চট্টগ্রাম সংবাদদাতা: কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ করছে আইএসডিই বাংলাদেশ। কর্মসূচির দ্বিতীয় ধাপে রোববার (১৯ জুলাই) চকরিয়া উপজেলার ৮ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়ন ও ৩ নম্বর কৈয়ারবিল ইউনিয়নের ১ হাজার বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (KSrelief) অর্থায়নে পরিচালিত এ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে আইএসডিই বাংলাদেশ। এ ধাপে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে ৫০০ এবং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে আরও ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে একই কর্মসূচির প্রথম ধাপে চকরিয়া পৌরসভার ১ হাজার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের…
Author: Jewel 007
গাজীপুর সংবাদদাতা: কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় পানিকচুর উন্নত জাতের বিস্তার বিষয়ক এক মাঠ দিবস গত বৃহস্পতিবার (১৬ জুলাই) গাজীপুর জেলার সদর উপজেলার তরৎপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে বিভিন্ন ধরনের পানিকচুর চাষ হয়ে থাকলেও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত পানিকচুর ৯টি উন্নত জাত উদ্ভাবন করেছে। এসব জাত গলাধরামুক্ত, সমানভাবে ও সহজে সিদ্ধ হয় এবং উচ্চ ফলনশীল। তিনি আরও উল্লেখ করেন যে, বর্ষা মৌসুমে অন্যান্য সবজির প্রাপ্যতা কমে গেলে কচুর লতি ও অন্যান্য…
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, কৃষি আমাদের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। মৎস্য উৎপাদন, ব্যবস্থাপনা সংরক্ষণ ও বিপণনের সাথে প্রায় কোটি মানুষ জড়িত। জলবায়ু পরিবর্তন, খরা-বন্যা, রোগবালাই ও উৎপাদন ব্যয় বৃদ্ধির মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা ও নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি তখনই সার্থক হয়, যখন তা মাঠ পর্যায়ে খামারে বাস্তবায়িত হয়। তাই গবেষক, সম্প্রসারণ কর্মকর্তা ও খামারিদের মধ্যে একটি শক্তিশালী ও কার্যকর সেতুবন্ধন গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি বলেন, আধুনিক ও প্রযুক্তিভিত্তিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন যেমন বাড়বে তেমনি মজবুত হবে অর্থনীতির…
নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের কৃষি ঋণের আদলে সহজ শর্তে ঋণ সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। শনিবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল মডেল সিটিতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) আয়োজিত পোল্ট্রি খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন ব্যয় কমানো, ফিডের দাম সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করে গড়ে তোলা হবে। তিনি বলেন, বিপিআইএ’র নেতৃবৃন্দ এবং ফিড, কাঁচামাল ও একদিনের বাচ্চা সরবরাহকারী ব্যবসায়ীদের সঙ্গে ইতোমধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। সবাইকে…
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের উচ্চফলনশীল জাত পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ শনিবার (১৮ জুলাই) বরিশালে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে শহরতলী রহমতপুরে অবস্থিত বিনার হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার প্রশাসন ও সাপোর্ট সার্ভিসের পরিচালক ড. মো. লুৎফর রহমান মোল্যা, বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেজা মোহাম্মদ ইমন, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, বরিশালের…
চট্টগ্রাম সংবাদদাতা: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে ধানবীজ ও চারা বিতরণ এবং আগামী ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশুকে খুরা রোগের (এফএমডি) টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে গোখাদ্য সহায়তা, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের পুনর্বাসন এবং কৃষিপণ্য সংরক্ষণে দেশব্যাপী প্রায় দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী ও খামারিদের মাঝে ধানবীজ, কৃষি উপকরণ ও গোখাদ্য বিতরণ এবং গবাদিপশুকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময়…
চট্টগ্রাম সংবাদদাতা: সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠপর্যায়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুধু মৎস্য খাতেই ২০০ কোটির বেশি এবং প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ এখনও চলমান রয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী ও খামারিদের পুনর্বাসনে জরুরি সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম অঞ্চলের সাম্প্রতিক বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি এবং বন্যা-পরবর্তী করণীয় বিষয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য…
মো. খোরশেদ আলম জুয়েল : জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে, আর এর সরাসরি আঘাত পড়ছে বাংলাদেশের মৎস্য খাতে। অতিরিক্ত গরমে মাছের নার্সারি ও হ্যাচারিতে ব্যাপক হারে পোনা মারা যাওয়ায় খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে শুধু খামারিরাই নয়, দেশের সামগ্রিক মাছ উৎপাদন ও খাদ্যনিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ এক গবেষণায় জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে তীব্র তাপপ্রবাহের সময় অগভীর নার্সারি পুকুরের পানির তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অথচ অধিকাংশ মাছের পোনা সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই উপযোগী। তাপমাত্রা…
নিজস্ব প্রতিবেদক: সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘সেল’-এর সহায়ক টাস্কফোর্সের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি চারাগাছের সঠিক পর্যবেক্ষণ ও তথ্যভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে দ্রুত ‘ট্রি মনিটরিং অ্যাপ’ (Tree Monitoring App) চালুর সিদ্ধান্তের কথা জানানো হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। সভায় পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময়…
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সুগন্ধি পোলাও চালের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজুমার ফোরাম (সিএফ)। সংগঠনটির অভিযোগ, গুটিকয়েক ব্যবসায়ীর সমন্বিত কারসাজির কারণে অল্প সময়ের ব্যবধানে পোলাও চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যার পুরো চাপ বহন করতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। এই পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে সুগন্ধি পোলাও চালের রপ্তানি অবিলম্বে বন্ধসহ কার্যকর সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৪ জুলাই) কনজুমার ফোরামের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মালেক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, মাত্র দুই সপ্তাহ আগেও যে পোলাও চালের পাইকারি মূল্য ছিল প্রতি কেজি ১৫৭ টাকা, বর্তমানে একই চাল কোম্পানিগুলো বিক্রি করছে ১৯৫ টাকায়। অর্থাৎ মাত্র ১৪…



