Author: Jewel 007

আনতালিয়া (তুরস্ক): বাংলাদেশ কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং কপ৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ৩১) বাংলাদেশ শুধু নিজেদের জলবায়ু সংকট তুলে ধরছে না, বরং বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে চায়। জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান, সবুজ কর্মসংস্থান, ন্যায্য জ্বালানি রূপান্তর ও পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে। আজ বুধবার (১১ নভেম্বর) কপ৩১ সম্মেলনে চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনা ধান২৬ নিয়ে মাঠদিবস ও শস্যকর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪ টায় সদর উপজেলার হিজলতলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই মাঠদিবসের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম এবং সদর উপজেলা কৃষি অফিসার মো. আহসান তাওহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাসেল মনিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, বিনার ফার্ম ম্যানেজার মৃনাল কুমার শীল, উপসহকারি…

Read More

মো. খোরশেদ আলম জুয়েল: আমদানিনির্ভরতা কমিয়ে বাংলাদেশেই ফিড মিলের গুরুত্বপূর্ণ রিং ডাই ও স্পেয়ার পার্টস উৎপাদনের পর এবার আন্তর্জাতিক বাজারে পা রাখল ক্রান্স মোল্ড টেকনোলজি কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, দেশে এ ধরনের পণ্য উৎপাদনে প্রথম হওয়ার পর বাংলাদেশে তৈরি রিং ডাইয়ের প্রথম আন্তর্জাতিক রপ্তানি ক্রয়াদেশও পেয়েছে তারা। শ্রীলঙ্কা থেকে পাওয়া এই ক্রয়াদেশকে দেশের ফিড মিল মেশিনারিজ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। ‘Made in Bangladesh. Built for the world.’—এই স্লোগান সামনে রেখে আজ বুধবার (১১ নভেম্বর) নরসিংদীর মারজালে নিজস্ব কারখানা প্রাঙ্গণের পাশের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ‘স্থানীয় উৎপাদন থেকে বিশ্ববাজারে স্বীকৃতি, উদ্ভাবন, স্বনির্ভরতা ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে প্রয়োজনীয় সহায়তা দিবে সরকার। একই সঙ্গে চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা: জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায্য মূল্য নির্ধারণ এবং জনগণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে আয়োজিত এক নাগরিক সংলাপের বক্তারা। তাঁরা বলেন, জ্বালানি খাতে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শুধু নীতিমালা প্রণয়ন যথেষ্ট নয়; বরং এর যথাযথ বাস্তবায়ন, কার্যকর তদারকি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বুধবার (১১ নভেম্বর) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন। সংলাপে জ্বালানি সংকট, মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম এবং এ খাতে জনগণের অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন…

Read More

পাবনা সংবাদদাতা: সুস্বাস্থ্য বজায় রেখে আগামী দিনের যোগ্য, সচেতন ও দক্ষ স্মার্ট নাগরিক হিসেবে কিশোর-কিশোরীদের গড়ে তোলার লক্ষ্যে সিরাজগঞ্জে ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ বুধবার (১১ নভেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার মল্লিকা সানাউল্লাহ আনসারী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পেইন আয়োজন করেন। এ কর্মসূচিতে বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ক্যাম্পেইনে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন পুষ্টি চাহিদা, সুষম খাদ্য গ্রহণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং অপুষ্টি প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস ও সুস্বাস্থ্য বজায় রাখার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করে কীভাবে আগামী দিনের যোগ্য,…

Read More

বাকৃবি সংবাদদাতা: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বোর্ডের সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বুধবার (১১ নভেম্বর) কলেজের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, এ বছর কলেজ থেকে ৭০০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাসের…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) টাঙ্গুয়ার হাওর বিষয়ক ৫ দিনব্যাপী ফিল্ড কর্মশালা “মেকিং কমন্স ডায়নামিক: এফিমারাল কমন্স অব বাংলাদেশ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে দেশের প্রথম ‘ক্ষণস্থায়ী কমন্স’ (এফিমারাল কমন্স) বিষয়ক এই কর্মশালা কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুর ‘ভালনারেবিলিটি টু ভায়াবিলিটি (ভিটুভি) গ্লোবাল পার্টনারশিপ’ এবং সিকৃবি’র উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে ৬ নভেম্বর শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। কর্মশালার কো-ডিরেক্টর ও উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহমুদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি…

Read More

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কৌলিসম্পদ ও বীজ বিভাগের (জিআরএস) আয়োজনে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) আসন্ন বোরো ২০২৬-২৭ মওসুমের ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম এ বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। জিআরএস বিভাগের মুখ্য বজ্ঞৈানিক কর্মকর্তা ও প্রধান ড. মীর শরফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রির খামার ব্যবস্থাপনা বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও প্রধান মো. সিরাজুল ইসলাম এবং উদ্ভিদ প্রজনন বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও পার্টনার প্রকল্পের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর, ড. মো. আবদুল কাদের। এ সময় ব্রির বিভাগীয় প্রধানগণ এবং জিআরএস বিভাগের বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান…

Read More

মো. গোলাম আরিফ (পাবনা) : দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স। প্রবাসে কর্মরত রেমিট্যান্স যোদ্ধারা তাঁদের শ্রম, মেধা ও ঘামের বিনিময়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁদের সুস্বাস্থ্য, পুষ্টি সচেতনতা এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ নভেম্বর) বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জের ব্যবস্থাপনায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দিনব্যাপী প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুন খান; বারটান সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মন্ডল এবং সহকারী বৈজ্ঞানিক…

Read More