সিকৃবি সংবাদদাতা: সিলেট অঞ্চলে অভিযোজনভিত্তিক পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং হাওরাঞ্চলের টেকসই উন্নয়নের লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় সেমিনার ‘ন্যাশনাল সেমিনার অন এডাপটিভ ওয়াটার ম্যানেজমেন্ট ইন সিলেট (NSAWMS 2026)’। বুধবার (২৮ অক্টোবর) সিকৃবি’র কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডিভিএম অনুষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুক্তারুন ইসলাম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) পরিবেশ ও…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে এবং প্রজনন ক্ষেত্রগুলো রক্ষায় পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। হাওড়, বাওড়, নদীনালা এমনকি সমুদ্রেও মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে। আজ (২৮ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২৬) ও পরিকল্পনা প্রণয়ন (২০২৬-২৭)’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ও বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে ভালো গবেষণার ফলেই আজ আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ। চাষের মাছের উৎপাদন, গুণগত মান এবং খাদ্য ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন সাধিত…
সিকৃবি সংবাদদাতা: সিলেটে বাংলাদেশ সোসাইটি অব প্লান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি)-এর পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ সোসাইটি অব প্লান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের যৌথ উদ্যোগে আগামী ২৯–৩১ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো “ টেকসই কৃষির জন্য প্লান্ট সায়েন্স ও প্রযুক্তি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ”। সম্মেলনের মূল লক্ষ্য হলো প্লান্ট সায়েন্স ও সংশ্লিষ্ট প্রযুক্তির অগ্রগতি তুলে ধরা, গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই কৃষির উন্নয়নে নতুন সম্ভাবনা ও উদ্ভাবনী পদ্ধতি অনুসন্ধানের জন্য বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের একত্রিত করা। খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই…
মো. গোলাম আরিফ (পাবনা) : সুস্থ জীবনযাপন, সুষম খাদ্য গ্রহণ এবং পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে ইজিবাইক চালকদের নিয়ে পুষ্টিবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ পরিচালনা করেন বারটান সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মন্ডল এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব সাদ্দাম হোসেন ও জনাব মশিউর রহমান। প্রশিক্ষণে ইজিবাইক চালকদের দৈনন্দিন খাদ্যাভ্যাস, সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, নিরাপদ খাদ্যাভ্যাস এবং সুস্বাস্থ্য বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মব্যস্ত জীবনে পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব, অপুষ্টি প্রতিরোধ এবং পুষ্টিসম্মত…
মো. দেলোয়ার হোসেন (টিপি) : বাংলাদেশের গ্রামীন এলাকায় পরিকল্পিত ফল বাগান স্থাপন টেকসই কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা অর্জনের একটি কার্যকর উপায়। ফল চাষের গুরুত্ব বিবেচনায় নওগাঁ জেলাতে গড়ে উঠেছে অসংখ্য ফল বাগান। যেখানে চাষ হচ্ছে আম, লিচু, কমলা, মাল্টা, ড্রাগন, কদবেল ও লেবুসহ বিভিন্ন প্রজাতির ফলের চাষ। শস্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলায় বিভিন্ন ফসল উৎপাদনের পাশাপাশি ফল উৎপাদনে দ্রুত গতিতে এগিয়ে চলছে। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের নকুচা গ্রামের সফল কৃষক মো: দেলোয়ার হোসেন বাবুন। তিনি মাত্র ১০ বছর বয়সে কৃষি কাজে যুক্ত হন এবং ১৫ বছর বয়সে ফল গাছ রোপন করে বাগান তৈরী করেন। এখন তাঁর ফল…
নাটোর সংবাদদাতা: মেসার্স একতা এন্টারপ্রাইজ -এর সার্বিক সহযোগিতায় গুরুদাসপুরের চাঁচকৈর বাজারে আয়োজিত এই বিশেষ সেমিনারে এলাকার ১২০ জনেরও বেশি সফল ও উদ্যমী ব্রয়লার ও মৎস্য খামারি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল (রাজশাহী ও রংপুর ডিভিশন)-এর জোনাল হেড, ডিজিএম ডাঃ জাহিদুজ্জামান সিদ্দিকী। এছাড়াও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রাজশাহী, রংপুর ও খুলনা ডিভিশনের ফিশারিজ এক্সপার্ট ও ম্যানেজার বাকিবিল্লাহ খান এবং রাজশাহী জোনের সেলস ইনচার্জ, ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম। ব্রয়লার খামার লাভজনক করার আধুনিক কৌশল ও ব্যবস্থাপনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমান ফিড পিএলসি এর টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার ডাঃ মোঃ শাহরিয়ার মাহবুব। সঠিক ব্রুডিং, বায়োসিকিউরিটি এবং উন্নত এফসিআর (FCR)…
নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ডিম ও ব্রয়লার মুরগির দামে সাম্প্রতিক সময়ে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক মাসে খুচরা পর্যায়ে ডিমের দাম কমেছে ৭ দশমিক ৬২ শতাংশ। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকা দরে। একই সময়ে ব্রয়লার মুরগির দাম কমেছে ২ দশমিক ৬৩ শতাংশ; বর্তমানে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। দাম কিছুটা কমলেও উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পোল্ট্রি খাতের প্রতিনিধিরা। তাঁদের মতে, বর্তমানে খামার পর্যায়ে ডিম ও মুরগির উৎপাদনে বড় ধরনের কোনো সংকট নেই। পাশাপাশি খামারে রোগবালাইয়ের উল্লেখযোগ্য প্রকোপ…
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সঙ্গে হংকংয়ের পরিবেশ ও প্রতিবেশবিষয়ক মন্ত্রী টিএসই চিন-ওয়ান (TSE Chin-wan)-এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) হংকং স্কাই সিটি মেরিওট হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, পানিদূষণ নিয়ন্ত্রণ, শব্দদূষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা হয়। বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও নিরাপদ নিষ্পত্তির প্রতিটি পর্যায়ে সক্ষমতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে হংকংয়ের অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। বৈঠকে পানিদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়ও উঠে আসে। দূষণের প্রভাব থেকে জনস্বাস্থ্য…
এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: বাংলাদেশের মৎস্য ও পোল্ট্রি খাদ্যশিল্পে উৎপাদিত ফিডের বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় টেকনাফ স্থলসীমান্ত দিয়ে মিয়ানমারে রপ্তানি হচ্ছে এসবি ফিস ফিড মিলসের উৎপাদিত ফিড। দেশের বাজারের পাশাপাশি প্রতিবেশী দেশের বাজারে প্রবেশের এ উদ্যোগকে বাংলাদেশের ফিডশিল্পের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের একটি সম্ভাবনাময় দিক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এসবি ফিস ফিড মিলস, এসবি গ্রুপের ফিড ব্যবসার অংশ। প্রতিষ্ঠানটির উৎপাদিত ফিডের মধ্যে মৎস্য ও পোল্ট্রি খাতের জন্য বিভিন্ন ধরনের খাদ্য রয়েছে। ২০২০ সালের সরকারি আমদানি-সংক্রান্ত নথিতেও S.B. Poultry & Fish Feed Mills, জশ্বর বাজার, শিবপুর, নরসিংদীর নামে ফিড উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল ও প্রিমিক্স আমদানির তথ্য পাওয়া যায়। ওই নথিতে…
বাংলাদেশের অন্যতম কিংবদন্তি উদ্যোক্তা, আধুনিক কৃষি, আবাসন, ব্যাংকিং, সমন্বিত পোল্ট্রি শিল্প, ঔষুধ শিল্প, দেশ-বিদেশে বৃহৎ অবকাঠামো বিনির্মাণ, অটোমোবাইলস ও পরিবহন শিল্পের পথিকৃৎ, সম্পূর্ণ প্রচারবিমুখ, মহৎ চরিত্রের অধিকারী, আল্লাহর সন্তুষ্টির জন্য দান ও সাদকা প্রদানকারী, অত্যন্ত ধার্মিক ব্যক্তিত্ব এবং ইসলাম গ্রুপ-এর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব জহুরুল ইসলাম সাহেব আজ থেকে ৩১ বছর আগে, ১৯৯৫ সালের ১৯ অক্টোবর পৃথিবী ছেড়ে পরলোকগমন করেন। আমরা উনার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।তিনি দেশের সকল স্তরের ব্যবসায়িক উদ্যোক্তাদের কাছে অত্যন্ত বরেণ্য এবং অনুসরণীয় একজন ব্যক্তিত্ব। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও তিনি অসামান্য অবদান রাখেন। শিক্ষার প্রসার ও স্বাস্থ্যসেবা খাতে তাঁর ভূমিকা সুদূরপ্রসারী। বিশেষ করে ৬০ এর দশকের…

