সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ভিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য সহযোগী হিসেবে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর নেতৃত্বে দেশের নতুন অগ্রগতির সূচনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ ছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজ সোমবার(১২ অক্টোবর)সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক গমন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এসময় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য…
বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ডিম বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) পশুপালন অনুষদের পোল্ট্রি সায়েন্স বিভাগ ও ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ডব্লিউপিএসএ-বিবি) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।ডিম বিতরণ শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘প্রোটিন যা শক্তি জোগায় ও সুরক্ষা দেয়’ প্রতিপাদ্যে সেমিনার অনুষ্ঠিত হয়।পোল্ট্রি সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ও ডব্লিউপিএসএ-বাংলাদেশ শাখার সহসভাপতি অধ্যাপক ড. মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড.…
নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু এমপি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে। তবে জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না। বাংলাদেশের মানুষ অতীতেও বিভিন্ন সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করেছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না, কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আজ সোমবার (১২ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় বাংলাদেশি পরিচয়কে…
মো. খোরশেদ আলম জুয়েল: বাংলাদেশের পোল্ট্রি শিল্পে উৎপাদন দক্ষতা বাড়ানো, খাদ্য খরচ কমানো এবং কম সময়ে কাঙ্ক্ষিত ওজনের ব্রয়লার উৎপাদন এখন খামার ব্যবস্থাপনার অন্যতম প্রধান লক্ষ্য। আর এই দক্ষতা পরিমাপের ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত সূচকগুলোর একটি হলো ফিড কনভার্সন রেশিও বা FCR – যেটি দিয়ে এক কেজি ব্রয়লার মুরগী উৎপাদনে কত কেজি খাদ্যের প্রয়োজন হয়, সেটি বুঝায়। সাধারণভাবে FCR যত কম, উৎপাদন দক্ষতা তত বেশি -এমন ধারণাই প্রচলিত। কিন্তু বাস্তবে কি কম FCR মানে আসলেই বেশি লাভ? পোল্ট্রি উৎপাদনের সাম্প্রতিক কারিগরি বিশ্লেষণ বলছে, বিষয়টি এতটা সরল নয়। পোলট্রি উৎপাদনে FCR অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়; কিন্তু একটি ব্রয়লার খামারের প্রকৃত লাভজনকতা…
নিজস্ব প্রতিবেদক : পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।আজ রবিবার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরসহ সারা দেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণ, নির্মাণকাজজনিত ধুলিদূষণ হ্রাস এবং নির্মাণে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বৃদ্ধিতে করণীয় নিয়ে আলোচনা হয়।তিনি বলেন, আসন্ন শুষ্ক মৌসুমে বায়ুদূষণ নিয়ন্ত্রণে নির্মাণস্থলে ধুলা প্রতিরোধের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্মাণ ও মেরামতকাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরিবেশগত বিধিবিধান মেনে চলতে হবে। পাশাপাশি নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্বয়ে বাড়াতে হবে।মন্ত্রী বলেন, নির্মাণস্থল যথাযথ…
মো. গোলাম আরিফ (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের(ডিএই) মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার যে অগ্রাধিকারগুলো নির্বাচন করেছেন তার অধিকাংশই কৃষি নির্ভর। তিনি অনুধাবন করেছেন কৃষিই হলো অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষি বিভাগ তাদের প্রতি অর্পিত দায়িত্ব ও কর্তব্য সফলভাবে বাস্তবায়ন করার ফলে পেটেভাতের কৃষি আজ বাণিজ্যিক, নিরাপদ ও টেকসই কৃষির দিকে ধাবিত হচ্ছে। ০৮ অক্টোবর ২০২৬ পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া’র প্রশিক্ষণ হলে বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ০৫ দিনব্যাপী উপসহকারী কৃষি কর্মকর্তাদের “কৃষি প্রযুক্তি সম্পর্কিত দক্ষতা উন্নয়ন” বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দেশের কৃষিসম্পদের…
মো. গোলাম আরিফ (পাবনা) : দেশের জনসাধারণের পুষ্টির উন্নয়ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে পাবনায় ০৩ (তিন) দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে ০৬-০৮ অক্টোবর ২০২৬ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)সিরাজগঞ্জ পাবনা সদর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণের আয়োজন করেন। বারটান আঞ্চলিক প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মন্ডল এর সভাপতিত্বে ০৩ (তিন) দিনব্যাপী প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক; পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম; অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সিরাজুম মুর্শিদা; প্রাণিসম্পদ কর্মকর্তা,…
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ভিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য সহযোগী হিসেবে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশের নতুন অগ্রগতির সূচনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম , ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। মতবিনিময়কালে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং প্রান্তিক কৃষকের উৎপাদিত সোনালী ফসল দ্রুত বাজারজাতকরণের জন্য উন্নত সড়ক নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন,…
বাকৃবি সংবাদদাতা: বর্ণাঢ্য র্যালি ও দিনব্যাপী নানা আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের উদ্যোগে উদযাপন করা হয়েছে ‘বিশ্ব ডিম দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ক্যাম্পাস চত্বরে অবস্থিত সাত স্কুলের শিক্ষার্থী, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে সাড়ে তিন হাজার ডিম বিতরণ করা হয়। শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সামনে থেকে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। এরপর অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বর, প্রশাসনিক ভবন ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদে এসে শেষ হয়। এরপর সেখানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম…



