নিজস্ব প্রতিবেদক: তামাকামুক্ত তরুণ সমাজ গড়তে তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ আইন আকারে পাস করা জরুরী। তামাক নিয়ন্ত্রণে তরুণদের এই দাবি সংসদে গুরুত্বের সাথে তুলে ধরা হবে। মঙ্গলবার (০৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। তিনি বলেন, আগামী অর্থ বছরের বাজেটে তামাক পণ্যের দাম কার্যকরভাবে বৃদ্ধির বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে করে তামাকপণ্য শিশু-কিশোরদের নাগালের বাইরে চলে যায়। পাশাপাশি, স্কুল-কলেজের ১’শ গজের ভিতরে যাতে কেউ তামাকপণ্য বিক্রি না করতে পারে সে…
Author: Jewel 007
চাঁদপুর সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জাটকা নিধন সম্পূর্ণভাবে বন্ধ করতে এবং এ সংক্রান্ত বিদ্যমান আইন কঠোরভাবে মেনে চলতে হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় তিনি ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদরের মোলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে এসব কথা বলেন । মন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ দেশের গর্ব ও ঐতিহ্য। ১৯৭৮-৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইলিশকে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করেন। পরবর্তীতে ২০০৩-০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম…
বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হলের সার্বিক মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের যথাযথ আবাসিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ‘কেমন হল দেখতে চাই’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাতে হলের ব্যাডমিন্টন কোর্ট প্রাঙ্গণে মাওলানা ভাসানী হল ছাত্রদলের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। এসময় হলের ১৪ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সভায় হলের ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন, নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং আধুনিক লন্ড্রি সুবিধাসহ একটি আদর্শ শিক্ষার্থীবান্ধব হল গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়…
Staff Correspondent: The Bangladesh Society for Safe Food (BSSF) has announced a revised date for its much-anticipated 8th National Scientific Conference on Food Safety and Health. Originally scheduled for April 25, the conference will now be held on May 02, 2026 (Saturday), at the same venue-Dhaka Regency Hotel & Resort. The decision was made by the Executive Committee of BSSF due to unavoidable circumstances. In an official notice issued on Monday, the organization expressed sincere apologies for any temporary inconvenience caused to participants, sponsors, co-organizers, partners, and presenters. “We deeply regret the inconvenience and appreciate the continued support and cooperation…
মো. এমদাদুল হক (রাজশাহী) : কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারের লক্ষ্যে রাজশাহী অঞ্চলে “পার্টনার” প্রকল্পের আওতায় আজ (০৬ এপ্রিল) দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং “Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)” প্রকল্পের অর্থায়নে কর্মশালাটি পরিচালিত হয়। কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা, উৎপাদক, রপ্তানিকারক, কৃষিপণ্য ব্যবসায়ী ও সাংবাদিকসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর…
নাহিদ বিন রফিক (বরিশাল): পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস গতকাল (৫ এপ্রিল) ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিস এবং পার্টনার প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের (ডিএ¦ই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন। উপজেলা নির্বাহি অফিসার রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে দেশের বিত্তবানদের কৃষিতে আত্মনিয়োগে উৎসাহিতকরণে যথেষ্ট সুযোগ রয়েছে। আর তা বাস্তবায়ন হলে আমাদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। পরে তিনি…
নিজস্ব প্রতিবেদক: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে আজ (০৬ এপ্রিল) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ-জাপান সম্পর্ক, কৃষি, নিরাপদ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শুরুতে কৃষি মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত সাইদা শিনিচি মন্ত্রীকে সরকারের মন্ত্রীসভার সদস্য হিসেবে যুক্ত হওয়ায় অভিনন্দন জানান। মন্ত্রী কৃষিখাতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য জাপানকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। জাইকার মাধ্যমে জাপান বাংলাদেশকে বিভিন্ন খাতে সহযোগিতা করছে। জাপানের কৃষি বিশেষ করে ধান উৎপাদনের সাথে বাংলাদেশের অনেক মিল রয়েছে। মন্ত্রী বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশ সম্পদ রক্ষা ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকার সময়োপযোগী ও বাস্তবমুখী নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উদযাপিত হবে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ- ২০২৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, সচিব মো: দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং…
নিজস্ব প্রতিবেদক: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী আজ রবিবার ০৫ এপ্রিল) সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাওড়াঞ্চলের বোরো ধানের আবাদ, উৎপাদন ও কর্তনের সার্বিক পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। কৃষি সচিব রফিকুল ই মোহামেদ এর সভাপতিত্বে এ সময় হাওরাঞ্চলের জেলাসমূহের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ যুক্ত ছিলেন। হাওরাঞ্চলকে দেশের ফসল বিশেষ করে ধানের ভান্ডার উল্লেখ করে মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের ধান যেন নষ্ট না হয়। হাওরাঞ্চলের ধান কাটা নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।…
লক্ষ্মীপুর সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, জাটকা রক্ষা করা গেলে দেশে ইলিশের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পাবে, যার প্রকৃত সুফল জেলেরাই ভোগ করবেন। আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধকালীন জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে জেলেদের সংকটকালীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাকে এই মুহূর্তের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে…



