মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা সদর উপজেলার শানির দিয়ার গ্রামে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় পলিমালচিং পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শনীর আজ (২৫ মার্চ) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক। প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক বলেন, পলি মালচিং আধুনিক কৃষিতে অত্যন্ত কার্যকর পদ্ধতি। যা মাটির আর্দ্রতা ধরে রেখে সেচ খরচ ৭০% পর্যন্ত কমায়। আগাছা দমন করে এবং মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এটি ফসলের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে, রোগ-পোকার উপদ্রব কমায় এবং ফলন বৃদ্ধিতে সহায়তা করে। যার ফলে কৃষকের উৎপাদন খরচ কমে ও…
Author: Jewel 007
ড. মো. শরীফুল ইসলাম : বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং জীবিকায় মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। নদীমাতৃক এই দেশে প্রাকৃতিক জলাশয়—নদী, খাল, বিল ও হাওর—একসময় ছিল মাছের প্রধান উৎস। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, ভরাট, দখল ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে মৎস্য উৎপাদন ও জীববৈচিত্র্যের ওপর। এ প্রেক্ষাপটে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্যোগে শুরু হওয়া ‘খাল কাটা কর্মসূচি’ নতুন আশার সঞ্চার করেছে। এটি কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং একটি পরিবেশগত ও অর্থনৈতিক পুনর্জাগরণের কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। নদী-খাল-প্লাবনভূমি: একটি একক বাস্তুতন্ত্রখাল কাটা কর্মসূচি আসলে শুধু মাটি কাটার কাজ…
নিজস্ব প্রতিবেদক: খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের দেশ গঠনে প্রদত্ত অবদান সরকার যথাযথ মর্যাদা ও প্রাপ্য স্বীকৃতির মাধ্যমে মূল্যায়ন করবে। পবিত্র ঈদুল ফিতর শেষে আজ ২৪ মার্চ (মঙ্গলবার) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যুগোপযোগী উদ্ভাবন ও প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের মাধ্যমে এ ধরনের পরিবর্তন আসলে দেশ উপকৃত হবে। মন্ত্রী আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ বছরের বাকি সময়জুড়েও মানুষের জীবনে বিরাজ করবে। তিনি বলেন, আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ঈদ উদযাপনের ঐতিহ্য—সেমাই, শিন্নি…
নিজস্ব প্রতিবেদক: কৃষি, খাদ্য, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষিই হবে অর্থনীতির মূল চালিকাশক্তি। মন্ত্রী আজ (২৪ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ঈদ পরবর্তি কর্মদিবসে শুভেচ্ছা বিনিময় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয় (মন্ত্রী পদমর্যাদা) নজরুল ইসলাম খান, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার। কৃষি মন্ত্রী বলেন, বিশ্বের যে কোন দেশের চেয়ে বাংলাদেশের ভূ-প্রকৃতি ও পরিবেশ কৃষির জন্য ভালো। বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করলে চাহিদার চেয়েও অধিক পরিমাণে খাদ্য…
টাঙ্গাইল সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, কার্যকর ব্যবস্থাপনা ও সমন্বিত উদ্যোগের ফলে এবার মহাসড়কে কোনো যানজট হবে না। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের গৃহীত সর্বাত্মক ব্যবস্থার ফলে যাত্রীরা যানজট ছাড়াই স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে। আর এ দায়িত্ববোধ থেকেই জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কে সক্রিয়ভাবে…
কুমিল্লা সংবাদদাতা: খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল ইনসুরেন্স (বীমা) চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হলে বীমার মাধ্যমে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন না হন। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। মন্ত্রী বলেন, নির্বাচনের আগে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, তা…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে। মানুষের ভোটের কালি মোছার আগেই সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় রাজখাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া আগামী ১৪ই এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর…
নিজস্ব প্রতিবেদক: খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু কথার রাজনীতি করে না, বরং বাস্তব কাজের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে লালমাই উপজেলার দোশারীচোঁ মৌজাস্হ ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং খাল সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি মন্ত্রী বলেন, নির্বাচনের আগেই বিএনপি দরিদ্র ও অসহায় নারীদের সহায়তার জন্য ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণা দিয়েছিল এবং নির্বাচন শেষে খুব অল্প সময়ের মধ্যেই সেই কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক: সার্ক কৃষি কেন্দ্র অমর একুশে বইমেলা ২০২৬–এ কৃষি উন্নয়ন ও টেকসই খাদ্যব্যবস্থা বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ প্রকাশনার মোড়ক উন্মোচন করেছে। শনিবার (১৪ মার্চ) বইমেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বই দুটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। উন্মোচিত বই দুটি হলো “দক্ষিণ এশিয়ায় সমন্বিত খাদ্য নিরাপত্তা মানদ-ের মাধ্যমে কৃষি বাণিজ্য জোরদার” এবং “দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য আগ্রোইকোলজিক্যাল পদ্ধতির প্রসার”। প্রকাশনাগুলোতে দক্ষিণ এশিয়ায় কৃষি বাণিজ্য, খাদ্য নিরাপত্তা মানদ- এবং টেকসই কৃষি ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরড্যাপ)–এর মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখারা।…
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি।বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই সামান্য—প্রায় ০.৪ শতাংশ অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি ভোগ করতে হচ্ছে এই দেশকেই। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, লবণাক্ততা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত অথবা হঠাৎ অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস —এসবের সরাসরি প্রভাব পড়ছে কৃষি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির ওপর। বাংলাদেশের বাস্তবতায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে এখনই জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজিত কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং এর সাথে যুক্ত নতুন নতুন পেশা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি এখনও একটি গুরুত্বপূর্ণ খাত; দেশের মোট জিডিপির প্রায় ১১–১২ শতাংশ আসে কৃষি থেকে এবং প্রায় ৪০ শতাংশ মানুষের জীবিকা…



