Author: Jewel 007

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, এই মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বুধবার (২৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের…

Read More

নিজস্ব প্রতিবেদক: দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, নতুন আন্তর্জাতিক বাজারের সন্ধান এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের সংযোগ জোরদার করার লক্ষ্য নিয়ে আগামী ১৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬’। এবারের দ্বিতীয় আয়োজনে আগের বছরের আটটি খাতের পরিবর্তে ১২টি খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।…

Read More

আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা আজ বুধবার (২৮ অক্টোবর) এডিএই, ফরিদপুরের সম্মেলন কক্ষে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যেগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল,ফরিদপুর সভায় ফরিদপুর অঞ্চলের আওতাধীন বিভিন্ন জেলার কৃষি কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার ও সম্প্রসারণ, কৃষকদের মাঝে কৃষক কার্ডের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং সার ব্যবস্থাপনা ও মনিটরিং জোরদার করতে মোবাইল কোর্ট পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।​সভায় বক্তারা বলেন, কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি সেবা পৌঁছে দিতে এবং সারের বাজারমূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট অঞ্চলে অভিযোজনভিত্তিক পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং হাওরাঞ্চলের টেকসই উন্নয়নের লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় সেমিনার ‘ন্যাশনাল সেমিনার অন এডাপটিভ ওয়াটার ম্যানেজমেন্ট ইন সিলেট (NSAWMS 2026)’। বুধবার (২৮ অক্টোবর) সিকৃবি’র কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডিভিএম অনুষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুক্তারুন ইসলাম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) পরিবেশ ও…

Read More

নিজস্ব প্রতিবেদক :  মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে এবং প্রজনন ক্ষেত্রগুলো রক্ষায় পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। হাওড়, বাওড়, নদীনালা এমনকি সমুদ্রেও মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে। আজ (২৮ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২৬) ও পরিকল্পনা প্রণয়ন (২০২৬-২৭)’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ও বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে ভালো গবেষণার ফলেই আজ আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ। চাষের মাছের উৎপাদন, গুণগত মান এবং খাদ্য ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন সাধিত…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেটে বাংলাদেশ সোসাইটি অব প্লান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি)-এর পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ সোসাইটি অব প্লান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের যৌথ উদ্যোগে আগামী ২৯–৩১ অক্টোবর  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে  অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো “ টেকসই কৃষির জন্য প্লান্ট সায়েন্স ও প্রযুক্তি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ”। সম্মেলনের মূল লক্ষ্য হলো প্লান্ট সায়েন্স ও সংশ্লিষ্ট প্রযুক্তির অগ্রগতি তুলে ধরা, গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই কৃষির উন্নয়নে নতুন সম্ভাবনা ও উদ্ভাবনী পদ্ধতি অনুসন্ধানের জন্য বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের একত্রিত করা। খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই…

Read More

মো. গোলাম আরিফ (পাবনা) : সুস্থ জীবনযাপন, সুষম খাদ্য গ্রহণ এবং পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে ইজিবাইক চালকদের নিয়ে পুষ্টিবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ পরিচালনা করেন বারটান সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মন্ডল এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব সাদ্দাম হোসেন ও জনাব মশিউর রহমান। প্রশিক্ষণে ইজিবাইক চালকদের দৈনন্দিন খাদ্যাভ্যাস, সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, নিরাপদ খাদ্যাভ্যাস এবং সুস্বাস্থ্য বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মব্যস্ত জীবনে পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব, অপুষ্টি প্রতিরোধ এবং পুষ্টিসম্মত…

Read More

মো. দেলোয়ার হোসেন (টিপি) : বাংলাদেশের গ্রামীন এলাকায় পরিকল্পিত ফল বাগান স্থাপন টেকসই কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা অর্জনের একটি কার্যকর উপায়। ফল চাষের গুরুত্ব বিবেচনায় নওগাঁ জেলাতে গড়ে উঠেছে অসংখ্য ফল বাগান। যেখানে চাষ হচ্ছে আম, লিচু, কমলা, মাল্টা, ড্রাগন, কদবেল ও লেবুসহ বিভিন্ন প্রজাতির ফলের চাষ। শস্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলায় বিভিন্ন ফসল উৎপাদনের পাশাপাশি ফল উৎপাদনে দ্রুত গতিতে এগিয়ে চলছে। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের নকুচা গ্রামের সফল কৃষক মো: দেলোয়ার হোসেন বাবুন। তিনি মাত্র ১০ বছর বয়সে কৃষি কাজে যুক্ত হন এবং ১৫ বছর বয়সে ফল গাছ রোপন করে বাগান তৈরী করেন। এখন তাঁর ফল…

Read More

নাটোর সংবাদদাতা:  মেসার্স একতা এন্টারপ্রাইজ -এর সার্বিক সহযোগিতায় গুরুদাসপুরের চাঁচকৈর বাজারে আয়োজিত এই বিশেষ সেমিনারে এলাকার ১২০ জনেরও বেশি সফল ও উদ্যমী ব্রয়লার ও মৎস্য খামারি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল (রাজশাহী ও রংপুর ডিভিশন)-এর জোনাল হেড, ডিজিএম ডাঃ জাহিদুজ্জামান সিদ্দিকী। এছাড়াও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রাজশাহী, রংপুর ও খুলনা ডিভিশনের ফিশারিজ এক্সপার্ট ও ম্যানেজার বাকিবিল্লাহ খান এবং রাজশাহী জোনের সেলস ইনচার্জ, ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম। ব্রয়লার খামার লাভজনক করার আধুনিক কৌশল ও ব্যবস্থাপনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমান ফিড পিএলসি এর টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার ডাঃ মোঃ শাহরিয়ার মাহবুব। সঠিক ব্রুডিং, বায়োসিকিউরিটি এবং উন্নত এফসিআর (FCR)…

Read More

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ডিম ও ব্রয়লার মুরগির দামে সাম্প্রতিক সময়ে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক মাসে খুচরা পর্যায়ে ডিমের দাম কমেছে ৭ দশমিক ৬২ শতাংশ। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকা দরে। একই সময়ে ব্রয়লার মুরগির দাম কমেছে ২ দশমিক ৬৩ শতাংশ; বর্তমানে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। দাম কিছুটা কমলেও উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পোল্ট্রি খাতের প্রতিনিধিরা। তাঁদের মতে, বর্তমানে খামার পর্যায়ে ডিম ও মুরগির উৎপাদনে বড় ধরনের কোনো সংকট নেই। পাশাপাশি খামারে রোগবালাইয়ের উল্লেখযোগ্য প্রকোপ…

Read More