নিজস্ব প্রতিবেদক: বাজারে মাল্টা, খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খেজুর আমদানিতে শুল্ক-কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। সভায় মাল্টার বর্তমান বাজারদাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। আমদানি মূল্য, শুল্ক-কর ও অন্যান্য ব্যয় বিবেচনার পরও খুচরা বাজারে প্রতি কেজি মাল্টার দাম কীভাবে ৫২০ টাকায় পৌঁছায়, ব্যবসায়ীদের কাছে তার ব্যাখ্যা চান…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা । বিশ্বব্যাপী মন্থর প্রবৃদ্ধি, ঋণের উচ্চ ব্যয় এবং বাণিজ্যিক সংরক্ষণবাদের এই চ্যালেঞ্জিং সময়ে সঠিক ও তথ্যনির্ভর নীতি নির্ধারণই অর্থনীতির মূল চাবিকাঠি। আজ শনিবার (৩ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইকোনমিক্স বিভাগের সহযোগিতায় এবং জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) উদ্যোগে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল -এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রী বলেন, নীতি নির্ধারণে বাস্তবসম্মত সমাধান ও তথ্যের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। অর্থমন্ত্রণালয়ে আমাদের প্রতিনিয়ত এরকম অপ্রত্যাশার মুখোমুখি হতে হয়, যেখানে সীমিত তথ্যের…
ডেস্ক রির্পোট: সাংবাদিক আবারার আহমেদ মাহিরের বাবার মৃত্যুতে ঢাকা সাংবাদিক ফোরামের শোক ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) সদস্য ও আরটিভির নিউজরুম এডিটর আবারার আহমেদ মাহির বাবা হাজী আমজাদ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। আজ শনিবার (০৩ অক্টোবর) রাত ১১টায় দক্ষিণ দনিয়া শাহী মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হবে। তার মৃত্যুতে ডিএসএফ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিএসএফ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক: শনিবার (০৩ অক্টোবর) বাজারে মাল্টা, খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খেজুর আমদানিতে শুল্ক-কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। সভায় মাল্টার বর্তমান বাজারদাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। আমদানি মূল্য, শুল্ক-কর ও অন্যান্য ব্যয় বিবেচনার পরও খুচরা বাজারে প্রতি কেজি মাল্টার দাম কীভাবে ৫২০ টাকায় পৌঁছায়, ব্যবসায়ীদের কাছে তার ব্যাখ্যা…
বাকৃবি সংবাদদাতা: দীর্ঘ বিরতির পর নতুন কমিটির হাত ধরে আবারও সক্রিয় হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন ‘মিউজিক্যাল রেজিমেন্ট’। নতুন কমিটির প্রথম আয়োজন হিসেবে ‘ফেরা’ শিরোনামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি নতুন যাত্রা শুরু করেছে। শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‘পুরনো পথে নতুন পথ চলা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১৮টি গান পরিবেশিত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক রিভু কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনের আয়োজনে মিউজিশিয়ানদের নিয়মিত অংশগ্রহণ ও গান পরিবেশনের সুযোগ সীমিত থাকায় ক্যাম্পাসের সংগীতপ্রতিভাবান শিক্ষার্থীদের জন্য একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজন থেকেই মিউজিক্যাল রেজিমেন্টের যাত্রা শুরু হয়।…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পেট সেক্টর আগামী দিনে দেশের অন্যতম সম্ভাবনাময় শিল্পখাতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন এসিআই পিএলসির গ্রুপ অ্যাডভাইজার ড. এফএইচ আনসারী। তিনি বলেন, মানুষের জীবনযাত্রা ও পারিবারিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে দেশে পোষা প্রাণীর প্রতি আগ্রহ ও সম্পৃক্ততা দ্রুত বাড়ছে। একই সঙ্গে বাড়ছে পোষা প্রাণীর স্বাস্থ্যসেবা, পুষ্টি, চিকিৎসা ও সংশ্লিষ্ট পণ্যের চাহিদা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রাণিচিকিৎসা, পুষ্টি, ভ্যাকসিন, রোগ নির্ণয়, গবেষণা, প্রশিক্ষণ ও আধুনিক ক্লিনিক্যাল সেবার সমন্বিত উন্নয়ন প্রয়োজন। আজ শুক্রবার (২ অক্টোবর) কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজিত ‘1st BASAVA Pet Summit 2026’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্মল অ্যানিমাল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BASAVA) আয়োজিত…
নিজস্ব প্রতিবেদক: পোষা প্রাণীর স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন হিসেবে কৃমিনাশক ওষুধ ‘Prazinex’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দেশের প্রাণিস্বাস্থ্য সেবা খাতের অন্যতম স্বনামধন্য কোম্পানি এসিআই এনিমেল হেলথ। আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদিত এ কৃমিনাশক ওষুধটি পোষা প্রাণীর চিকিৎসা ও পরিচর্যায় দেশীয় উৎপাদন সক্ষমতায় বাংলাদেশে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। আজ শুক্রবার (২ অক্টোবর) কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজিত ‘1st BASAVA PET SUMMIT 2026’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ‘Prazinex’ আনুষ্ঠানিকভাবে যাত্রা ঘোষণ করা হয়। কক্সবাজারের হোটেল দ্য কক্স টুডে-তে আয়োজিত অনুষ্ঠানে পোষা প্রাণীপ্রেমী, ভেটেরিনারিয়ান, প্রাণিসম্পদ খাতের পেশাজীবী এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এসিআই এনিমেল হেলথ উক্ সামিটের কো-পার্টনার হিসেবে…
বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন অংকুরের ২০২৬-২৭ মেয়াদের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করা অংকুরের কমিটিতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত একজনকে সাধারণ সম্পাদক পদ দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। সমালোচনার মুখে বৃহস্পতিবার (১ অক্টোবর) অংকুরের পক্ষ থেকে কমিটিটি স্থগিত করা হয়। শুক্রবার (২ অক্টোবর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনে ‘ভুল’ হয়েছে বলে স্বীকার করা হয়। গত ২৮ সেপ্টেম্বর অংকুরের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সাধারণ সম্পাদক পদে প্রান্ত সাহা প্রহরকে দায়িত্ব দেওয়া হয়। তিনি ২০১৯ সালে ছাত্রলীগের বাকৃবি শাখার কমিটিতে…
মো. এমদাদুল হক (রাজশাহী) : কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের প্রান্তিক কৃষকদের সরকারি সেবার আওতায় আনতে কৃষক স্মার্ট কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ের এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে একই সময়ে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে স্থানীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় এ উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে অনলাইনে যুক্ত হন দেশের ৫৬ জেলা ও ৭৭ উপজেলার স্থানীয় কর্মকর্তা ও কৃষকেরা। পুঠিয়া উপজেলার তারাপুর ব্লকে মোট…
চট্টগ্রাম সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়ানো, খামারিদের উৎপাদন ব্যয় হ্রাস, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং রপ্তানি আয় বাড়াতে কর্মকর্তাদের প্রতি মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। খামারিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় কমানো সম্ভব।…



