Author: Jewel 007

নিজস্ব প্রতিবেদক :  কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে প্রকৃত কৃষককে চিহ্নিত করে সহায়তা দিবে সরকার। কৃষি ঋণ, সার, বীজ ও প্রযুক্তি সহায়তা প্রদানে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্ত্রী আজ শনিবার ((২৮ মার্চ)) রাজধানীর খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কর্মপরিকল্পনা ও বাজেট প্রাক্কলন সংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কৃষি সচিব রফিকুল ই মোহামেদ এর সভাপতিত্বে সভায় কৃষি মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, কৃষক কার্ড কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে। এ কার্ডের ব্যবহার করে কৃষক সরকারি বিভিন্ন কৃষি…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পীকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং  কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। শোকবার্তায় মন্ত্রী বলেন, দিলারা হাফিজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে দেশের শিক্ষা বিস্তার ও উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা শ্রদ্ধার সঙ্গে…

Read More

বিধান চন্দ্র রায় (নীলফামারী): নীলফামারীতে গভীর রাতে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে জনজীবন ও কৃষকের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়টি প্রায় আধা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায়, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জেলার ডোমার, ডিমলা, জলঢাকা ও সদর উপজেলায় মাঠজুড়ে শস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ১১ টার দিকে জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে শুরু হয় ঝড়ো হাওয়া। মুহূর্তেই বজ্রসহ বৃষ্টি এবং সেই সাথে বড় বড় শিলা পড়তে শুরু করে। স্থানীয়রা জানান, ঝড়ের তীব্রতা ও শিলার আঘাতে অনেক জায়গায় টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত ১২টার পর ঝড়ের বেগ আরও বৃদ্ধি পায় এবং মেঘের প্রচণ্ড গর্জনে জনমনে ভীতির সৃষ্টি হয়। চৈত্র…

Read More

ড. এম আব্দুল মোমিন: কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশের বিপুল জনগোষ্ঠীর কৃষির উপর নির্ভরশীলতার কারণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকির তালিকায় বাংলাদেশ উপরের দিকে অবস্থান করছে। আয়তনে ছোট দেশ হলেও বাংলাদেশ ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলে বিভক্ত। এসব কৃষি পরিবেশ অঞ্চলের রয়েছে ভিন্ন ভিন্ন আবহাওয়া ও জলবায়ু এমনকি ভূমি-বৈচিত্র্য। কোথাও বন্যা, আবার কোথাও খরা। উপকূলীয় জেলাগুলোতে তীব্র লবণাক্ততা, সাইক্লোন, জলোচ্ছ্বাস, নদীভাঙন সমস্যা প্রকট। আবার দক্ষিণপূর্বাঞ্চলে অতিবৃষ্টি, উত্তরাঞ্চলে অনাবৃষ্টি ইত্যাদি চ্যালেঞ্জ বাংলাদেশের কৃষিকে প্রতিনিয়ত মোকাবেলা করতে হচ্ছে। কৃষিতে উৎপাদনশীলতা পুরোপুরি তাপমাত্রা, বৃষ্টিপাত, বিকিরণসহ জলবায়ুর উপাদানগুলোর ওপর নির্ভর করে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কথা বিবেচনায় রেখে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানভিত্তিক ধানের জাত ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু  এমপি। আজ (২৭ মার্চ) সকাল ১১ ঘটিকায় তিনি চিড়িয়াখানায় প্রবেশ করেন। এ সময় তিনি সাধারণ দর্শনার্থীর মতো নিজেই টিকিট কেটে ভেতরে ঢোকেন। প্রায় দুই ঘণ্টা অবস্থানকালে প্রতিমন্ত্রী বিভিন্ন প্রাণীর খাঁচা, প্রাণী চিকিৎসা কেন্দ্র ও ওষুধ সংরক্ষণাগার পরিদর্শন করেন। প্রথমে প্রাণী পুষ্টি শাখায় গিয়ে প্রাণীদের খাবারের মান ও পরিমাণ যাচাই করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে প্রাণীদের খাদ্য, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিচর্যার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল চিড়িয়াখানার পরিবেশ, ব্যবস্থাপনা ও কোনো ধরনের ত্রুটি রয়েছে কি না তা সরেজমিনে…

Read More

বাকৃবি সংবাদদাতা: আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে উপস্থিতি থাকলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় প্রশ্ন উঠছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষা ও গবেষণার সাম্প্রতিক মান নিয়ে। সম্প্রতি প্রকাশিত বিষয়ভিত্তিক কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং-২০২৬ অনুযায়ী, এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি বিষয়ে বিশ্ববিদ্যালয়টি টানা তিন বছর ধরে বিশ্বে ২৫১-৩০০তম অবস্থানেই রয়েছে। তবে দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। তথ্য অনুযায়ী, ২০২২-২৩ সালে বাকৃবির অবস্থান ছিল ৩০১-৩৫০তম। সেখান থেকে উন্নতি করে ২০২৪ সালে ২৫১-৩০০তম স্থানে উঠে এলেও, পরবর্তী তিন বছরে একই অবস্থানে স্থির রয়েছে বিশ্ববিদ্যালয়টি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় থাকলেও, উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে একই অবস্থান ধরে রাখার পেছনে গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ…

Read More

সিকৃবি সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, সকল একাডেমিক ভবন, অফিস ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মা‍র্চ) সকালে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ডিন কাউন্সিলের আহবায়ক, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টর, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক, অনুষদীয় ডিনবৃন্দ, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের পরিচালক, দপ্তর প্রধান সহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা…

Read More

গাজীপুর সংবাদদাতা: যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে সকালে গাজীপুরস্থ ব্রি সদর দপ্তরের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচীর উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। এরপর সেখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক। ব্রির কৃষি অর্থনীতি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান জনাব মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন…

Read More

বাকৃবি সংবাদদাতা :  যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদযাপিত হয়েছে ৫৬তম মহান স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিবসের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে শিশু-কিশোরদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এদিকে বাকৃবি শিক্ষক সমিতির আয়োজনে…

Read More

গাজীপুর সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদান, জাতির শান্তি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। সকালে বারি’র প্রধান কার্যালয়ের সামনে সূরে‌্যাদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন বারি’র মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। এ সময় আনসার সদস্যদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বারি’র পরচিালক (তলৈবীজ গবষেণা কন্দ্রে) ড. মো. মন্জুরুল…

Read More