বাকৃবি সংবাদদাতা : প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত তালিকায় তিন বছরের বিভিন্ন অনুষদের মেধাবী শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে মোট ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মনোনীত শিক্ষার্থীরা হলেন, ২০১৯ শিক্ষাবর্ষের ভেটেরিনারি অনুষদের নাজনীন সুলতানা, কৃষি অনুষদের প্রত্যাশা বিশ্বাস, পশুপালন অনুষদের শারমীন ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সান্তা ইসলাম, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাহাবুদ্দিন আহমেদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের নাফিস তাসনিম বিন্তি। ২০২০ শিক্ষাবর্ষের মনোনীত শিক্ষার্থীরা হলেন ভেটেরিনারি অনুষদের ইসমাইল হোসাইন, কৃষি অনুষদের…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক : জাতীয় জলবায়ু নীতি ও পরিকল্পনাকে সমন্বিত কর্মসূচি, মানসম্মত প্রকল্প, উপযুক্ত অর্থায়ন এবং পরিমাপযোগ্য ফলাফলে রূপ দিতে জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, আজকের উন্নয়ন সিদ্ধান্ত আগামী কয়েক দশকের জলবায়ু ঝুঁকি নির্ধারণ করবে। তাই প্রতিটি বড় বিনিয়োগে সংশ্লিষ্ট এলাকার জলবায়ু পরিস্থিতি বিবেচনায় নেওয়া জরুরি।আজ বুধবার (৭ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।এ সময় তিনি বিসিডিপি ওয়েব পোর্টাল উদ্বোধন করেন। এই ডিজিটাল পোর্টালে রিয়েল-টাইম প্রকল্প পর্যবেক্ষণের মাধ্যমে জলবায়ু সম্পর্কিত প্রকল্প ও বিনিয়োগের তথ্য…
মো. খোরশেদ আলম জুয়েল: দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় পোল্ট্রি খামারের বিশাল ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর মাধ্যমে প্রায় ৪,০০০ থেকে ৪,৫০০ মেগাওয়াটপিক (MWp) সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনা রয়েছে। এতে একদিকে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে, অন্যদিকে পোল্ট্রি খামারের বিদ্যুৎ ব্যয় কমানো, উৎপাদন দক্ষতা বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমানোর পথও খুলবে। গত ৩ অক্টোবর ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ ব্রাঞ্চ (WPSA-BB) আয়োজিত International Technical Seminar 2026-এ এ সম্ভাবনার কথা তুলে ধরেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (BPICC) সভাপতি মসিউর রহমান। ‘Climate-Smart Poultry Farming’ বিষয়ক উপস্থাপনায় তিনি কার্বন নিঃসরণ কমানো,…
বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশে ধান চাষে মিথেন গ্যাসের নিঃসরণ কমানো, সেচের পানির সাশ্রয় এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জাইকা-সমর্থিত স্যানরাইস (SANRICE) প্রকল্পের সঙ্গে জাপানভিত্তিক প্রতিষ্ঠান এজিআই-সিএলই (AJI-CLE Co., Ltd.)-এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। যৌথ গবেষণাটির মূল লক্ষ্য হলো স্যানরাইস প্রকল্পের উদ্ভাবিত ‘3F4D+MD’ সেচপদ্ধতি ধান চাষে মিথেন গ্যাসের নিঃসরণ কতটা কমাতে সক্ষম, তা বৈজ্ঞানিকভাবে নিরূপণ করা। পাশাপাশি সেচের পানির সাশ্রয়, জনস্বাস্থ্যের উন্নয়ন, পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রযুক্তিটির সম্ভাবনা মূল্যায়ন করা…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, মৎস্যখাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে আরও বেশি বরাদ্দ প্রয়োজন। তবে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অর্থের অপচয় বন্ধে যথাযথ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মৎস্য অধিদপ্তর আয়োজিত ‘মৎস্যখাতে বাজেট ও সরকারের উন্নয়ন ভাবনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’-এই পরিচয়ের সাথে মৎস্যখাত গভীরভাবে যুক্ত। কিন্তু প্রাকৃতিক জলাশয় সংকুচিত হওয়া ও পরিবেশগত পরিবর্তনসহ নানা কারণে দেশীয় মাছের প্রাপ্যতা কমেছে। তাই উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।…
মো. খোরশেদ আলম জুয়েল: বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় পোল্ট্রি খাতের গুরুত্ব দ্রুত বাড়লেও উৎপাদনের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা ঝুঁকি। অতিরিক্ত সরবরাহ, বাজারদরের অস্থিরতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, রোগবালাই, দুর্বল বায়োসিকিউরিটি, জলবায়ুজনিত চাপ, আমদানিনির্ভর কাঁচামাল এবং নীতিগত অনিশ্চয়তা—সব মিলিয়ে দেশের পোল্ট্রি শিল্প এখন একটি জটিল ঝুঁকির কাঠামোর মধ্যে রয়েছে। গত ৩ অক্টোবর ওয়াপসা-বিবি আয়োজিত সেমিনারে “Bangladesh Poultry Economics: Costs, Productivity, Profits, Risks, Resilience, and Baseline” শীর্ষক এক উপস্থাপনায় ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা’র (WPSA-BB) সভাপতি শামসুল আরেফিন খালেদ খাতটির বর্তমান অর্থনীতি, উৎপাদন, ব্যয়, মুনাফা ও ঝুঁকির বিভিন্ন দিক তুলে ধরেন। উপস্থাপনার তথ্য অনুযায়ী, সামনে পোল্ট্রি খাতের জন্য সবচেয়ে বড়…
বাকৃবি সংবাদদাতা: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যাপক ড. মো. বাহানুর রহমানসহ সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। একই সঙ্গে তিনি নবগঠিত ‘স্কুল…
নিজস্ব প্রতিবেদক: সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা এবং ভোজ্যতেল, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ অক্টোবর ) ঢাকা মহানগরসহ ৪২ জেলায় পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১১৯টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অধিদপ্তরের ৫৬টি দল একযোগে পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে এ তদারকি কার্যক্রম পরিচালনা করে। অভিযানে অতিরিক্ত মূল্য আদায়, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান এবং পণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি যাচাই করা হয়। ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চলে অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার…
আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণে এগিয়ে যাচ্ছেন রাজবাড়ীর কৃষকরা। ধান রোপণে শ্রমিক সংকট, সময় ও উৎপাদন খরচ কমাতে জেলার বিভিন্ন এলাকায় বাড়ছে রাইস ট্রান্সপ্লান্টার বা ধান রোপণযন্ত্রের ব্যবহার। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বালিয়াকান্দি উপজেলার শালমারায় ‘CGIAR Scaling for Impact (S4I)’ কর্মসূচির আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট), যশোর অঞ্চলের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বালিয়াকান্দি, রাজবাড়ীর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা, সিমিটের কর্মকর্তা ও কৃষি যন্ত্রপাতি সংশ্লিষ্ট উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব…
বিশেষ সংবাদদাতা: ভালো মানের হাইব্রিড বীজ উৎপাদনে কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভুটানে তিন দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) ভুটানের ইউসিপাংয়ে ন্যাশনাল সেন্টার ফর অর্গানিক এগ্রিকালচারে এ প্রশিক্ষণ শুরু হয়। ‘সার্ক সদস্য দেশগুলোর জন্য সবজির হাইব্রিড বীজ উৎপাদন’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করেছে ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কৃষি বিভাগ। সহযোগিতা করছে ঢাকার সার্ক কৃষি কেন্দ্র। ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত হাইব্রিড পদ্ধতিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটানের কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী লিয়নপো ইয়োনতেন ফুন্টশো। বিশেষ অতিথি ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমদ তরফদার। অনুষ্ঠানে…

