Author: Jewel 007

পটুয়াখালী সংবাদদাতা : বাংলাদেশের গলদা চিংড়ি চাষ ও হ্যাচারি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই অ্যাকুয়াকালচার বিকাশের লক্ষ্যে পটুয়াখালীতে চালু হয়েছে Aquaculture Centre of Excellence (CoE)। আধুনিক ডাচ প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের অল-মেল (All-male) গলদা চিংড়ি উৎপাদন ও চাষ সম্প্রসারণে এ কেন্দ্র নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আজ রবিবার (২২ নভেম্বর) পটুয়াখালীতে অবস্থিত ফিসটেক গলদা হ্যাচারিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। ফিসটেক (বিডি) লিমিটেডের উদ্যোগে এবং ফিসটেক অল-মেল গোল্ডা হ্যাচারির তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এ কেন্দ্রের মাধ্যমে প্রযুক্তি, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে গলদা চিংড়ি উৎপাদন ব্যবস্থাকে আরও আধুনিক ও খামারিবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি…

Read More

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ২০২৬-২০২৭ সালের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে বাকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম দায়িত্ব পেয়েছেন। রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে নতুন কমিটি ঘোষণা করেন বিএসভিইআর এর ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা। ১৪ সদস্যের এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আহসানুল হক, কোষাধ্যক্ষ হিসেবে বাকৃবির মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ কে এম আনিসুর রহমান এবং…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (সি.এস.আই. সি.) মধ্যে একটি সমঝোতা স্মারক (এম ও ইউ) স্বাক্ষর হয়েছে।  রবিবার (২২ নভেম্বর ) জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী প্রফেসর ড. মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় এবং সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার এর সভাপতিত্বে প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক (এম ও ইউ) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্মারকে সিকৃবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আশরাফুজ্জামান এবং (সি.এস.আই. সি.)-এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির আন্তর্জাতিক বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট ইসাবেল মারিয়া মার্টিনেজ সিয়েরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ‘সুরমা’-এর উদ্যোগে আজ রবিবার (২২ নভেম্বর) ৫০ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা করে ফসলভিত্তিক সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে। কৃষকদের মাটি পরীক্ষাভিত্তিক সুষম সার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা এবং মাটির স্বাস্থ্য ও উর্বরতা সংরক্ষণের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রমের আওতায় ৫০ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা করে এতে বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদানের মাত্রা ও অবস্থা নিরূপণ করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট কৃষকদের ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহারের সুপারিশসংবলিত কার্ড বিতরণ করা হয়। এসআরডিআই সংশ্লিষ্টরা জানান, মাটি পরীক্ষার…

Read More

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মৎস্যসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। তিনি এ খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আজ রবিবার (২২ নভেম্বর) মৎস্য ভবনে ওয়ার্ল্ড ফিশারিজ ডে ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে। একসময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রপ্তানি আয় ছিল উল্লেখযোগ্য।…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): ভোলার সার ডিলারদের নিয়ে অবহিতকরণ সভা গত ১৯ নভেম্বর ভোলার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সভার আলোজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বেলাল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. বাহাউদ্দিন সেক, ভোলা সদরের উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস, পুলিশ পরিদর্শক মো. মাছুম তালুকদার, ভোলা জেলার কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু…

Read More

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান ফিড পিএলসি’র ৪০ জন সফল ডিলার সম্প্রতি মালয়েশিয়ায় এক আনন্দঘন ও সফল সফর সম্পন্ন করে দেশে ফিরে এসেছেন। প্রতি বছরের ন্যায় এবারও যে সকল সম্মানিত ডিলার নির্ধারিত সময়ে তাদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা (সেলস টার্গেট) সফলভাবে অর্জন করতে সমর্থ হয়েছেন, তাদের কাজের স্বীকৃতিস্বরূপ কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে এই বিশেষ আন্তর্জাতিক সফরের আয়োজন করা হয়। সফরকালে ডিলারবৃন্দ মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ, নৈসর্গিক সৌন্দর্য উপভোগ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এক স্মরণীয় সময় অতিবাহিত করেন। আমান ফিড পিএলসি বিশ্বাস করে, কোম্পানির সামগ্রিক অগ্রগতি ও সাফল্যের পেছনে মাঠপর্যায়ের ডিলারদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা এবং আন্তরিকতা সবচেয়ে বড়…

Read More

বাকৃবি সংবাদদাতা : ফসলের বালাই দমনে বালাইনাশকের অনিরাপদ ও অযাচিত ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব বিকল্প পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতন করতে ময়মনসিংহে ৩২টি প্রচার কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সম্প্রসারণ কেন্দ্র। সামাজিক ও আচরণগত পরিবর্তন যোগাযোগ কার্যক্রমের আওতায় পরিচালিত এসব কর্মসূচিতে অংশ নেন ৬৪০ জন কৃষক। গত ১০ থেকে ১৭ নভেম্বর ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন কৃষিপ্রধান এলাকায় এসব সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে বয়রা, সুতিয়াখালী, ভাবখালী, চর ঈশ্বরদয়া ও চর নলিকৃষিয়াসহ আশপাশের অঞ্চল উল্লেখযোগ্য। প্রতিটি কার্যক্রমে ২০ জন করে কৃষক অংশ নেন। সেন্টার ফর এগ্রিকালচার বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (ক্যাবি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সহযোগিতায় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়…

Read More

মো.গোলাম আরিফ (পাবনা) : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্প জীবনকালীন আমন ধানের উন্নত জাত বিনা ধান২৬, বিনা ধান২৭ ও বিনা ধান২৮-এর সম্প্রসারণ ও জনপ্রিয়করণের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঈশ্বরদীর অরণকোলা গ্রামে বিনা উপকেন্দ্র, ঈশ্বরদীর উদ্যোগে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মুহাম্মদ ফেরদৌস ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিন। বৈজ্ঞানিক সহকারী হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল আলম, উপসহকারী…

Read More

নিজস্ব প্রতিবেদক: কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা এর সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের আগ্রহের কথাও জানান মন্ত্রী। বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়। কসোভোর রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের…

Read More