Author: Jewel 007

মো. এমদাদুল হক (রাজশাহী) : কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারের লক্ষ্যে রাজশাহী অঞ্চলে “পার্টনার” প্রকল্পের আওতায় আজ (০৬ এপ্রিল) দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং “Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)” প্রকল্পের অর্থায়নে কর্মশালাটি পরিচালিত হয়। কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা, উৎপাদক, রপ্তানিকারক, কৃষিপণ্য ব্যবসায়ী ও সাংবাদিকসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস গতকাল (৫ এপ্রিল) ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিস এবং পার্টনার প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের (ডিএ¦ই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন। উপজেলা নির্বাহি অফিসার রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ।  অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে দেশের বিত্তবানদের কৃষিতে আত্মনিয়োগে উৎসাহিতকরণে যথেষ্ট সুযোগ রয়েছে। আর তা বাস্তবায়ন হলে আমাদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। পরে তিনি…

Read More

নিজস্ব প্রতিবেদক: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে আজ (০৬ এপ্রিল) ঢাকায় নিযুক্ত  জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ-জাপান সম্পর্ক, কৃষি, নিরাপদ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শুরুতে কৃষি মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত সাইদা শিনিচি মন্ত্রীকে সরকারের মন্ত্রীসভার সদস্য হিসেবে যুক্ত হওয়ায় অভিনন্দন জানান। মন্ত্রী কৃষিখাতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য জাপানকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। জাইকার মাধ্যমে জাপান বাংলাদেশকে বিভিন্ন খাতে সহযোগিতা করছে। জাপানের কৃষি বিশেষ করে ধান উৎপাদনের সাথে বাংলাদেশের অনেক মিল রয়েছে। মন্ত্রী বাংলাদেশ…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশ সম্পদ রক্ষা ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকার সময়োপযোগী ও বাস্তবমুখী নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উদযাপিত হবে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ- ২০২৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, সচিব মো: দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক: কৃষি,  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ  হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী আজ রবিবার ০৫ এপ্রিল) সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাওড়াঞ্চলের বোরো ধানের আবাদ, উৎপাদন ও কর্তনের সার্বিক পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। কৃষি সচিব রফিকুল ই মোহামেদ এর সভাপতিত্বে এ সময় হাওরাঞ্চলের জেলাসমূহের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ যুক্ত ছিলেন। হাওরাঞ্চলকে দেশের ফসল বিশেষ করে ধানের ভান্ডার উল্লেখ করে মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের ধান যেন নষ্ট না হয়। হাওরাঞ্চলের ধান কাটা নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।…

Read More

লক্ষ্মীপুর সংবাদদাতা:  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,  মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, জাটকা রক্ষা করা গেলে দেশে ইলিশের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পাবে, যার প্রকৃত সুফল জেলেরাই ভোগ করবেন। আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধকালীন জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে জেলেদের সংকটকালীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাকে এই মুহূর্তের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে…

Read More

বগুড়া সংবাদদাতা: পোল্ট্রি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান তামিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘কেয়ার ফিড’-এর মাসিক বিক্রয় সভা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বগুড়ার ব্যুরো ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। নতুন লক্ষ্য ও উদ্যম নিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় কেয়ার টিমের মধ্যে সভাজুড়ে প্রতিফলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার ফিড অ্যান্ড চিকস-এর পরিচালক (বিক্রয় ও বিপণন) মোহাম্মদ আরিফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার এম এ মালেক, মহাব্যবস্থাপক কাজী শহিদুজ্জামান, মহাব্যবস্থাপক (ডিস্ট্রিবিউশন) মো. আব্দুস সালাম, উপ-মহাব্যবস্থাপক ডা. মো. রওশন আলম এবং সহকারী মহাব্যবস্থাপক (ফিড মিল) ডা. মো. মোমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।…

Read More

মো. খোরশেদ আলম জুয়েল: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতার প্রভাব যখন বিশ্বজুড়ে পোল্ট্রি খাতে চাপ তৈরি করছে, ঠিক তখনই বাংলাদেশের এই খাতকে মোকাবিলা করতে হচ্ছে অভ্যন্তরীণ একাধিক সংকটের। ফলে সামগ্রিকভাবে শিল্পটি এখন একটি জটিল ও স্পর্শকাতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশের বেশ কয়েকটি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান ইতোমধ্যেই উৎপাদন খরচ বৃদ্ধির কথা উল্লেখ করে ফিডের দাম বাড়িয়েছে। ভুট্টা, সয়াবিন মিল ও আমদানিনির্ভর অন্যান্য উপকরণের ওপর দামের চাপ বাড়ায় ফিডমিলারদের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যার প্রভাব পড়ছে খামারিদের ওপর। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সংকট শুধু খরচ বৃদ্ধির…

Read More

অপ্রচলিত, গৃহস্থালি, হস্তশিল্প ও ভেষজ পণ্যে খুলবে গ্রামীণ কর্মসংস্থানের নতুন দিগন্ত বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি দীর্ঘদিন ধরে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের উপর নির্ভরশীল হলেও বর্তমান সময়ে টেকসই কর্মসংস্থান সৃষ্টির জন্য নতুন চিন্তা ও সমন্বিত মডেলের প্রয়োজন দেখা দিয়েছে। অপ্রচলিত পণ্য, গৃহস্থালি পণ্য, হস্তশিল্প পণ্য এবং ভেষজ পণ্যের প্রক্রিয়াজাতকরণ—এর সাথে সমবায়ভিত্তিক উৎপাদন এবং সার্কুলার ইকোনমির সমন্বয়—গ্রামীণ উন্নয়নের একটি শক্তিশালী ও সময়োপযোগী পথ হতে পারে। অপ্রচলিত পণ্য বলতে এমন সব স্থানীয় সম্পদকে বোঝায় যেগুলো এখনো পুরোপুরি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়নি; যেমন—শামুক, কাঁকড়া, বনজ মধু, দেশীয় ফল (করমচা, চালতা ইত্যাদি), কচুরিপানা, শেওলা, বিভিন্ন লতাপাতা ইত্যাদি। গৃহস্থালি পণ্য হিসেবে আচার, মোরব্বা, পিঠা, ঘি, শুঁটকি ও মশলা…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসমূহে সংশ্লিষ্ট সকলের কার্যকর অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখতে হবে। ২ এপ্রিল (বৃহস্পতিবার) সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বার্তা বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিকৃবি‘র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, বিভিন্ন অনুষদীয়…

Read More