সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হয়েছে আন্তঃ হল ইনডোর গেমস্ (দাবা, ক্যারম, ও টেবিল টেনিস) ২০২৬ – ২৭ । বৃহস্পতিবার (১২ নভেম্বর) সপ্তাহব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) মোহাম্মদ নেয়ামত উল্যাহ এর সঞ্চালনায় এবং কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের প্রফেসর ড. মো. নাজমুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর…
Author: Jewel 007
আনতালিয়া (তুরস্ক): জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য পর্যাপ্ত ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জরুরি। তিনি উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান। বুধবার (১১ নভেম্বর) বিকালে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP31)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘Climate Change Adaptation in Bangladesh: From National Success to Global Scale-Up’ শীর্ষক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা…
নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের ডেইরি খাতকে টেকসই, লাভজনক ও জলবায়ু-সহনশীল করতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে। এ জন্য আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, বর্জ্যের সুষ্ঠু ব্যবহার এবং দুধ সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থার উন্নয়ন জরুরি। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, গ্রামীণ মানুষের জীবনজীবিকা ও পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশে বছরে…
আনতালিয়া (তুরস্ক): বাংলাদেশ কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং কপ৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ৩১) বাংলাদেশ শুধু নিজেদের জলবায়ু সংকট তুলে ধরছে না, বরং বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে চায়। জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান, সবুজ কর্মসংস্থান, ন্যায্য জ্বালানি রূপান্তর ও পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে। আজ বুধবার (১১ নভেম্বর) কপ৩১ সম্মেলনে চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত…
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনা ধান২৬ নিয়ে মাঠদিবস ও শস্যকর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪ টায় সদর উপজেলার হিজলতলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই মাঠদিবসের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম এবং সদর উপজেলা কৃষি অফিসার মো. আহসান তাওহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাসেল মনিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, বিনার ফার্ম ম্যানেজার মৃনাল কুমার শীল, উপসহকারি…
মো. খোরশেদ আলম জুয়েল: আমদানিনির্ভরতা কমিয়ে বাংলাদেশেই ফিড মিলের গুরুত্বপূর্ণ রিং ডাই ও স্পেয়ার পার্টস উৎপাদনের পর এবার আন্তর্জাতিক বাজারে পা রাখল ক্রান্স মোল্ড টেকনোলজি কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, দেশে এ ধরনের পণ্য উৎপাদনে প্রথম হওয়ার পর বাংলাদেশে তৈরি রিং ডাইয়ের প্রথম আন্তর্জাতিক রপ্তানি ক্রয়াদেশও পেয়েছে তারা। শ্রীলঙ্কা থেকে পাওয়া এই ক্রয়াদেশকে দেশের ফিড মিল মেশিনারিজ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। ‘Made in Bangladesh. Built for the world.’—এই স্লোগান সামনে রেখে আজ বুধবার (১১ নভেম্বর) নরসিংদীর মারজালে নিজস্ব কারখানা প্রাঙ্গণের পাশের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ‘স্থানীয় উৎপাদন থেকে বিশ্ববাজারে স্বীকৃতি, উদ্ভাবন, স্বনির্ভরতা ও…
নিজস্ব প্রতিবেদক: সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে প্রয়োজনীয় সহায়তা দিবে সরকার। একই সঙ্গে চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন…
চট্টগ্রাম সংবাদদাতা: জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায্য মূল্য নির্ধারণ এবং জনগণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে আয়োজিত এক নাগরিক সংলাপের বক্তারা। তাঁরা বলেন, জ্বালানি খাতে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শুধু নীতিমালা প্রণয়ন যথেষ্ট নয়; বরং এর যথাযথ বাস্তবায়ন, কার্যকর তদারকি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বুধবার (১১ নভেম্বর) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন। সংলাপে জ্বালানি সংকট, মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম এবং এ খাতে জনগণের অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন…
পাবনা সংবাদদাতা: সুস্বাস্থ্য বজায় রেখে আগামী দিনের যোগ্য, সচেতন ও দক্ষ স্মার্ট নাগরিক হিসেবে কিশোর-কিশোরীদের গড়ে তোলার লক্ষ্যে সিরাজগঞ্জে ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ বুধবার (১১ নভেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার মল্লিকা সানাউল্লাহ আনসারী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পেইন আয়োজন করেন। এ কর্মসূচিতে বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ক্যাম্পেইনে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন পুষ্টি চাহিদা, সুষম খাদ্য গ্রহণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং অপুষ্টি প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস ও সুস্বাস্থ্য বজায় রাখার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করে কীভাবে আগামী দিনের যোগ্য,…
বাকৃবি সংবাদদাতা: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বোর্ডের সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বুধবার (১১ নভেম্বর) কলেজের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, এ বছর কলেজ থেকে ৭০০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাসের…

