সিলেট সংবাদদাতা : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যাচাই বাছায়ের পূর্বে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি নয়। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সকালে সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় সদর উপজেলার সুরমা নদীর ডানতীরের কানিশাইলে নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বৃদ্ধির দাবী জানালেও সরকার বুঝে শুনে সিদ্ধান্ত নিবে।’ এছাড়া দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে তাতে দেশি বা বিদেশি বিনিয়োগে কোনো প্রভাব…
Author: Jewel 007
বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউস থেকে ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটক চারজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন তৃতীয় শ্রেণির কর্মচারী, একজন মাস্টাররোলভুক্ত কর্মচারী এবং দুজন বহিরাগত রয়েছেন। পরে তাদের ময়মনসিংহ কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আটকরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিতরণ বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী লাবিব হাসান মিথুন। অন্যরা হলেন সামিউল আলীম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সোয়াদ। তাদের কাছ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবার কিছু অংশ টয়লেটে ফ্লাশ করে নষ্ট…
ড. এম আব্দুল মোমিন : খাদ্য ঘাটতির দেশে বাড়তি উৎপাদন কিভাবে সম্ভব হলো, সে গল্প কি আমরা জানি? খাদ্য নিরাপত্তা এ দেশে চালের নিরাপত্তার সমার্থক। দিনে দুই থেকে তিনবার যে জাতির পাতে ভাত ওঠে, তার ভাতের হিসাব মেলানোর দায়িত্ব যে প্রতিষ্ঠানের কাঁধে সেটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। আসছে ১ অক্টোবর বাংলাদেশের খাদ্য নিরাপত্তার অতন্দ্র প্রহরী ব্রি আগামী ১ অক্টোবর প্রতিষ্ঠানটি ৫৭তম বর্ষে পদার্পণ করছে। ১৯৭০ সালের ১ অক্টোবর ‘পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট’ নামে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান স্বাধীনতার পর ১৯৭৩ সালের সংসদীয় আইনে নতুন নাম পায়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভদিনে ব্রি’র কয়েকটি যুগান্তকারী সাফল্যের গল্প পাঠকের সামনে তুলে…
আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এডিএই, ফরিদপুরের সম্মেলন কক্ষে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যেগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল, ফরিদপুর। সভায় রবি মৌসুমের বিভিন্ন ফসলের আবাদ পরিস্থিতি পর্যালোচনা, উৎপাদন লক্ষ্যমাত্রা উপস্থাপন এবং নতুন জাতের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও কৃষি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনার কার্যকর কৌশল নির্ধারণ এবং পরিবেশবান্ধব জৈব সার ও লাগসই প্রযুক্তি সম্প্রসারণের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। সভায় সভাপতি মহোদয়, দেশের খাদ্য…
সিকৃবি সংবাদদাতা: কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নের লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার । মতবিনিময়কালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, “আমাকে ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তবে আমাদের যে সুযোগ-সুবিধা ও সম্পদ রয়েছে, তা যথাযথভাবে কাজে লাগিয়ে সম্মিলিত…
নিজস্ব প্রতিবেদক: দেশের পোল্ট্রি, মৎস্য, ফিডমিল, প্রসেসিং ও প্রাণিসম্পদ খাতের পরিচিত মুখ এবং দক্ষ সংগঠক মো. জাহিদুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত জাহিদুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। World’s Poultry Science Association-Bangladesh Branch (WPSA-BB)-এর কার্যনির্বাহী পরিষদের সদস্য জাহিদুল ইসলাম সংগঠনটির একাধিকবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের পোল্ট্রি ও প্রক্রিয়াজাত খাদ্য প্রযুক্তি প্রতিষ্ঠান AXON Ltd. (এক্সোন লিমিটেড)-এর ব্যবস্থাপনা পরিচালক। আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার আয়োজনেও তিনি Venue Management & Logistic Support Sub-Committee-এর আহ্বায়ক হিসেবে একাধিকবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশের পোল্ট্রি, মৎস্য, ফিডমিল, প্রসেসিং ও প্রাণিসম্পদ খাতের…
মো. গোলাম আরিফ (পাবনা) : বাজারে বালাইনাশকের মান নিয়ন্ত্রণ, নকল ও ভেজাল বালাইনাশক প্রতিরোধ এবং এর নিরাপদ ও বিজ্ঞানসম্মত ব্যবহার নিশ্চিত করতে সিরাজগঞ্জে জেলা বালাইনাশক ভিজিল্যান্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জের খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ. কে. এম. মনজুরে মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ এ. কে. এম. মনজুরে মাওলা বলেন, বালাইনাশক ভিজিল্যান্স কমিটির প্রধান উদ্দেশ্য হলো বাজারে বালাইনাশকের মান নিয়ন্ত্রণ, নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ এবং এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করা। দেশে…
মানিকগঞ্জ সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, ‘সারা দেশের প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এই মানিকগঞ্জ জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এসে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। প্রান্তিক খামারিরা যাতে নিজেদের সমৃদ্ধ করতে পারেন, খাল খননের পাশাপাশি মৎস্য খামার গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছিল।’ আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগী খামারিদের মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী…
পাবনা সংবাদদাতা: বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং কর্মক্ষমতা ধরে রাখার লক্ষ্যে সিরাজগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, সিরাজগঞ্জের আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিরাজগঞ্জ এর প্রশিক্ষণ হলে ২৪ সেপ্টেম্বর ২০২৬ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বারটান সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. আ. মজিদ, ঊর্ধ্বতন প্রশিক্ষক ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোরসালীন জেবীন তুরিন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ গোলাম নবীসহ প্রশিক্ষকবৃন্দ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল ও সমৃদ্ধ রাখতে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অপরিসীম। তাঁদের অক্লান্ত পরিশ্রমে অর্জিত বৈদেশিক মুদ্রা…
নিজস্ব প্রতিবেদক: মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। এই অবস্থানকে আরও এগিয়ে নিতে হবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্যবিজ্ঞান ভবনের প্রফেসর মোহাম্মদ শফি অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী বলেন, ফিসারিজ সেক্টরের পরিধি অনেক বড় এবং এ খাতে কর্মক্ষেত্রও অনেক বিস্তৃত। একসময় মানুষ এই সেক্টরকে এতটা গুরুত্ব দিত না। কিন্তু দিন যত যাচ্ছে, মানুষ…



