশের গলদা চিংড়ি চাষ ও হ্যাচারি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই অ্যাকুয়াকালচার বিকাশের লক্ষ্যে পটুয়াখালীতে চালু হয়েছে Aquaculture Centre of Excellence (CoE)। আধুনিক ডাচ প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের অল-মেল (All-male) গলদা চিংড়ি উৎপাদন ও চাষ সম্প্রসারণে এ কেন্দ্র নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আজ রবিবার (২২ নভেম্বর) পটুয়াখালীতে অবস্থিত ফিসটেক গলদা হ্যাচারিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। ফিসটেক (বিডি) লিমিটেডের উদ্যোগে এবং ফিসটেক অল-মেল গোল্ডা হ্যাচারির তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এ কেন্দ্রের মাধ্যমে প্রযুক্তি, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে গলদা চিংড়ি উৎপাদন ব্যবস্থাকে আরও আধুনিক ও খামারিবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি…

Read More

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ২০২৬-২০২৭ সালের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে বাকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম দায়িত্ব পেয়েছেন। রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে নতুন কমিটি ঘোষণা করেন বিএসভিইআর এর ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা। ১৪ সদস্যের এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আহসানুল হক, কোষাধ্যক্ষ হিসেবে বাকৃবির মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ কে এম আনিসুর রহমান এবং…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (সি.এস.আই. সি.) মধ্যে একটি সমঝোতা স্মারক (এম ও ইউ) স্বাক্ষর হয়েছে।  রবিবার (২২ নভেম্বর ) জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী প্রফেসর ড. মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় এবং সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার এর সভাপতিত্বে প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক (এম ও ইউ) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্মারকে সিকৃবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আশরাফুজ্জামান এবং (সি.এস.আই. সি.)-এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির আন্তর্জাতিক বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট ইসাবেল মারিয়া মার্টিনেজ সিয়েরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ‘সুরমা’-এর উদ্যোগে আজ রবিবার (২২ নভেম্বর) ৫০ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা করে ফসলভিত্তিক সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে। কৃষকদের মাটি পরীক্ষাভিত্তিক সুষম সার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা এবং মাটির স্বাস্থ্য ও উর্বরতা সংরক্ষণের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রমের আওতায় ৫০ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা করে এতে বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদানের মাত্রা ও অবস্থা নিরূপণ করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট কৃষকদের ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহারের সুপারিশসংবলিত কার্ড বিতরণ করা হয়। এসআরডিআই সংশ্লিষ্টরা জানান, মাটি পরীক্ষার…

Read More

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মৎস্যসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। তিনি এ খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আজ রবিবার (২২ নভেম্বর) মৎস্য ভবনে ওয়ার্ল্ড ফিশারিজ ডে ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে। একসময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রপ্তানি আয় ছিল উল্লেখযোগ্য।…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): ভোলার সার ডিলারদের নিয়ে অবহিতকরণ সভা গত ১৯ নভেম্বর ভোলার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সভার আলোজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বেলাল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. বাহাউদ্দিন সেক, ভোলা সদরের উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস, পুলিশ পরিদর্শক মো. মাছুম তালুকদার, ভোলা জেলার কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু…

Read More