কুমিল্লা সংবাদদাতা : খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। এখন দেশের মানুষের একটাই প্রত্যাশা—তারা আর অন্যায় দেখতে চায় না; তারা চায় একটি সুশাসিত ও সুন্দর বাংলাদেশ। আজ শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টুলিপাড়া ফান টাউনে মানবকল্যাণে নিবেদিত সংগঠন ‘বিবেক’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। তিনি সবসময় একটি বিষয়েই গুরুত্ব দেন…
Author: Jewel 007
রাজবাড়ী সংবাদদাতা: ২০২৫-২০২৬ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায়, ১৪ মার্চ শনিবার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোয়ালন্দের আয়োজনে দেবগ্রাম ইউনিয়নে, তেনা পচা গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়, পিপিসি উইং এর যুগ্মসচিব, কামরুল হাসান; রাজবাড়ী জেলা উপপরিচালক, মো. শহিদুল ইসলাম। মাঠ দিবসে দেড় শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি পরবর্তীতে কৃষক কার্ড প্রবর্তনের নিমিত্ত প্রি – পাইলটিং এর আওতায় তথ্য সংগ্রহের অগ্রগতি পর্যালোচনার জন্য মতবিনিময়…
বাংলাদেশের অ্যানিম্যাল হেলথ সেক্টরের অন্যতম প্রতিষ্ঠান আবেদিন এগ্রোভেট লিমিটেডের একটি প্রতিনিধিদল সম্প্রতি থাইল্যান্ড সফর করেছে। প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আফজালুল হক চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ডা. কাজী মো. সাইফ গত ৯ মার্চ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভ্রমণ করেন। সফরের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অ্যানিম্যাল হেলথ ও ফিড ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ প্রদর্শনী VICTAM Asia 2026-এ অংশগ্রহণ করা। এই আন্তর্জাতিক মেলায় বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় কোম্পানি, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং শিল্প উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। মেলায় অংশগ্রহণের মাধ্যমে আবেদিন এগ্রোভেট লিমিটেডের প্রতিনিধিদল অ্যানিম্যাল হেলথ পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি, নতুন ফর্মুলেশন এবং বৈশ্বিক বাজারের সর্বশেষ উদ্ভাবন সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির সাথে সম্ভাব্য…
এগ্রিনিউজ২৪ ডেস্ক: খামারিদের আস্থা ও ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে তামীম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘কেয়ার ফিড’ ঢাকার অদূরে ধামরাইয়ে তাদের তৃতীয় উৎপাদন ইউনিট চালু করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, খামারিদের মধ্যে কেয়ার ফিডের প্রতি আস্থা ও চাহিদা দ্রুত বাড়তে থাকায় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন হয়ে পড়েছে। সেই লক্ষ্যেই ধামরাইয়ে নতুন এই ইউনিট চালু করা হয়েছে। খুব শিগগিরই আরও একটি নতুন ফিড উৎপাদন ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামীম গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আরিফুল ইসলাম, সাপ্লাই চেইন ডিরেক্টর সায়েম হাসান, সিওও এম…
Three days of discovery, connection, and business at Asia’s most focused animal nutrition and health event — co-located with VICTAM Asia, GRAPAS Asia, and Horti & Agri Asia Bangkok, Thailand: VIV Health & Nutrition Asia 2026 brought the region’s animal feed and health community together for three high-impact days at BITEC, Bangkok. Running from 10–12 March 2026 alongside VICTAM Asia, GRAPAS Asia, and Horti & Agri Asia, the four co-located shows together welcomed 10,639 visitorsfrom 73 countries across the agrifood value chain, showing a significant 23% increase in visitor number attendance from the past editionThe surge in attendance was reflected…
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খামারবাড়ীতে ফিসারিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাব) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দসহ কৃষি ও মৎস্য সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। ফিসারিজ এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি কৃষিবিদ মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাব কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার এবং ফ্যাব এর উপদেষ্টা কৃষিবিদ খন্দকার হাবিবুল আরিফ। এছাড়া সংগঠনের মহাসচিব কৃষিবিদ মো. গিয়াসউদ্দিন সরকার জসীম, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আসলাম ফকির লিটন এবং দপ্তর সম্পাদক কৃষিবিদ মো: রাশেদুজ্জামান দিপু সহ ফ্যাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কৃষি ও…
বাকৃবি সংবাদদাতা: কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতিব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর জোর দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে ‘একাডেমিয়া–শিল্প সহযোগিতার মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনের জন্য দেশীয় কীটরোগকারী ছত্রাক (এপিএফ) ভিত্তিক বাণিজ্যিক জৈব বালাইনাশক উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT)–এর আওতায় একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) প্রকল্পের অর্থায়নে আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল দেশীয় ছত্রাক ব্যবহার করে বাণিজ্যিক পর্যায়ে জৈব বালাইনাশক তৈরির পথ প্রশস্ত করা। প্রকল্পটি ৩ বছর মেয়াদী। প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন…
পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশের কৃষিবাংলাদেশের কৃষি আজ এক জটিল বাস্তবতার মুখোমুখি। জনসংখ্যা এখনো বছরে প্রায় ১.১২ শতাংশ হারে বাড়ছে, কিন্তু আবাদি জমি কমছে প্রায় ০.২৪ শতাংশ হারে। স্বাধীনতার সময় মাথাপিছু জমির পরিমাণ ছিল ২৮ শতক; এখন তা ১০ শতকের নিচে নেমে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জমির উর্বরতা কমে যাওয়া, নগরায়ণ, শিল্পায়ন আর জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব। লবণাক্ততা বাড়ছে উদ্বেগজনক হারে। ২০০০ সালে দেশে লবণাক্ত জমির পরিমাণ ছিল প্রায় ১০ লাখ হেক্টর, এখন তা ১২ লাখ হেক্টর ছাড়িয়েছে। উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গত কয়েক দশকে বছরে গড়ে ৩.৮ থেকে ৫.৮ মিলিমিটার হারে বাড়ছে। এমনকি দেশের ভেতরেও লবণাক্ততা ঢুকে পড়ছে। তাপমাত্রা বৃদ্ধিও…
নিজস্ব প্রতিবেদক: প্রতি বছর ঈদকে কেন্দ্র করে দেশের মহাসড়কগুলোতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যা বহু প্রাণ কেড়ে নেয়। ঈদযাত্রায় সড়কে বেপরোয়া হয়ে ওঠে যানবাহন। বাসের পাশাপাশি পাল্লা দিয়ে সড়কে ছুটে চলে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন। অসতর্কভাবে চলে পথচারী। ঈদে প্রতিবারই রোডক্র্যাশের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। গত ঈদেও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ’র তথ্যমতে গত ঈদুল ফিতরের আট দিনের ছুটিতে সারাদেশে ১১০টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩২ জন নিহত এবং ২০৮ জন আহত হয়। ২০২৩ সালের ঈদুল ফিতরে রোডক্র্যাশে ১৫ দিনে ২৩৯ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে প্রায় ১৯ শতাংশ বেশি নিহত হয় বলে বিআরটিএ সুত্রে জানা যায়।…
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে উদ্ভূত সমস্যাগুলো নিয়ে সার্ক কৃষি কেন্দ্র মঙ্গলবার (১০ মার্চ) একটি আঞ্চলিক ওয়েবিনার আয়োজন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা জলবায়ুর প্রভাব, অভিযোজন কৌশল এবং টেকসই মাছ চাষ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন। ওয়েবিনারের মূল আলোচক ছিলেন ড. সেভ্যান্ডি জয়াকোডি, চেয়ার প্রফেসর, মাছচাষ ও মৎস্যবিজ্ঞান বিভাগ, ওয়ায়াম্বা বিশ্ববিদ্যালয়, শ্রীলঙ্কা এবং ড. বি কে দাস, পরিচালক, ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ – সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (ভারতীয় কৃষি গবেষণা পরিষদ – কেন্দ্রীয় মিঠাপানি মৎস্য গবেষণা ইনস্টিটিউট), বারাকপুর, ভারত। ড. দাস মিঠাপানি মাছ চাষ মাছ চাষে জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীর প্রবাহ ও বাসস্থানের…



