নিজস্ব প্রতিবেদক: দেশের গুরুত্বপূর্ণ তিনটি খাত- কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য – সমন্বয়ে গঠিত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ নেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিজয়ী হন সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনী প্রচারণায় তৃণমূলভিত্তিক সংগঠন, দলীয় নেতাকর্মীদের সক্রিয় সম্পৃক্ততা এবং স্থানীয় উন্নয়ন প্রতিশ্রুতি তাঁর বিজয়ে…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: দেশের গুরুত্বপূর্ণ তিনটি খাত- কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য-এই সমন্বিত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আজ টেকনোক্রেট কোটায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমিন উর রশিদ ইয়াছিন। তাঁর এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত আমিন উর রশিদ ইয়াছিন জাতীয় রাজনীতিতে সক্রিয়…
নিজস্ব প্রতিবেদক: কৃষি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা আজ (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহ আয়োজিত বিদায় সংবর্ধনায় বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন। উপদেষ্টা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর হতে গত দেড় বছরে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতকে টেকসই ও প্রকৃত অর্থে কৃষকবান্ধব করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, সার সংকট কাটানো, পরপর কয়েকটি অঞ্চল বন্যাক্রান্ত হয়ে যে ক্ষতি হয়েছে তা মোকাবেলা করে কৃষিখাত এখন আগের চেয়ে ভালো অবস্থায় আছে।…
ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা সোমবার (১৬ ফেব্রুয়ারি) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যেগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল, ফরিদপুর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান; শরিয়তপুরের উপপরিচালক, কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন; রাজবাড়ির উপপরিচালক, ড. মোঃ শহিদুল ইসলাম; গোপালগঞ্জের উপপরিচালক, ড. মো. মামুনুর রহমান; হর্টিকালচার সেন্টার ফরিদপুরের উপপরিচালক, বিন-ইয়ামিন; হর্টিকালচার সেন্টার মাদারিপুরের উপপরিচালক, আশুতোষ কুমার বিশ্বাস। সভায় খরিপ/১ মৌসুমে ফসলের চলমান কার্যক্রম বৃদ্ধি করা। সার ডিলারদের নিয়মিত পরিদর্শন করা। প্রণোদনার মালামাল সঠিক সময়ে বিতরণ করা। গবেষণা প্রতিষ্ঠানগুলোকে ডিএই এর…
বাকৃবি সংবাদদাতা: কৃষিতে সুস্থ ও রোগমুক্ত বীজ ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ‘শীতকালীন সবজি বীজের জীবাণু সনাক্তকরণ, দমন এবং সংরক্ষণ’ শীর্ষক এ প্রশিক্ষণে অংশ নেন ময়মনসিংহের বিভিন্ন এলাকার কৃষকরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা শীতকালীন সবজি বীজে রোগ সনাক্তকরণ, রোগ প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম.…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, স্বল্প সময়ের মধ্যেই টেকসই উৎপাদন, সম্পদ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রান্তিক খামারিদের স্বার্থরক্ষায় একাধিক আইন, অধ্যাদেশ ও নীতিমালা প্রণয়ন বা সংশোধন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়কালে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গৃহীত কার্যক্রম ও অর্জন তুলে ধরতে আজ সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মৎস্য উপদেষ্টা বলেন, মৎস্য খাতে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ও ২০২৬’ জারির মাধ্যমে মৎস্য অভয়াশ্রম ঘোষণা, ইলেক্ট্রোফিশিং নিষিদ্ধকরণ এবং অন্যান্য এলাকা-ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা (OECM) আইনগত স্বীকৃতি পেয়েছে। এছাড়া ‘জাতীয় মৎস্য নীতিমালা, ২০২৬’, ‘জাতীয় মৎস্য পদক নীতিমালা, ২০২৬’, ‘মৎস্য…
সমুদ্র নগরী কক্সবাজারে আকিজ এগ্রো ফিড লিমিটেডের দুই দিনব্যাপী বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি কক্সবাজারের একটি হোটেলে সারাদেশ থেকে আগত প্রায় ২৫০ জন বিক্রয় প্রতিনিধির উপস্থিতিতে ‘ সুপার হিট সেলস মিট’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে ফারিয়া হোসেন বলেন, ‘এই আয়োজন আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার। আপনাদের অদম্য প্রচেষ্টা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ফলেই আকিজ এগ্রো ফিড অল্প সময়ের মধ্যেই একটি শক্ত অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে।’ শেখ জসিম উদ্দিন বলেন, ‘আপনারা শুধু পণ্য বিক্রি করেননি; আপনারা খামারিদের আস্থা তৈরি করেছেন, সম্পর্ক গড়ে…
গাজীপুর সংবাদদাতা:‘ব্রি অর্গানিক ফার্টিলাইজার’ উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ব্রি সদর দপ্তরে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিতে ব্রির পক্ষে মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান এবং এসিআই এর পক্ষে গ্রুপ অ্যাডভাইজার ড. ফা হ আনসারী স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম, ব্রি বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ সংশ্লিষ্ট বিজ্ঞানীগণ এবং এসিআই এর ডেপুটি…
নিজস্ব প্রতিবেদক: তামাকজনিত রোগ ও মৃত্যু কমাতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুমোদনকে বড় অর্জন হিসেবে দেখলেও, এটিকে কার্যকর করতে আইন হিসেবে পাস করাই এখন মুখ্য বলে মনে করছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তারা জোর দিয়ে বলেছেন, অধ্যাদেশটি যেন কেবল কাগজে সীমাবদ্ধ না থাকে— সে লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এটি পাস করে আইনে রূপান্তর করতে হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় যুগান্তকারী অর্জন—তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ এবং পরবর্তী করণীয় নির্ধারণ’ শীর্ষক মতবিনিময় সভায় এমন দাবি জানান পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের দৃঢ় অবস্থানকে…
নিজস্ব প্রতিবেদক: চলতি বছর হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে – জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণায়। গত বছর এ অঞ্চলে ১১ জন তামাকচাষীর প্রায় ২০ একর জমিতে তামাক চাষের তথ্য রেকর্ড করা হয়েছিল। জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে এ বছর তামাক চাষ বন্ধ নিশ্চিত করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কৃষিকাজে ব্যবহৃত অতিরিক্ত কীটনাশক এবং হালদা অববাহিকায় তামাক চাষ দেশের একমাত্র প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজননক্ষেত্র ও মৎস্য হেরিটেজ হালদা নদীর পানি দূষণের অন্যতম কারণ। তামাক চাষ বন্ধ হওয়ায় হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। উল্লেখ্য,…



