ফরিদপুর সংবাদদাতা: মঙ্গলবার (২৪ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুরের আয়োজনে উপপরিচালকের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান। সভায় ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা আসাদুল্লাহ, উপস্থিত ছিলেন সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন সারের সুষ্ঠু বিপণন ও বিতরণ ব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সারের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, নির্ধারিত মূল্যে…
Author: Jewel 007
রাজশাহী সংবাদদাতা: বুধবার (১৮ নভেম্বর) রাজশাহীতে রুফটপ সোলার সিস্টেম বাস্তবায়নে সংশ্লিষ্ট সোলার সার্ভিস প্রোভাইডারদের (Solar Service Provider) দক্ষতা উন্নয়নে প্রস্তাব প্রস্তুতি, চুক্তি সম্পাদন ও প্রকল্প বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মসূচিতে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য দরপত্রের প্রস্তাব তৈরি, চুক্তি সম্পাদন এবং প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর পেশাগত দক্ষতা ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। অনুষ্ঠানটি যৌথভাবে…
রাজশাহী সংবাদদাতা: সোমবার (২৩ নভেম্বর) তারিখ নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় ‘মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহার করুন, অধিক ফসল ঘরে তুলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (SRDI) এসএমসিটিএল কর্মসূচির আওতায় মৃওিকা নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও ভেজাল সার চেনার উপায় শীর্ষক’’ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কৃষক প্রশিক্ষণে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় প্রশিক্ষন রুমে ৫০ জন কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন। রবি ২০২৬ মৌসুমে রাজশাহী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের এর ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষার জন্য আগামী ১৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর তারিখ পর্যন্ত রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলায় গিয়ে মাটি পরীক্ষা ও সুষম সার ব্যবহারের সুপারিশ…
নিজস্ব প্রতিবেদক: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাণিসম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে উদযাপিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। মন্ত্রী বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রাণিসম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, র্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা, রেসেপি প্রতিযোগিতা, প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হবে।…
নিজস্ব প্রতিবেদক: ফসল তোলার পর ক্ষতি কমাতে এবং ফল ও সবজির গুণমান ধরে রাখতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, হিমাগারের সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন যুক্ত করা গেলে কৃষকেরা উৎপাদিত পণ্যের বেশি অংশ বাজারজাত করতে পারবেন। এতে তাঁদের আয় বাড়ার সুযোগ তৈরি হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জীবিকায় কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি ফসল তোলার পর…
রাজশাহী সংবাদদাতা: মাটির উর্বরতা রক্ষা, কৃষি উৎপাদন ব্যয় কমানো এবং ফসলের উৎপাদনশীলতা বাড়াতে কৃষকদের মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এ লক্ষ্যে ‘মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহার করুন, অধিক ফসল ঘরে তুলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষকদের মাটি পরীক্ষা ও সার সুপারিশ কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। রবি ২০২৬ মৌসুমে রাজশাহী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ‘তিস্তা’র মাধ্যমে গত ১৬ থেকে ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে কর্মসূচির আওতায় ৫০ জন কৃষককে মাটি পরীক্ষা, সুষম সার ব্যবস্থাপনা ও মাটির স্বাস্থ্য সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি…
রাজশাহী সংবাদদাতা: সোমবার (২৩ নভেম্বর) কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং কৃষি ব্যবসার সঙ্গে বাজারের কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে রাজশাহীতে দুই দিনব্যাপী ‘সাব-ন্যাশনাল ট্রেনিং অন এগ্রিবিজনেস লিংকেজ’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ ২৩ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের বিসিআরএল প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর (এনপিডি) ও পরিচালক মিস রাজিনারা বেগম। পরিবেশ অধিদপ্তরের ‘Building Climate Resilient Livelihoods in Vulnerable Landscapes in Bangladesh (BCRL)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের…
সাবরিনা আফরোজ : মাটির স্বাস্থ্য সুরক্ষা, উৎপাদন খরচ হ্রাস এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। ‘মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহার করুন, অধিক ফসল ঘরে তুলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার “যমুনা” এর মাধ্যমে রবি ২০২৬ মৌসুমে কৃষকের মাটি পরীক্ষা করে সুষম মাত্রার সার সুপারিশ কার্ড প্রদানের কর্মসুচীর অংশ হিসেবে নরসিংদী জেলার সদর উপজেলায় ১৯-২২ নভেম্বর এ কার্যক্রম পরিচালিত হয়েছে। মাটি পরীক্ষার প্রকৃত খরচ ৪৪০ টাকা হলেও কৃষকদের সুবিধার্থে মাত্র ২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে কৃষকরা স্বল্প খরচে তাঁদের জমির মাটির…
সিলেট সংবাদদাতা: টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে বাংলাদেশ ব্যাংক, সিলেটের উদ্যোগে আজ সোমবার (২৩ নভেম্বর) ‘কৃষক-ব্যাংক সংযোগ সম্মেলন-২০২৬ এর আয়োজন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সম্মেলনে কৃষকদের তথ্য প্রাপ্তির সুবিধার্থে বিভিন্ন ব্যাংক সহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের স্টল স্থাপন, প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ, ব্রোশিয়র প্রকাশ এবং সিলেট বিভাগের সফল কৃষকদের ওপর ভিত্তি করে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দেশের কৃষিজীবিদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি করতে বাংলাদেশ ব্যাংক, সিলেট এ কার্যক্রম হাতে নেয়। অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট কর্তৃক কৃষি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন, লিফলেট ও কৃষি কল সেন্টার-১৬১২৩ লেখা…
করাচি (পাকিস্তান) : পাকিস্তানের করাচিতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী ২০২৬’। দেশটির বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) উদ্যোগে করাচি এক্সপো সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও রপ্তানিমুখী পণ্যের অংশগ্রহণ দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকে আরও জোরালো করেছে। ‘Harvesting Innovation, Cultivating Sustainability’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশ উপ-হাইকমিশন, করাচির ব্যবস্থাপনায় এতে অংশ নিচ্ছে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সমিতি (BAPA) এবং দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান প্রাণ। বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মানসম্পন্ন চা প্রদর্শন করা হচ্ছে।…

