
বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০টি আবাসিক হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক আদেশনামায় এ নিয়োগ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, ছাত্রদের ছয়টি হলে নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ভাসানী হলে অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী, শহীদ শামসুল হক হলে অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ফজলুল হক হলে অধ্যাপক ড. রায়হান হাবিব, আশরাফুল হক হলে অধ্যাপক ড. মোহা. কামরুল হাছান এবং শহীদ জামাল হোসেন হলে অধ্যাপক ড. মোছাব্বির আহাম্মদ।
ছাত্রীদের চারটি হলে নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতানা রাজিয়া হলে অধ্যাপক ড. মোছা. কানিজ ফাতেমা, জুলাই ৩৬ হলে অধ্যাপক ড. মুক্তা খান, কৃষিকন্যা হলে অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন এবং বেগম খালেদা জিয়া হলে অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।
আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আগামী ২১ আগস্ট থেকে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। বেগম খালেদা জিয়া হল ও কৃষিকন্যা হলের প্রাধ্যক্ষরা ছয় মাসের জন্য দায়িত্বে থাকবেন। অন্য আট হলের প্রাধ্যক্ষদের দায়িত্বের মেয়াদ দুই বছর।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচটি আবাসিক হলে আগের প্রাধ্যক্ষরাই দায়িত্বে বহাল থাকছেন।



