
নিজস্ব প্রতিবেদক: “প্রতিদিন ডিম, প্রতিদিন শক্তি”- এই স্লোগান নিয়ে সুস্থ ও প্রাণবন্ত প্রজন্ম গড়তে মিরপুরের কসমো স্কুলে অনুষ্ঠিত হলো পুষ্টি সচেতনতামূলক আয়োজন ও রচনা প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী পর্ব।
Breeders Association of Bangladesh (BAB) এবং Klybeck Life Science AG- এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BAB- এর সভাপতি জনাব মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসমো স্কুলের অধ্যক্ষ জনাব স ম মাহাবুব উল আলম এবং Klybeck Life Science AG-এর এশিয়া প্যাসিফিক রিজিওনাল ম্যানেজার ডা. মো. আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের টিফিনে ডিমের সুষম পুষ্টি নিশ্চিত করার আহ্বান জানিয়ে ‘Power of Tiffin’ সেশন উপস্থাপন করেন Bangladesh Poultry Industries Central Council (BPICC)-এর মিডিয়া কো-অর্ডিনেটর সাবরিনা নওরিন লিমু।
প্রতিযোগিতায় বিজয়ী ৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। প্রতিটি শিশুর প্রতিদিনের খাদ্যতালিকায় যুক্ত হোক ডিম—গড়ে উঠুক সুস্থ আগামীর বাংলাদেশ!
শিশুদের প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম নিশ্চিত হোক — সুস্থ থাকুক আগামীর বাংলাদেশ!

