বাকৃবি সংবাদদাতা: আন্তর্জাতিক র্যাংকিংয়ে উপস্থিতি থাকলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় প্রশ্ন উঠছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষা ও গবেষণার সাম্প্রতিক মান নিয়ে। সম্প্রতি প্রকাশিত বিষয়ভিত্তিক কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৬ অনুযায়ী, এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি বিষয়ে বিশ্ববিদ্যালয়টি টানা তিন বছর ধরে বিশ্বে ২৫১-৩০০তম অবস্থানেই রয়েছে। তবে দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। তথ্য অনুযায়ী, ২০২২-২৩ সালে বাকৃবির অবস্থান ছিল ৩০১-৩৫০তম। সেখান থেকে উন্নতি করে ২০২৪ সালে ২৫১-৩০০তম স্থানে উঠে এলেও, পরবর্তী তিন বছরে একই অবস্থানে স্থির রয়েছে বিশ্ববিদ্যালয়টি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় থাকলেও, উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে একই অবস্থান ধরে রাখার পেছনে গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ…
Author: Jewel 007
সিকৃবি সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, সকল একাডেমিক ভবন, অফিস ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ডিন কাউন্সিলের আহবায়ক, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টর, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক, অনুষদীয় ডিনবৃন্দ, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের পরিচালক, দপ্তর প্রধান সহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা…
গাজীপুর সংবাদদাতা: যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে সকালে গাজীপুরস্থ ব্রি সদর দপ্তরের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচীর উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। এরপর সেখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক। ব্রির কৃষি অর্থনীতি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান জনাব মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন…
বাকৃবি সংবাদদাতা : যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদযাপিত হয়েছে ৫৬তম মহান স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিবসের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে শিশু-কিশোরদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এদিকে বাকৃবি শিক্ষক সমিতির আয়োজনে…
গাজীপুর সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদান, জাতির শান্তি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। সকালে বারি’র প্রধান কার্যালয়ের সামনে সূরে্যাদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন বারি’র মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। এ সময় আনসার সদস্যদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বারি’র পরচিালক (তলৈবীজ গবষেণা কন্দ্রে) ড. মো. মন্জুরুল…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার এর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন আজ (২৫ মার্চ ২০২৬) প্রকাশিত হয়। এ সংক্রান্ত অতিরিক্ত সংখ্যা বাংলাদেশ গেজেট-এ প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ আমিন উর রশিদ-এর দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। পূর্বে তিনি খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়-এর দায়িত্ব পালন করলেও পুনর্বণ্টনের পর তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী-এর দপ্তরেও পরিবর্তন আনা হয়েছে। আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়-এর দায়িত্বে থাকলেও নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নতুন করে তাঁকে…
টিক (Tick) হলো এক ধরনের রক্তচোষা বহিঃপরজীবী (ectoparasite), যা সাধারণত কুকুরের ত্বকে লেগে থেকে তাদের রক্ত শোষণ করে। উষ্ণ ও আর্দ্র পরিবেশে টিক দ্রুত বিস্তার লাভ করে, তাই উষ্ণমণ্ডলীয় দেশগুলোতে কুকুরে টিক সংক্রমণ খুবই সাধারণ একটি সমস্যা। টিক শুধু কুকুরের ত্বকে লেগে রক্ত শোষণই করে না, বরং ত্বকের ক্ষতি, চুলকানি এবং রক্তক্ষরণ ঘটায়। অনেক সময় অতিরিক্ত টিক সংক্রমণের ফলে কুকুর দুর্বল হয়ে পড়ে এবং রক্তস্বল্পতা (anemia) দেখা দিতে পারে। সাধারণত কুকুরের কান, ঘাড়, বগল, কুঁচকি এবং আঙুলের ফাঁকের মতো নরম ও লোমযুক্ত জায়গায় টিক বেশি লেগে থাকে। এছাড়াও টিক বিভিন্ন রোগজীবাণুর বাহক (vector) হিসেবে কাজ করে এবং কুকুরের শরীরে মারাত্মক…
নিজস্ব প্রতিবেদক : আজ (২৫ মার্চ) কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার খোজিন সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কৃষিখাত, খাদ্য নিরাপত্তা , আমদানি রপ্তানী বাণিজ্যসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শুরুতে কৃষি মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত মন্ত্রীসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান। কৃষি মন্ত্রী বলেন, ‘রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষীত বন্ধু। প্রায় ৫০ বছরেরও অধিক সময় ধরে দেশের কৃষি, প্রযুক্তিসহ নানা খাতে রাশিয়া সহযোগিতা করে আসছে। বাংলাদেশে নন ইউরিয়া সার বিশেষ করে এমওপি সারের একটি বড় অংশ রাশিয়া থেকে…
মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা সদর উপজেলার শানির দিয়ার গ্রামে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় পলিমালচিং পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শনীর আজ (২৫ মার্চ) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক। প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক বলেন, পলি মালচিং আধুনিক কৃষিতে অত্যন্ত কার্যকর পদ্ধতি। যা মাটির আর্দ্রতা ধরে রেখে সেচ খরচ ৭০% পর্যন্ত কমায়। আগাছা দমন করে এবং মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এটি ফসলের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে, রোগ-পোকার উপদ্রব কমায় এবং ফলন বৃদ্ধিতে সহায়তা করে। যার ফলে কৃষকের উৎপাদন খরচ কমে ও…
ড. মো. শরীফুল ইসলাম : বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং জীবিকায় মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। নদীমাতৃক এই দেশে প্রাকৃতিক জলাশয়—নদী, খাল, বিল ও হাওর—একসময় ছিল মাছের প্রধান উৎস। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, ভরাট, দখল ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে মৎস্য উৎপাদন ও জীববৈচিত্র্যের ওপর। এ প্রেক্ষাপটে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্যোগে শুরু হওয়া ‘খাল কাটা কর্মসূচি’ নতুন আশার সঞ্চার করেছে। এটি কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং একটি পরিবেশগত ও অর্থনৈতিক পুনর্জাগরণের কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। নদী-খাল-প্লাবনভূমি: একটি একক বাস্তুতন্ত্রখাল কাটা কর্মসূচি আসলে শুধু মাটি কাটার কাজ…



