Author: Jewel 007

বাকৃবি সংবাদদাতা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমিতির সদস্যরা উপস্থিত হয়ে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. হেলাল উদ্দিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড মো আবদুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ, ডেপুটি রেজিস্ট্রার ড মো জহিরুল আলম, সমিতির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ, যুগ্ম সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। বাকৃবিসাসের সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ বলেন, ১৯৫২…

Read More

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) শনিবার (২১ ফেব্রুয়ারি) যথাযথ মর্যাদার সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইনস্টিটিউটের গাজীপুর সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে সকালে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এবং কালো ব্যাজ ধারণ করা হয়। পরে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর একটি প্রভাতফেরি ব্রির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রির পক্ষে পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানমসহ বিভাগীয় প্রধানগণ। পরে ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন, বি আর আর আই উচ্চ বিদ্যালয় এবং ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের…

Read More

কুমিল্লা সংবাদদাতা : কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশ একটি যোগ্য ও সুন্দর প্রজন্ম পাবে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে হাজী মোঃ জহিরুল ইসলাম ফাউন্ডেশন এর উদ্যোগে নেউরা এম. আই. উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আল্লাহ ধন-সম্পদ দেওয়ার আগে মানুষের মনকে সমৃদ্ধ করেন। আয়োজক জহিরুল ইসলামের এই উদ্যোগ তার উদার মানসিকতারই প্রমাণ। তিনি বলেন, আজকের এ উদ্যোগ নিঃসন্দেহে একটি মহৎ কাজ,…

Read More

গাজীপুর সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদা, শোক ও শ্রদ্ধার আবহে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে বারির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। বারির মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমানের নেতৃত্বে পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মঞ্জুরুল কাদির, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. আলতাফ হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শ্রমিক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।…

Read More

কুমিল্লা সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, কৃষি উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। কারণ, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। তিনি আরো বলেন, কৃষি খাতের উন্নয়ন হলে দেশের বৃহৎ জনগোষ্ঠীর আর্থিক ভিত্তি শক্তিশালী হবে, আর সেই সঙ্গে জাতীয় অর্থনীতির ভিত্তিও স্থায়ীভাবে মজবুত হবে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সার্কিট হাউস সম্মেলন কক্ষে কুমিল্লা অঞ্চলের মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য এবং কৃষি মন্তণালয়ের আওতাধীন দপ্তর /সংস্হার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জনগণ বিশ্বাস করে বর্তমান সরকার দেশ ও জাতির সার্বিক কল্যাণে কাজ…

Read More

নিজস্ব প্রতিবেদক:  কৃষি, খাদ্য ও  মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী  মোহাম্মদ আমীন উর রশীদ বলেছেন, আগামী এক বছরে ইন্ড্রাস্টিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানী করা হবে। মন্ত্রী আজ (১৯ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের বৃহৎসংখক জনগোষ্ঠী এ খাতের সাথে সংশ্লিষ্ট। সঠিক পরিকল্পনার মাধ্যমে কৃষিখাতকে ঢেলে সাজানো হবে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষিকে প্রাধান্য দিতে হবে। মন্ত্রী আগামী এক বছরে কৃষি পণ্যের আমদানী কমিয়ে আনার পাশাপাশি কৃষি পণ্য রপ্তানী বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান। দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে মন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন। শুভেচ্ছা বিনিময়কালে কৃষি,…

Read More

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য (দুধ, ডিম, মাংস ও মাছ) সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় সারাদেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মহাখালীস্থ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান-এর সম্মেলন কক্ষে পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ বলেছেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ—এই তিনটি খাত দেশের অর্থনীতির মূলভিত্তি। সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এ খাতগুলোর উন্নয়ন ঘটাতে পারলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী ও টেকসই হবে। মন্ত্রী আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী এবং তিনি বিশ্বাস করেন দেশে কৃষির উন্নয়ন হলে প্রধান অর্থনীতি স্হিতিশীল হবে। তিনি বলেন, বিশ্বের অনেক দেশ বছরের ছয় থেকে আট মাস বরফে আচ্ছাদিত থাকে, তবুও তারা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। অথচ…

Read More

নিজস্ব প্রতিবেদক: দেশের গুরুত্বপূর্ণ তিনটি খাত- কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য – সমন্বয়ে গঠিত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ নেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিজয়ী হন সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনী প্রচারণায় তৃণমূলভিত্তিক সংগঠন, দলীয় নেতাকর্মীদের সক্রিয় সম্পৃক্ততা এবং স্থানীয় উন্নয়ন প্রতিশ্রুতি তাঁর বিজয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক: দেশের গুরুত্বপূর্ণ তিনটি খাত- কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য-এই সমন্বিত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আজ টেকনোক্রেট কোটায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমিন উর রশিদ ইয়াছিন। তাঁর এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত আমিন উর রশিদ ইয়াছিন জাতীয় রাজনীতিতে সক্রিয়…

Read More