
নিজস্ব প্রতিবেদক: পোষা প্রাণীর স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন হিসেবে কৃমিনাশক ওষুধ ‘Prazinex’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দেশের প্রাণিস্বাস্থ্য সেবা খাতের অন্যতম স্বনামধন্য কোম্পানি এসিআই এনিমেল হেলথ। আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদিত এ কৃমিনাশক ওষুধটি পোষা প্রাণীর চিকিৎসা ও পরিচর্যায় দেশীয় উৎপাদন সক্ষমতায় বাংলাদেশে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
আজ শুক্রবার (২ অক্টোবর) কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজিত ‘1st BASAVA PET SUMMIT 2026’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ‘Prazinex’ আনুষ্ঠানিকভাবে যাত্রা ঘোষণ করা হয়। কক্সবাজারের হোটেল দ্য কক্স টুডে-তে আয়োজিত অনুষ্ঠানে পোষা প্রাণীপ্রেমী, ভেটেরিনারিয়ান, প্রাণিসম্পদ খাতের পেশাজীবী এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এসিআই এনিমেল হেলথ উক্ সামিটের কো-পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ এলাহী চৌধুরী, ভাইস-চ্যান্সেলর, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়; ডা. মো. বয়জার রহমান, পরিচালক (প্রশাসন), প্রাণিসম্পদ অধিদপ্তর; ড. এফ এইচ আনসারি, গ্রুপ অ্যাডভাইজার, এসিআই পিএলসি; এবং মি. কার্টার ঝেং, জেনারেল ম্যানেজার, Overseas Business, Bridge Petcare Co., Ltd., China।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পোষা প্রাণীর সুস্থতা নিশ্চিত করতে কৃমিনাশক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এ ধরনের বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বাংলাদেশকে আমদানিনির্ভরতার ওপর নির্ভর করতে হয়েছে। এ বাস্তবতায় দেশেই আন্তর্জাতিক মান বজায় রেখে ‘Prazinex’ উৎপাদন পোষা প্রাণীর স্বাস্থ্যসেবায় স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত কৃমিনাশক ওষুধের দেশীয় উৎস তৈরির সম্ভাবনা তৈরি করেছে।
তাঁরা বলেন, একটি পোষা প্রাণীর সুস্থতা শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়। সঠিক ও পুষ্টিকর খাবার, পরিচ্ছন্নতা, নিয়মিত গ্রুমিং, কৃমিনাশকসহ প্রয়োজনীয় ওষুধ এবং নিয়মিত স্বাস্থ্যসেবা -সবকিছুর সমন্বয়েই নিশ্চিত হয় পোষা প্রাণীর সামগ্রিক সুস্থতা। পোষা প্রাণীর এই বহুমাত্রিক পরিচর্যার বিষয়টি বিবেচনায় নিয়ে ACI Animal Health ড্রাই ফুড, গ্রুমিং ও লিটার থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় মেডিসিন ও পণ্য নিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞদের মতে, পোষা প্রাণীর স্বাস্থ্যসেবায় দেশীয়ভাবে উৎপাদিত মানসম্মত ওষুধের পরিধি বাড়ার ফলে চিকিৎসক ও পোষা প্রাণীর মালিকদের জন্য বিকল্প উৎস তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। ‘Prazinex’-এর আনুষ্ঠানিক যাত্রা সেই ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে এসেছে। পোষা প্রাণী পালন এখন অনেক পরিবারের কাছে শুধু দায়িত্বের বিষয় নয়; ভালোবাসা, সঙ্গ ও আবেগেরও গুরুত্বপূর্ণ অংশ। ফলে তাদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে নিরাপদ খাবার, পরিচ্ছন্নতা, নিয়মিত পরিচর্যা এবং প্রয়োজনীয় চিকিৎসার গুরুত্বও দিন দিন বাড়ছে।
তাঁদের মতে ‘১ম বসাভা পেট সামিট-২০২৬’-এ ‘Prazinex’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ তাই শুধু একটি নতুন পণ্যের যাত্রা নয়; পোষা প্রাণীর স্বাস্থ্যসেবায় দেশীয় উৎপাদন সক্ষমতা ও মানসম্মত পণ্যের পরিধি সম্প্রসারণের ক্ষেত্রেও এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সাফিউল আহাদ সারদার স্বপন, কনভেনর, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA)। স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. কেএইচএম নাজমুল হুসাইন নাজির, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BASAVA)। অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রেসিডেন্ট, BASAVA।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডা. মো. এ. সালেক, চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার; ডা. হীরেশ রঞ্জন ভৌমিক, চিফ অ্যাডভাইজার; ডা. আমজাদ হোসেন, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর; এবং মেমোরি জাহান শিমু, মার্কেটিং ম্যানেজার (Pet Portfolio), এসিআই এনিমেল হেলথ।



