পাবনা সংবাদদাতা: কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা এর উদ্যোগে আধুনিক কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে) অত্র কার্যালয়ের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ বিএম রাশেদুল আলম, প্রধান তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি সংশ্লিষ্ট সকলের মাঝে কৃষির আধুনিক তথ্য প্রযুক্তি পৌঁছাতে কৃষি তথ্য সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুগের সাথে কৃষিকে এগিয়ে নিতে তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। যার কাছে যত বেশি তথ্য আছে সে তত বেশি শক্তিশালী। সময়ের সাথে সাথে তথ্য ও প্রযুক্তির পরিবর্তন হচ্ছে…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চলনবিলের হারানো ঐতিহ্য ও দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে এই অঞ্চলে আধুনিক মৎস্য সংরক্ষণাগার এবং কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তিনি শনিবার (০৯ মে) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মৎস্য চাষী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘নিরাপদ মৎস্য উৎপাদন, বাজার নীতি সম্প্রসারণ ও আন্তর্জাতিক রপ্তানি চেইন প্রতিস্থাপন’- শীর্ষক এই সম্মেলনে প্রতিমন্ত্রী দেশের মৎস্য খাতের উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের দেশ সম্পদে ভরপুর। চলনবিলসহ দেশের মুক্ত জলাশয়গুলোতে উৎপাদিত মাছ দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে সরকার…
বাকৃবি সংবাদদাতা: কৃষি প্রযুক্তি প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) প্রবর্তিত ‘বাউরেস কৃষি সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন মো. আমান উল্লাহ। শনিবার (০৯ মে) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে আয়োজিত বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের প্রতিনিধি ড. জিয়াকুন সি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো.…
বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন দিনব্যাপী ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা অগ্রগতি কর্মশালা ২০২৪-২০২৫’ শুরু হয়েছে। শনিবার (০৯ মে) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়। গবেষকদের চলমান কাজের অগ্রগতি মূল্যায়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি এবারের আয়োজনে সম্মাননা দেওয়া হয়েছে গবেষক, কৃষক ও কৃষি সাংবাদিককে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…
নিজস্ব প্রতিবেদক: “টেকসই ভবিষ্যতের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত ৮ম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে) ঢাকায় আয়োজিত এ সম্মেলনে দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকেরা অংশ নেন। বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের (বিএসএসএফ) সভাপতি প্রফেসর ড. মো. খালেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: মোহাম্মদ সরোয়ার জাহানের সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের ১৮ কোটি মানুষের নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের…
বিশেষ সংবাদদাতা: দেশের তরুণ ভেটেরিনারিয়ান কৃষিবিদ ডা. মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু আমেরিকার Florida অঙ্গরাজ্যের Miami শহরে অবস্থিত Atlantis University থেকে কৃতিত্বের সাথে উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন। তিনি উক্ত বিশ্ববিদ্যালয় থেকে Master of Business Administration (MBA) in Business Intelligence and Analytics ডিগ্রি অর্জন করেন। অধ্যয়নকালে ব্যবসায় Supply Chain Optimization-এর ক্ষেত্রে Artificial Intelligence (AI)-এর ব্যবহার নিয়ে গবেষণা করে প্রশংসা অর্জন করেন। ডা. পাপ্পুর “Optimizing Supply Chain with Artificial Intelligence in Business” শিরোনামের একটি গবেষণা প্রবন্ধ একটি আমেরিকান জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণায় তিনি দেখিয়েছেন, কীভাবে Artificial Intelligence (AI) ব্যবহার করে ব্যবসার ব্যয় কমানো, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। এ বিষয়ে…
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে পোষা প্রাণীর সুরক্ষা ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ভেটকেয়ার ল্যাব এন্ড পেট ক্লিনিক’স” এর উদ্যোগে সপ্তাহব্যাপী বিনামূল্যে র্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। গত ৬ মে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চলমান এ ক্যাম্পেইন আগামী ১২ মে পর্যন্ত চলবে। ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে ৩২টি পোষা বিড়ালকে বিনামূল্যে র্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পোষা প্রাণীকে র্যাবিসমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত টিকাদানের বিকল্প নেই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নার্গিস খানম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন মিয়া, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের প্যাথবায়োলজি বিভাগের …
Special Correspondent: A high-level technical seminar focusing on advanced mineral nutrition and sustainable livestock productivity was held in Dhaka, jointly organized by Zinpro Corporation and Renata PLC. The event drew participation from poultry industry stakeholders, scientists, veterinarians and senior officials, reflecting growing interest in science-driven nutritional solutions for Bangladesh’s livestock sector. The seminar, titled “Precision Performance Minerals: From Science to Sustainable Profitability,” was held yesterday, Thursday (07 May), at the Sky Ballroom of Le Méridien Hotel in the capital. The programme highlighted how advanced mineral nutrition can improve productivity, strengthen immunity, enhance reproductive performance and increase profitability in poultry, dairy,…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে উচ্চমানের রঙিন মুরগির বাজার সম্প্রসারণ ও স্থানীয় উৎপাদন শক্তিশালী করতে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে বিশ্বের স্বনামধন্য জেনেটিক্স প্রতিষ্ঠান সাসো হেনড্রিক্স জেনেটিক্স গ্রুপ (Sasso Hendrix Genetics Group) এবং দেশের শীর্ষ পোলট্রি প্রতিষ্ঠান কাজী ফার্মস। এ অংশীদারিত্বের আওতায় দেশে একটি আধুনিক গ্র্যান্ড প্যারেন্ট (জিপি) প্রকল্প চালু করা হচ্ছে, যার মাধ্যমে স্থানীয়ভাবে সাসো জাতের প্যারেন্ট স্টক উৎপাদন করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে ধীরগতিতে বেড়ে ওঠা উচ্চমানের রঙিন মুরগির চাহিদা দ্রুত বাড়ছে। স্বাদ, মাংসের গুণগত মান ও খামার উপযোগিতার কারণে এ ধরনের মুরগি এখন ভোক্তা ও খামারিদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এই বাজারে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে সাসো। নতুন এ…
রাঙ্গামাটি সংবাদদাতা: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” এর আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব নাসির উদ্দিন চৌধুরী। তিনি কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কৃষি কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলার কৃষি অফিসার জনাব মো. শাহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং…



