Author: Jewel 007

সিলেট সংবাদদাতা : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় অর্থনীতির অগ্রযাত্রা সচল রাখতে কৃষক সমাজের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট-এর উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শামসুজ্জামান। রবিবার (১০ মে) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কৃষকরাই দেশের কৃষি উন্নয়নের অগ্রসৈনিক। সিলেট অঞ্চলে সবজি উৎপাদন বৃদ্ধির জন্য বন্যা-সহিষ্ণু প্রযুক্তি, উঁচু বেড পদ্ধতি এবং হাওর ও পতিত জমিকে চাষাবাদের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার,…

Read More

নিজস্ব প্রতিবেদক: পোলট্রি শিল্পে কক্সিডিওসিস নিয়ন্ত্রণ, অন্ত্রের স্বাস্থ্য সুরক্ষা এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ও পুষ্টিভিত্তিক ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে রাজধানীতে এক ব্যতিক্রমধর্মী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (০৯ মে) রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে আয়োজিত “Coccidiosis: Impact on Gut Health Integrity” শীর্ষক এ সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা পোলট্রির অন্ত্রের স্বাস্থ্য ব্যবস্থাপনা, অ্যান্টিকক্সিডিয়াল সমাধান এবং টেকসই উৎপাদন প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। নেচার কেয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লিমিটেডের আয়োজনে এবং নোভেশন (Novation) ও হুইমু (Huimu) অ্যানিমেল হেলথের সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারে দেশের পোলট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা, কনসালট্যান্ট, পুষ্টিবিদ, ভেটেরিনারিয়ান, খামারি এবং বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত…

Read More

ফরিদপুর সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ‘পরিবর্তিত জলবায়ু মোকাবেলায় ফসলের জাত ও প্রযুক্তি ব্যবহার’বিষয়ক এআইসিসি ক্লাবের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) সকালে কৃষি তথ্য সার্ভিস (এআইএস) আঞ্চলিক কার্যালয়, বরিশালের উদ্যোগে গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুরের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের সকল নতুনত্ব ফসলের জাত, কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষকের কাছে পৌঁছে দিয়ে থাকে কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি তথ্য সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুগের সাথে কৃষিকে এগিয়ে নিতে তথ্য প্রযুক্তির…

Read More

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ইদুল আযহা’২৬ উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল (১১ মে) রোববার । বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামীকাল আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন। সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১-২১ মে’২০২৬ পর্যন্ত ১০ দিন (শুক্রবার ব্যতীত) দৈনিক ট্রাক প্রতি ৪০০ জন সাধারণ জনগণের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮.৮০ লক্ষ উপকারভোগীর নিকট প্রায় ১৩,৯৩৯ মে. টন পণ্য বিক্রয় করা হবে। যে কোন ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন। টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এতথ্য জানানো হয়েছে।…

Read More

পঞ্চগড় সংবাদদাতা: শিল্প, বাণিজ্য ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তবে এই প্রক্রিয়ায় আখচাষী, শ্রমিক এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লাভজনক পরিচালনা—এই তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার (৯ মে) পঞ্চগড় সুগার মিলস লিমিটেড কারখানা প্রাঙ্গণে আয়োজিত আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “এই মিলগুলো বাংলাদেশের মানুষের সম্পদ। তাই এগুলোর সৎ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা চাই, বন্ধ শিল্পকারখানাগুলো আবার উৎপাদনে ফিরুক, কর্মসংস্থান সৃষ্টি করুক এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি নিয়ে আসুক।” তিনি বলেন, বর্তমানে দেশে কয়েকটি…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃষিজমির সংকোচনের কারণে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। এ প্রেক্ষাপটে সিলেট অঞ্চলে পেঁয়াজ ও সরিষা চাষ সম্প্রসারণ এবং সিলিকন প্রযুক্তির মাধ্যমে আগাম পরিপক্বতা ও সংরক্ষণক্ষমতা বৃদ্ধির উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পেঁয়াজ বাংলাদেশের একটি নিত্যপ্রয়োজনীয় মসলা জাতীয় ফসল। কিন্তু দেশে উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হওয়ায় প্রতিবছর বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করতে হয়।  সিলিকন ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ ও সরিষা চাষ সম্প্রসারণ বাংলাদেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । এটি শুধু কৃষি উৎপাদনই বৃদ্ধি করবে না,…

Read More

পাবনা সংবাদদাতা: কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা এর উদ্যোগে আধুনিক কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে) অত্র কার্যালয়ের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ বিএম রাশেদুল আলম, প্রধান তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি সংশ্লিষ্ট সকলের মাঝে কৃষির আধুনিক তথ্য প্রযুক্তি পৌঁছাতে কৃষি তথ্য সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুগের সাথে কৃষিকে এগিয়ে নিতে তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। যার কাছে যত বেশি তথ্য আছে সে তত বেশি শক্তিশালী। সময়ের সাথে সাথে তথ্য ও প্রযুক্তির পরিবর্তন হচ্ছে…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চলনবিলের হারানো ঐতিহ্য ও দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে এই অঞ্চলে আধুনিক মৎস্য সংরক্ষণাগার এবং কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তিনি শনিবার (০৯ মে) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মৎস্য চাষী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘নিরাপদ মৎস্য উৎপাদন, বাজার নীতি সম্প্রসারণ ও আন্তর্জাতিক রপ্তানি চেইন প্রতিস্থাপন’- শীর্ষক এই সম্মেলনে প্রতিমন্ত্রী দেশের মৎস্য খাতের উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের দেশ সম্পদে ভরপুর। চলনবিলসহ দেশের মুক্ত জলাশয়গুলোতে উৎপাদিত মাছ দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে সরকার…

Read More

বাকৃবি সংবাদদাতা: কৃষি প্রযুক্তি প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) প্রবর্তিত ‘বাউরেস কৃষি সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন মো. আমান উল্লাহ। শনিবার (০৯ মে) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে আয়োজিত বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের প্রতিনিধি ড. জিয়াকুন সি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো.…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন দিনব্যাপী ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা অগ্রগতি কর্মশালা ২০২৪-২০২৫’ শুরু হয়েছে। শনিবার (০৯ মে) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়। গবেষকদের চলমান কাজের অগ্রগতি মূল্যায়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি এবারের আয়োজনে সম্মাননা দেওয়া হয়েছে গবেষক, কৃষক ও কৃষি সাংবাদিককে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

Read More