Author: Jewel 007

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস মনে করে, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইনসভা এবং গণতান্ত্রিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও এর চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা জনস্বাস্থ্য সুরক্ষা, তামাক নিয়ন্ত্রণ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে। তামাকের ধোঁয়া শুধু ধূমপায়ীদের নয়, অধূমপায়ীদের জন্যও মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, দর্শনার্থীসহ সংসদ চত্বরে আগত সকলকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ পাবলিক…

Read More

নিজস্ব প্রতিবেদক: “প্রতিদিন ডিম, প্রতিদিন শক্তি”- এই স্লোগান নিয়ে সুস্থ ও প্রাণবন্ত প্রজন্ম গড়তে মিরপুরের কসমো স্কুলে অনুষ্ঠিত হলো পুষ্টি সচেতনতামূলক আয়োজন ও রচনা প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী পর্ব। Breeders Association of Bangladesh (BAB) এবং Klybeck Life Science AG- এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BAB- এর সভাপতি জনাব মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসমো স্কুলের অধ্যক্ষ জনাব স ম মাহাবুব উল আলম এবং Klybeck Life Science AG-এর এশিয়া প্যাসিফিক রিজিওনাল ম্যানেজার ডা. মো. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের টিফিনে ডিমের সুষম পুষ্টি নিশ্চিত করার আহ্বান জানিয়ে ‘Power of Tiffin’ সেশন উপস্থাপন করেন…

Read More

গাজীপুর সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালন উদ্যাপিত হয়েছে। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। ততকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে (পরে বাংলাদেশের প্রেসিডেন্ট) বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। সংকটময় অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে তিনি দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে সকালে বারি’র মহাপরিচালক…

Read More

‘আগে আসলে, আগে পাবেন’ ভিত্তিতে দেয়া হবে বরাদ্দ! নিজস্ব প্রতিবেদক : ১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার-২০২৭ উপলক্ষে সাধারণ প্রদর্শকদের (General Exhibitors) স্টল বুকিং শুরু হচ্ছে আগামীকাল রোববার (৮ নভেম্বর)। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্টল বুকিং ও বরাদ্দ কার্যক্রম চলবে। স্টল বরাদ্দ দেওয়া হবে ‘আগে এলে আগে পাবেন’ (First Come, First Served) ভিত্তিতে এবং তা নির্ভর করবে স্টল প্রাপ্যতার ওপর। বিভিন্ন ক্যাটাগরির স্টলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে আগামী ১৮ থেকে ২০ মার্চ ২০২৭ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এ প্রদর্শনী। এর আগে ১৬ ও ১৭ মার্চ লা…

Read More

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বলেছেন, ‘দেশের যখন যা প্রয়োজন হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন।’ একই পরিবারের তিনজন সফলভাবে দেশ পরিচালনার দায়িত্ব পালনের নজির বিশ্বের অন্য কোথাও নেই বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (৭ নভেম্বর) সকালে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক…

Read More

গাজীপুর সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) আজ ঐতিহাসিক ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি পালনের অংশ হিসেবে সকালে ব্রির সদর দপ্তরের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর সেখানে দিবসটির ইতিহাস ও তাৎপর্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি ব্রির সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে ব্রির প্রশাসন ভবনে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাদ আসর ব্রি জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া…

Read More

নিজস্ব প্রতিবেদক : নগর ও শিল্পবর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং চামড়াশিল্পের আধুনিকায়নে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে প্রযুক্তি, পরিচালন পদ্ধতি ও শিল্প অবকাঠামো সম্পর্কে ধারণা নিতে ইস্তাম্বুলের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। ৪ ও ৫ নভেম্বরের এ পরিদর্শনে কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগ অংশীদারত্বের সম্ভাবনা উঠে এসেছে। গত বুধবার (৪ নভেম্বর) ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটির বর্জ্য দহন ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন মন্ত্রী। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াকরণ এবং তা থেকে বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন ধাপ তুলে ধরেন। উপস্থাপনা ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে কেন্দ্রটির প্রযুক্তি ও পরিচালন কার্যক্রম সম্পর্কে…

Read More

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানো, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলা ও ভ্যাকসিনেশন জোরদারে গবেষণার ওপর গুরুত্ব দিলেন বিশেষজ্ঞগণ সাভার সংবাদদাতা: প্রাণিসম্পদ খাতকে আরও লাভজনক ও টেকসই করতে হলে উৎপাদন ব্যয়ের বড় দুটি ক্ষেত্র—খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনার খরচ কমানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলা, সংক্রামক রোগ প্রতিরোধে ভ্যাকসিনেশনের সম্প্রসারণ এবং উন্নত পশুখাদ্য উদ্ভাবনে গবেষণা জোরদার করা প্রয়োজন। প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ উন্নয়নে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) প্রধান কার্যালয়ে আয়োজিত ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৬’-এর…

Read More

রাজশাহী সংবাদদাতা: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষি পণ্য আমদানি থেকে বেরিয়ে আসা হবে। মন্ত্রী বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজশাহী অঞ্চলের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আম, লিচুবাগান, আধুনিক পদ্ধতিতে আদা, গ্রীষ্মকালীন কাঁচামরিচ ও টমেটো চাষ উৎপাদন এলাকা এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ প্রকল্প পরিদর্শনকালে কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষিকে আমদানিনির্ভরতা থেকে রপ্তানিমুখী খাতে পরিণত করতে সরকার কাজ করছে। যে সকল কৃষি পণ্য আমদানি করা হয় সেগুলোর উৎপাদন বাড়িয়ে পর্যায়ক্রমে আমদানি থেকে বেরিয়ে আসা হবে। মন্ত্রী বলেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ…

Read More

পাবনা সংবাদদাতা: পাবনার সুজানগরে সুস্বাস্থ্য অর্জন ও পুষ্টিসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক’ ০৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুজানগর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বারটান এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) হায়দার জাহান ফারাস। সভাপতিত্ব করেন বারটান সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. জাহিদ হোসেন ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে…

Read More