Author: Jewel 007

মো. খোরশেদ আলম জুয়েল: বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় পোল্ট্রি খাতের গুরুত্ব দ্রুত বাড়লেও উৎপাদনের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা ঝুঁকি। অতিরিক্ত সরবরাহ, বাজারদরের অস্থিরতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, রোগবালাই, দুর্বল বায়োসিকিউরিটি, জলবায়ুজনিত চাপ, আমদানিনির্ভর কাঁচামাল এবং নীতিগত অনিশ্চয়তা—সব মিলিয়ে দেশের পোল্ট্রি শিল্প এখন একটি জটিল ঝুঁকির কাঠামোর মধ্যে রয়েছে। গত ৩ অক্টোবর ওয়াপসা-বিবি আয়োজিত সেমিনারে “Bangladesh Poultry Economics: Costs, Productivity, Profits, Risks, Resilience, and Baseline” শীর্ষক এক উপস্থাপনায় ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা’র (WPSA-BB) সভাপতি শামসুল আরেফিন খালেদ খাতটির বর্তমান অর্থনীতি, উৎপাদন, ব্যয়, মুনাফা ও ঝুঁকির বিভিন্ন দিক তুলে ধরেন। উপস্থাপনার তথ্য অনুযায়ী, সামনে পোল্ট্রি খাতের জন্য সবচেয়ে বড়…

Read More

বাকৃবি সংবাদদাতা: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যাপক ড. মো. বাহানুর রহমানসহ সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। একই সঙ্গে তিনি নবগঠিত ‘স্কুল…

Read More

নিজস্ব প্রতিবেদক: সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা এবং ভোজ্যতেল, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ অক্টোবর ) ঢাকা মহানগরসহ ৪২ জেলায় পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১১৯টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অধিদপ্তরের ৫৬টি দল একযোগে পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে এ তদারকি কার্যক্রম পরিচালনা করে। অভিযানে অতিরিক্ত মূল্য আদায়, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান এবং পণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি যাচাই করা হয়। ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চলে অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার…

Read More

আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণে এগিয়ে যাচ্ছেন রাজবাড়ীর কৃষকরা। ধান রোপণে শ্রমিক সংকট, সময় ও উৎপাদন খরচ কমাতে জেলার বিভিন্ন এলাকায় বাড়ছে রাইস ট্রান্সপ্লান্টার বা ধান রোপণযন্ত্রের ব্যবহার। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বালিয়াকান্দি উপজেলার শালমারায় ‘CGIAR Scaling for Impact (S4I)’ কর্মসূচির আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট), যশোর অঞ্চলের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বালিয়াকান্দি, রাজবাড়ীর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা, সিমিটের কর্মকর্তা ও কৃষি যন্ত্রপাতি সংশ্লিষ্ট উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব…

Read More

বিশেষ সংবাদদাতা: ভালো মানের হাইব্রিড বীজ উৎপাদনে কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভুটানে তিন দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) ভুটানের ইউসিপাংয়ে ন্যাশনাল সেন্টার ফর অর্গানিক এগ্রিকালচারে এ প্রশিক্ষণ শুরু হয়। ‘সার্ক সদস্য দেশগুলোর জন্য সবজির হাইব্রিড বীজ উৎপাদন’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করেছে ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কৃষি বিভাগ। সহযোগিতা করছে ঢাকার সার্ক কৃষি কেন্দ্র। ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত হাইব্রিড পদ্ধতিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটানের কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী লিয়নপো ইয়োনতেন ফুন্টশো। বিশেষ অতিথি ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমদ তরফদার। অনুষ্ঠানে…

Read More

মো. এমদাদুল হক (রাজশাহী) : নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছীর পাশে তাইতোড় গ্রামে ২৫ বিঘা জমিতে গড়ে উঠেছে বড় পরিসরের একটি আঙুর বাগান। স্বপ্নলতা সয়েল চার্জার টেকনোলজি লিমিটেড নামের এ বাগানের উদ্যোক্তা ও মালিক প্রকৌশলী আবুল কালাম আজাদ। আধুনিক মাচা ও সেচ ব্যবস্থাপনায় গড়ে ওঠা বাগানটি বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিকভাবে আঙুর চাষের সম্ভাবনা নিয়ে নতুন আগ্রহ তৈরি করেছে। বাগানটিতে লোহার খুঁটি ও এসএস তারের মাচায় আঙুরগাছ চাষ করা হচ্ছে। খরাপ্রবণ পোরশা এলাকায় সেচের সুবিধা নিশ্চিত করতে মাটির নিচ দিয়ে পানির লাইন স্থাপন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী গাছে সেচ দেওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়েছে। বাগানের ম্যানেজার আলতাফ হোসেন জানান, এখানে প্রায়…

Read More

ফেনী সংবাদদাতা: ফেনীর সোনাগাজীতে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার-২০২৬’। গত শনিবার (৩ অক্টোবর) আমান ফিড পিএলসি-এর উদ্যোগে এবং মমতাজ মিয়া পোল্ট্রির সহযোগিতায় সোনাগাজীর মমতাজ মিয়া হাটে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রায় ১৬৫ জন খামারি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন মমতাজ মিয়া পোল্ট্রির প্রোপ্রাইটর মো. জামাল মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড পিএলসি-এর এজিএম ও টেকনিক্যাল হেড ডা. মীর মোনায়েম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড পিএলসি-এর কুমিল্লা জোনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন এবং সিনিয়র টেকনিক্যাল সার্ভিস (পোল্ট্রি), কুমিল্লা জোনের ডা. মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত…

Read More

সিকৃবি সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, কেক কাটা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার র‌্যালিতে নেতৃত্ব দেন। এতে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও প্রধান ফটক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এসে শেষ হয়।…

Read More

রাজশাহী সংবাদদাতা: বৃহস্পতিবার (১ অক্টোবর) নাটোর জেলার সিংড়া উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ ২০২৬ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল“কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে”। কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সারাদেশে একযোগে জাতীয় পর্যায়ে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে একই দিনে নাটোর জেলার সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি, শেরকোল, পুঠিমারী ব্লকের কৃষকদের নিয়ে সিংড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি…

Read More

নিজস্ব প্রতিবেদক: সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ১৬ জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) অধিদপ্তরের ২৩টি টিম একযোগে ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোয় অভিযান পরিচালনা করে। অধিদপ্তর জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় ঠেকাতে এ তদারকি চালানো হয়। অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোয় মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, সিলিন্ডারের নিরাপত্তাবিধি…

Read More