বিশেষ সংবাদদাতা: ব্যবসায়িক কর্মকান্ডে অনন্য অবদানের স্বীকৃতি-স্বরূপ ব্যবসায়িক অংশীদারদের পুরস্কৃত করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীর একটি স্বনামধন্য হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৪ জন শীর্ষ ব্যবসায়িক অংশীদারকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন। ২০২৫ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরুর এক বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের ফিড শিল্পে এক অভূতপূর্ব নজির স্থাপন করেছে। গবাদিপশু, পোলট্রি ও মৎস্য -এই তিনটি খাতে মোট ৬৭টি পণ্য নিয়ে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম পরিচালনা করছে। অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ…
Author: Jewel 007
সিলেট সংবাদদাতা: মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং ভোক্তাদের জন্য সাশ্রয়ী দামে নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে সিলেটে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় চালু হয়েছে ‘কৃষকের হাট’। শনিবার (১১ এপ্রিল) সকালে নগরীর টিলাগড় পয়েন্ট সংলগ্ন এলাকায় আয়োজিত এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে “সরাসরি কৃষকের কাছ থেকে নিরাপদ ও তাজা পণ্য” স্লোগানে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রির সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ভারসাম্য আনতে…
সিলেট সংবাদদাতা: দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (১১ এপ্রিল) সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় ৩,০০০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল পুনঃখনন ও সেচ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, সিলেটের বাসিয়া খালসহ বিভিন্ন খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সুরমা নদী থেকে শুরু হয়ে দক্ষিণ সুরমা ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বিস্তৃত। এসব খাল পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন জমে…
ড. মো. শরীফুল ইসলাম : বাংলার নদী বয়ে চলে—ঢেউয়ের ভাঁজে ভাঁজে গল্প, ইতিহাস আর জীবনের সুর। সেই সুরের গভীরে লুকিয়ে থাকে এক অমূল্য সম্পদ—ইলিশ। পান্তা-ইলিশ হোক কিংবা উৎসবের আয়োজন, ইলিশ যেন বাঙালির অস্তিত্বেরই অংশ। কিন্তু এই গর্বের প্রতীক আজ নানা চ্যালেঞ্জের মুখে। তাই সময় এসেছে নতুন করে জেগে ওঠার, দায়িত্ব নেওয়ার—জাটকা বাঁচানোর, ইলিশ বাড়ানোর। এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী। ৭ এপ্রিল থেকে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত দেশে “জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬” পালন করা হচ্ছে। “জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬” তাই কেবল একটি কর্মসূচি নয়; এটি একযোগে সচেতনতা, আবেগ এবং জাতীয় অঙ্গীকারের…
রংপুর সংবাদদাতা : রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে মালয়েশিয়া ও দুবাইয়ে ‘সানশাইন’ জাতের আলু রপ্তানি শুরু হয়েছে। বাংলাদেশ উত্তম কৃষি চর্চা (GAP) মানদণ্ড অনুসরণ করে উৎপাদিত এ আলু থিংকস টু সাপ্লাই ও জাফরিন এগ্রো রিসোর্স লিমিটেডের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পাঠানো হচ্ছে। সম্প্রতি উপজেলার পায়রাবন্দর ইউনিয়নের বলদীপুকুর ব্লকের পার্টনার (GAP) ফিল্ড স্কুলের সদস্য মো. মিল্লাত হাসান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হর্টেক্স ফাউন্ডেশনের সহযোগিতায় রপ্তানির জন্য আলু সরবরাহ করেন। রপ্তানির প্রথম দিনেই ৫৬ মেট্রিক টন আলু মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও আলু রপ্তানি করা হবে। রপ্তানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. লোকমান হেকিম নিলয়, অতিরিক্ত কৃষি অফিসার…
নিজস্ব প্রতিবেদক: কৃষিখাতের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “কৃষিখাতকে শক্তিশালী না করে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।” তিনি বলেন, এই বাস্তবতা উপলব্ধি করেই সরকার কৃষিকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে সমন্বিত ও লক্ষ্যভিত্তিক নীতি গ্রহণ করছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দেশের অর্থনীতির ভারসাম্য রক্ষা, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কৃষিখাতকে আরও কার্যকর ও উৎপাদনশীল করে তোলার বিকল্প নেই। অর্থমন্ত্রী বলেন, “বর্তমানে কৃষিখাত মোট জাতীয় মূল্য সংযোজনের মাত্র ১১.৬ শতাংশ যোগ করলেও মোট কর্মসংস্থানের প্রায় ৪১ শতাংশ এই খাতে নিয়োজিত।” তিনি…
নিজস্ব প্রতিবেদক: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে বাংলাদেশের অর্থনীতিকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার কোনো বিকল্প নেই। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে “না করার সুযোগ আর নেই”—এই বাস্তবতায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় ১২টি ব্যাংক ও ৪টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় আমাদের শিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক, সহনশীল এবং উদ্ভাবনমুখী করে তোলা অত্যন্ত জরুরি। এই লক্ষ্য অর্জনে এসএমই খাতের জন্য সহজ শর্তে এবং সময়োপযোগী অর্থায়ন নিশ্চিত করা অপরিহার্য।…
নিজস্ব প্রতিবেদক : প্রাণিসম্পদ খাতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সরকার প্রাণিসম্পদ অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) নিয়োগ দিয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-১ শাখা থেকে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মোহাম্মদ মাছুম বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, মো. শাহজামান খানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রাজধানীর ফার্মগেটস্থ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করবেন। একই প্রজ্ঞাপনে বর্তমান মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আবু সুফিয়ানকে চিফ সায়েন্টিফিক অফিসার (টক্সিকোলজি অ্যান্ড জুরিসপ্রুডেন্স অনুবিভাগ) হিসেবে বদলি করা হয়েছে। তিনি ঢাকার কাজী আলাউদ্দিন রোডে তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,…
On 8 April 2026, the American Chamber of Commerce in Bangladesh (AmCham) convened a meeting of its Energy & Power Subcommittee to engage in constructive dialogue on the evolving energy landscape and future opportunities in the sector. As part of this initiative, a Focused Group Discussion was held at the Sheraton Hotel, Banani, bringing together leading stakeholders from across the energy and power industry to exchange insights, share best practices, and explore pathways for sustainable growth and collaboration. Mr. Syed Ershad Ahmed, President of the AmCham, emphasized the need for coordinated short- medium- and long-term strategies, noting that AmCham will…
নিজস্ব প্রতিবেদক : দেশে ভোজ্য তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য পরামর্শক আবু সালেহ মোহাম্মাদ ইমরান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভোজ্য তেল অতিরিক্ত দামে বিক্রির বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা ভোক্তাদের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। এ প্রেক্ষাপটে সরকার নির্ধারিত মূল্যের বাইরে তেল বিক্রি বন্ধে মাঠ পর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত মূল্যে বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের…



