Author: Jewel 007

নয়াদিল্লি : ভারতের বাজারে পণ্য রপ্তানিতে স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ ও অশুল্ক বাধা দূর করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশি পাটপণ্য ও পেট ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বিদ্যমান শুল্কসুবিধা অব্যাহত রাখার বিষয়টি বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছে। নয়াদিল্লিতে চলমান বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম সভায় এসব বিষয় বাংলাদেশের আলোচ্যসূচিতে গুরুত্ব পেয়েছে। ৮ অক্টোবর শুরু হওয়া দুই দিনের এ সভার আলোচনায় রয়েছে দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রতিবন্ধকতা নিরসন, স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক পণ্য পরিবহন ব্যবস্থা আরও কার্যকর করার বিষয়। বাংলাদেশের পাশাপাশি ভারতের পক্ষ থেকেও আমদানি-রপ্তানিতে বিদ্যমান সীমাবদ্ধতা দূর করা ও যোগাযোগব্যবস্থা উন্নয়নের…

Read More

নিজস্ব প্রতিবেদক : দেশীয় শিল্পের বিকাশ ও অর্থনৈতিক স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে নিজেদের উদ্যোগে শিল্পকারখানা ও প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। স্বনির্ভর বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারও সে লক্ষ্য অর্জনে কাজ করছে। ‘সবার আগে বাংলাদেশ’-এই চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আজ শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় তেজগাঁও এ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্স-আইটিইটি ডাই-ক্যাম এক্সপো-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ২০ কোটি মানুষকে সমস্যা হিসেবে না দেখে…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের অগ্রগতি নিয়ে আজ শুক্রবার (৯ অক্টোবর) বরিশালে মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে নগরীর কৃষি তথ্য সার্ভিসের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের প্লানিং, পলিসি এবং কো-অর্ডিনেশন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল। এতে সভাপতিত্ব করেন ডিএইর অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান, পার্টনার প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো.…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের জন্য যৌক্তিক মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আমদানি ব্যয় কমাতে ফল ও খেজুরের শুল্ক যৌক্তিকীকরণ, ভোগ্যপণ্য আমদানিতে ঋণের সুদহার কমানোর বিষয়ে আলোচনা এবং পণ্য পরিবহন ও খালাসের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স রুমে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে…

Read More

বিশ্ব ডিম দিবস হলো মানবদেহে ডিমের অসাধারণ পুষ্টিগুণ, সহজলভ্যতা এবং বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তায় এর ভূমিকা স্মরণে পালিত একটি আন্তর্জাতিক সচেতনতামূলক দিবস। দিবসের মূল বিষয়সমূহশুরু ও ইতিহাস: ১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত সম্মেলনে আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল এগ কমিশন’ (International Egg Commission – IEC) প্রথম বিশ্ব ডিম দিবস উদযাপনের ঘোষণা দেয়। ৩০ বছর পূর্তি: ১৯৯৬ সালে সূচিত হওয়ার পর, ২০২৬ সালে বিশ্ব ডিম দিবস তার ৩০তম বার্ষিকী পালন করছে। ডিম্ দিবসের ২০২৬ সালের আন্তর্জাতিক প্রতিপাদ্য (Theme): “Protein That Powers and Protects” — ডিমের উচ্চমানের সম্পূর্ণ প্রোটিনের গুরুত্বকে তুলে ধরা, যা পেশী বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বার্ধক্যে সহায়তা…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় (Buyback) কার্যক্রম পরিচালিত হয়েছে। অর্থ বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এ কার্যক্রম পরিচালনা করে। সরকারি সিকিউরিটিজ Buyback হচ্ছে একটি আধুনিক ঋণ ব্যবস্থাপনা পদ্ধতি, যার মাধ্যমে সরকার বিদ্যমান সরকারি সিকিউরিটিজ মেয়াদপূর্তির পূর্বেই বাজার থেকে পুনঃক্রয় করতে পারে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত Liability Management Operations (LMO)-এর অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। এ কার্যক্রমের মাধ্যমে সরকারি ঋণের মেয়াদপূর্তিতে এককালীন অর্থ পরিশোধের চাপ হ্রাস, পুনঃঅর্থায়ন ঝুঁকি (Refinancing Risk)ব্যবস্থাপনা, ঋণ পরিশোধের সময়সূচি অধিকতর সুষমকরণ এবং সরকারি সিকিউরিটিজ বাজারের দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে এটি সরকারি ঋণ ব্যবস্থাপনাকে অধিকতর সক্রিয়,…

Read More

খুলনা সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, প্রান্তিক পর্যায়ের খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতিও আরও শক্তিশালী হবে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খুলনার দৌলতপুরে আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে সব খামারিকে কৃষক কার্ডের আওতায় নিয়ে এসেছেন। তাদের কীভাবে প্রান্তিক পর্যায়ে আরও উন্নত করা যায় এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায়, সে লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যক্রম চলছে। তিনি বলেন, “ইতোমধ্যেই হ্যাচিং ডিম নাইজেরিয়ায় রপ্তানি করেছি। আমরা এর উৎপাদন বাড়াতে চাই। এই খাতটিকে আমরা অত্যন্ত…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ভিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য সহযোগী হিসেবে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে দেশের শিক্ষা খাতের নতুন অগ্রগতির সূচনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম , ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময়কালে আগামী দিনে পারস্পরিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিশুদের মেধা বিকাশ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি দেশে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি প্রসারে বর্তমান সরকার কাজ করছে।  আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, শিশু একাডেমি হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, যা শিশুদের ভবিষ্যৎ গঠনের পথরেখা নির্ধারণ করে। দেশের শিশুরা কীভাবে গড়ে উঠবে এবং তাদের জীবন গঠনে সরকার কী ভাবছে তারই প্রতিফলন ঘটে এ প্রতিষ্ঠানে। মন্ত্রী শিশুদের মানবিক গুণাবলি অর্জনের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিবার, প্রকৃতি, পরিবেশ, পশুপাখি ও কীটপতঙ্গের প্রতি অনুভুতিশীল…

Read More

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় জলবায়ু সহনশীলতা, জীববৈচিত্র্য সংরক্ষণে অর্থায়ন ও কার্বন মার্কেটে বাংলাদেশের প্রবেশে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন খাতে বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণে বাংলাদেশ কর্তৃক প্রণীত অর্থায়ন পরিকল্পনা (BIOFIN), নিম্ন-কার্বন উন্নয়নে ন্যাশনাল কুলিং প্ল্যান (NCP),…

Read More