শেকৃবি সংবাদদাতা : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তাঁর নিজ বিভাগ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম, অধ্যাপক…
Author: Jewel 007
আসাদুল্লাহ (ফরিদপুর) : রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি ব্লকে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকাল ৩ টায় কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান, ফেনী জেলার ফুলগাজী উপজেলায়, ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বিকাল ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি স্থানীয় ১০ জন কৃষক–কৃষাণীর হাতে কৃষক কার্ড তুলে দেন। সারাদেশে একযোগে কৃষক কার্ড বিতরণ ও উদ্বোধনী কার্যক্রমের মাধ্যমে ৫৬টি জেলার ৭৭টি উপজেলার ৭৭টি ব্লকের ১ লক্ষ্য ১০ হাজার ১৬৫ জন কৃষককে কৃষক কার্ড বিতরণ করা হবে এবং মসজিদের ইমাম,…
বিধান চন্দ্র রায় (নীলফামারী): পরিবর্তিত জীবনযাপন ও ব্যস্ততার কারণে দ্রুত প্রস্তুত করা এবং রেস্টুরেন্টের খাবারের ওপর মানুষের নির্ভরতা বাড়ছে। এ অবস্থায় খাবারের উপকরণ, রান্নার পদ্ধতি ও তেল ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। বৃহস্পতিবার (১ অক্টোবর) নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর উদ্যোগে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, পরিবর্তিত জীবনযাত্রা ও ব্যস্ততার কারণে দ্রুত প্রস্তুত করা এবং রেস্টুরেন্টের খাবারের ওপর নির্ভরতা বাড়ছে। এ অবস্থায় খাবারের উপকরণ, রান্নার পদ্ধতি ও তেল ব্যবহারে সচেতন হওয়া প্রয়োজন। তিনি বলেন, সময়ের…
বাকৃবি সংবাদদাতা: আন্তর্জাতিক মঞ্চে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা। নেদারল্যান্ডসে আয়োজিত ‘ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬’-এ বিশ্বের ১১৯টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে শীর্ষ ছয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের দল ‘দ্য গোল্ডেন লুপ’। পাট ও পাটজাত বর্জ্য ব্যবহার করে টেকসই খাদ্যব্যবস্থার উদ্ভাবনী সমাধান তুলে ধরে আন্তর্জাতিক এ স্বীকৃতি অর্জন করেছে দলটি। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন দলের অন্যতম সদস্য নুর আয়শা চৌধুরী। আট সদস্যের ‘দ্য গোল্ডেন লুপ’ দলে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। তারা হলেন মোছাঃ মুর্শিদা জাহান মিতু, নুর আয়শা চৌধুরী, মো. আরকানুল ইসলাম আকিক, সাদিয়া ইসলাম বাঁধন, সায়ফা সাবা হোসেন ও…
মো. গোলাম আরিফ (পাবনা) : সুস্থ, কর্মক্ষম ও পুষ্টিসমৃদ্ধ জনগোষ্ঠী গড়ে তুলতে খাদ্যভিত্তিক পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বারটান আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে তিন দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে ২৮-৩০ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) সিরাজগঞ্জের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিরাজগঞ্জ মোঃ আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, একটি দেশের মানুষের সুস্বাস্থ্য শুধু চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভর করে না বরং নিরাপদ খাদ্য গ্রহণ, সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ও সুষম পুষ্টি নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যভিত্তিক…
মো. দেলোয়ার হোসেন (টিপি) : বাংলাদেশের আমের রাজধানী হিসেবে খ্যাতি রয়েছে রাজশাহীর। কিন্তু বর্তমানে রাজশাহীকে ছাড়িয়ে নওগাঁ জেলায় সর্বাধিক পরিমাণ আম বাগান স্থাপিত হয়েছে। নওগাঁ জেলার ১১ টি উপজেলার মধ্যে ধামইরহাট উল্লেখযোগ্য। তন্মধ্যে উপজেলার আগ্রাদিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের বাসিন্দা মোঃ জিল্লুর রহমান ২০১৬ সাল থেকে আম চাষ করে আসছেন। জিল্লুর রহমান ২০ বিঘা জমি লিজ নিয়ে বাগান স্থাপনের মাধ্যমে আম চাষের যাত্রা শুরু করেন। তিনি ধীরে ধীরে আম বাগানটি ৭৮ বিঘার রুপান্তর করেন। তাঁর বাগানে ৩-৪ প্রজাতির আম গাছ আছে। যেখানে রয়েছে ৪৫ বিঘায় বারি আম-৪, আম রুপালী ২৭ বিঘা, ব্যানানা ম্যাংগো ৩ বিঘা এবং আরো ৩ বিঘায় রয়েছে…
পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এ কথা বলেন। তিনি বলেন, কৃষকরা দেশের প্রাণ, কৃষকরা স্বাবলম্বী – স্বনির্ভর হলে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এতদঞ্চলের কৃষকবান্ধব – কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। কৃষকদের মাঠ পর্যায়ের কৃষি কাজের বিভিন্ন সমস্যা যেমন মাটি, বীজ, সার ও কীটনাশক প্রয়োগের মাত্রা, অর্গানিক সারের ব্যবহার বৃদ্ধি সংক্রান্ত যাবতীয় পরামর্শ প্রধানের লক্ষ্যে শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি “ওয়ানস্টপ সার্ভিস” সেবা চালু করা হবে যাতে এ অঞ্চলের কৃষকরা…
Special Correspondent: Bangladesh’s engagement with Silicon Valley-based global innovation platform Plug and Play has opened a potential pathway to mobilise more than US$500 million in foreign direct investment (FDI), alongside technology partnerships and innovation cooperation. A high-level Bangladesh delegation held discussions with Plug and Play leadership at its Silicon Valley headquarters on September 28, focusing on attracting international investment, strengthening the startup and innovation ecosystem, developing artificial intelligence (AI) capabilities and technology talent, and connecting Bangladesh with global corporations and investors, said a press release here today. The delegation was led by Adviser to the Prime Minister’s Adviser on Finance and Planning Prof Dr Rashed Al Mahmud Titumir.…
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া এবং বাড়ির আঙিনায় পুষ্টি বাগান স্থাপনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জে Flood Reconstruction Emergency Assistance Project (FREAP)-এর আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোলাপগঞ্জ, সিলেটের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের আওতায় ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ মো. শামসুজ্জামান। প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাশরেফুল আলম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাকিল আহমেদ। প্রশিক্ষণে বাড়ির আঙিনায় শাক-সবজি ও ফল চাষের…
সাভার সংবাদদাতা: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও অর্থের অপব্যবহারের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কৃষক শক্তি। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিএলআরআইয়ের প্রধান ফটকের সামনে জাতীয় কৃষক শক্তির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেদী হাসান মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় কৃষক শক্তির সংগঠক আলম হাসান, ঢাকা জেলা উত্তর এনসিপির যুগ্ম আহ্বায়ক জুলকারনাইন এবং জাতীয় যুব শক্তি ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক মহিউদ্দিন শুভ। মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে জাতীয় কৃষক শক্তির সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম বিএলআরআইয়ের বিভিন্ন প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি…



